ETV Bharat / state

ছাত্রীকে গলা টিপে ছুরির কোপ, গ্রেফতার সাঁতার শিক্ষক

অভিযোগ, সন্ধ্যায় নাবালিকা ছাত্রীর বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করছিল সাঁতারের শিক্ষক ৷ তাকে বাধা দিলে ছাত্রীর উপর চড়াও হয় শিক্ষক ৷

Swimming Teacher Arrested in Kolkata
নাবালিকা ছাত্রীর বাড়িতে গয়না চুরি ও হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার সাঁতারের শিক্ষক (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 9:39 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 মার্চ: সাঁতার শিক্ষকের হাতে আক্রান্ত নাবালিকা ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকায় ৷ শিক্ষকের হামলায় গুরুতর আহত হয় সে ৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ অস্ত্রোপচারও হয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ

অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে ঢুকে আলমারির লকার থেকে সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করছিল শিক্ষক ৷ তখন তাকে বাধা দেয় কিশোরী ৷ এই অবস্থায় তার গলা টিপে হত্যার চেষ্টা করে অভিযুক্ত ৷ শেষে নাবালিকাকে ধারালো অস্ত্রের কোপও মারে ৷ গুরুতর জখম নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

বুধবার সকালে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ছাত্রীর অস্ত্রোপচার হয় । এরপর দুপুরের দিকে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় ৷ তার লিখিত অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাঁতারের শিক্ষককে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ ৷

এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (নর্থ) দীপক সরকার বলেন, "অভিযুক্ত সাঁতার শিক্ষকের নাম সন্দীপ সাউ ৷ তাকে আগামিকাল শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷" চিৎপুর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করে জানতে পেরেছে, ওই নাবালিকাকে সাঁতার শেখাত অভিযুক্ত সন্দীপ ৷

তার বিরুদ্ধে অভিযোগ, ওই নাবালিকার বাড়িতে গিয়ে বেশকিছু সোনার গয়না আলমারি লকার থেকে খুলে বের করে আনার চেষ্টা করে সন্দীপ ৷ বাধা দিলে নাবালিকা ছাত্রের গলা টিপে ধরে শিক্ষক সন্দীপ সাউ ৷ পরে একটি ধারালো অস্ত্রের কোপ মারা হয় ছাত্রীকে ৷ এই ঘটনায় একটি রক্তমাখা ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ ৷ অভিযুক্ত সাঁতারের শিক্ষক কেন এই ধরনের একটি ঘটনা ঘটাতে গেল, সেই বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে ৷