ETV Bharat / state

ঘাটালে বধূকে গণধর্ষণে ধৃতদের জামতাড়া যোগ

বাড়ি ফাঁকা থাকায় বধির গৃহবধূকে শারীরিক নির্যাতন । গণধর্ষণের পর সিগারেটের ছ্যাঁকা । ধৃত তিন শ্রমিককে পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের ।

ghatal gang rape case
ধৃত তিনজনকে নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 7:27 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ঘাটাল, 7 জুন: গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবককে শনিবার ঘাটাল মহকুমা আদালতে পেশ করে পুলিশ । এদিন ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । বাড়িতে স্বামী না থাকার সুযোগে পড়শি ভাড়াটে ভিনরাজ্যের তিন যুবক ওই বধির মহিলাকে গণধর্ষণ করে এবং সিগারেটের ছ্যাঁকা দেয় বলে অভিযোগ ।

ধৃতদের তিনজনের মধ্যে দু'জন ঝাড়খন্ডের বাসিন্দা । তাদের নাম আকাশ কর্মকার ও জগন্নাথ কর্মকার । বাকি বাপন বারুই হল আসানসোলের বাসিন্দা । শনিবার ধৃতদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয় । যদিও সবকিছু শোনার পর আদালত তিনজনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় । তাতেই কিছুটা স্বস্তি নেমে এসেছে এলাকায় ।

বিষয়টি নিয়ে এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা তদন্তের শুরুতেই বলেছিলাম এই ঘটনার সঙ্গে যুক্ত শ্রমিকরা বেশিরভাগই ভিনরাজ্যের । ওই মহিলা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ওরা এই ঘটনা ঘটায় । এরা প্রত্যেকেই শ্রমিক । দম্পতির বাড়ির পাশেই ভাড়া থাকত । তদন্তে অনুমান, এরা জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে ।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা এলাকার ঘটনায় স্তম্ভিত হন সকলেই । নির্যাতিতা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পর তাঁর কাছ থেকে ঘটনা শোনার পর সোজা থানায় অভিযোগ করেন ব্যক্তি । তার ভিত্তিতে তদন্তে নেমে ঘাটাল থানার পুলিশ ওই দিন রাতেই ধৃত তিন যুবককে গ্রেফতার করে । শনিবার আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

ঘাটালে গৃহবধূকে গণধর্ষণ করে সিগারেটের ছ্যাঁকা ! গ্রেফতার তিন যুবক