ETV Bharat / state

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার বেড়ে 5

গণধর্ষণের ঘটনায় আগেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল ৷ এবার আরও একজনকে গ্রেফতার করা হল ৷ রবিবার রাতে ম্যারাথন জেরার পর গ্রেফতারের সিদ্ধান্ত হয় ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 11:57 AM IST

|

Updated : October 13, 2025 at 1:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 13 অক্টোবর: বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে সোমবার আরও দু'জনকে গ্রেফতার করা হল ৷ এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল 5 ৷

এদিন প্রথমে গ্রেফতার করা হয় দুর্গাপুর পুরনিগমের এক অস্থায়ী কর্মীকে । তিনি দুর্গাপুর থানার বিজড়া এলাকার বাসিন্দা। এর আগে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় ৷ তখনই আটক হয়েছিল এই ব্যক্তি ৷ রবিবার রাতে টানা জিজ্ঞাসাবাদের পর শেষমেশ গ্রেফতার করা হল নগর নিগমের এই অস্থায়ী কর্মীকে। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই ঘটনায় আরেক অভিযুক্ত শেখ শফিকুলের খোঁজেও তল্লাশি চলছিল ৷ পরে তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

শুক্রবার গভীর রাতে শহরের পরাণগঞ্জের জঙ্গলে দ্বিতীয় বর্ষের এক মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তার জেরে শনিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে রাজ্য ৷ বিরোধী দল থেকে শুরু করে প্রতিবাদে সামিল হয় সাধারণ মানুষ ৷ তদন্ত শুরু করে মোবাইলের টাওয়ার লোকেশনের সাহায্য অভিযুক্তদের সন্ধান পায় পুলিশ ৷ তাঁদের গ্রেফতার করা হয় ৷ রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের 10 দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন। এবার এই গণধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হল ৷

গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক তুঙ্গে উঠেছে ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দেগেছে বিরোধী শিবির ৷ পাল্টা ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যের পরিস্থিতি প্রসঙ্গে তোপ দাগেন তৃণমূল নেতা-মন্ত্রীরা ৷ এরই মধ্য়ে রবিবার উত্তরবঙ্গ যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যেকে কেন্দ্র করে নয়া বিতর্কের সৃষ্টি হয় ৷ নির্যাতিতা যে হস্টেলে থাকতেন সেখানকার নিয়ম আরও কঠোর হওয়া উচিত ছিল বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা ৷ তিনি মেয়েদের রাতে হস্টেলের বাইরে যেতে বারণও করেন ৷ তা নিয়েই শুরু বিতর্ক ৷ পরে মমতা দাবি করেন তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে ৷ অন্যদিকে মমতা নারীদের যন্ত্রণা বোঝেন না দাবি করে তোপ দেগেছেন ওড়িশার মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মাইতি ৷ পাশপাশি এদিন দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বিজেপি ৷ বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির অন্য নেতারা বিক্ষোভে সামিল হয়েছেন ৷

Last Updated : October 13, 2025 at 1:25 PM IST