ETV Bharat / state

687 পেয়ে রাজ্যে নবম নদিয়ার প্রজ্জ্বল, ভবিষ্যতে আইআইটিই লক্ষ্য

নিয়মমাফিক পড়াশোনা কখনই করেনি মাধ্যমিকে নবম স্থানাধিকারী প্রজ্জ্বল দাস ৷ ক্রিকেটই তার প্রিয় ৷ আগামীতে আইআইটি নিয়ে পড়ার স্বপ্ন রয়েছে ৷

MADHYAMIK RESULT 2025
মাধ্যমিকে নবম স্থানাধিকারী প্রজ্জ্বল দাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 4:16 PM IST

1 Min Read
Choose ETV Bharat

শান্তিপুর, 2 মে: 687 নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র প্রজ্জ্বল দাস। তার এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পরিবার ও শান্তিপুরবাসী ।

ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত প্রজ্জ্বল । বরাবরই স্কুলে প্রথম স্থান অধিকার করে আসে । তাই এবারও আশা ছিল মাধ্যমিকে ভালো স্থান অধিকার করবে । মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়ে পুরো পরিবার । ফল প্রকাশের পরে দেখা যায় নবম স্থান অধিকার করেছে শান্তিপুরের প্রজ্জ্বল । তার প্রাপ্ত নম্বর 687 ৷ আগামী দিনে প্রজ্জ্বলের আশা আইআইটি নিয়ে পড়াশোনা করার।

ভবিষ্যতে আইআইটিই লক্ষ্য প্রজ্জ্বলের (ইটিভি ভারত)

তবে মাধ্যমিকের জন্য আলাদা করে তার পড়াশোনার কোনও বাঁধাধরা সময় ছিল না। খেলাধুলোর পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসে সে ৷ ইতিমধ্যেই স্কুলের শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়েছে। প্রজ্জ্বলের কথায়, "আমার পড়াশোনার কোনও সময়সীমা ছিল না। যখন মনে হত তখনই পড়তাম । তার পাশাপাশি ক্রিকেট খেলা আমার খুব প্রিয়। আমি নিয়মিত আমি ক্রিকেট খেলি।"

MADHYAMIK RESULT 2025
ভবিষ্যতে আইআইটি নিয়ে পড়াশোনার ইচ্ছা প্রজ্জ্বলের (ইটিভি ভারত)

প্রজ্জ্বলের মা মিতালী দাস বলেন, "আমাদের কখনও ওকে গাইড করতে হয়নি। ও নিজের মতো করে সব সময় পড়াশোনা করত । তবে খেলাধুলো ওর প্রিয়। ছেলের এই সাফল্যে আমরা খুব আনন্দিত । আগামী দিনে প্রজ্জ্বলের আইআইটি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে।"

অন্যদিকে, ছেলের ফলাফলে চোখে জল বাবা প্রদ্যুৎ কুমার দাসের। তিনি বলেন, "ছোট থেকে ছেলে মেধাবী । শুধু আমরা নয়, প্রতিবেশীরাও আশাবাদী ছিল মাধ্যমিকে ও ভালো ফল করবে। আগামী দিনে প্রজ্জ্বলের আইআইটি নিয়ে পড়ার স্বপ্ন রয়েছে।"