ETV Bharat / state

সোমবার থেকে জোকা ও মাঝেরহাটের মধ্যে বাড়ছে মেট্রোর সংখ্যা

বর্তমানে এই রুটে সারাদিনে চলে 62টি পরিষেবা ৷ যার মধ্যে 31 আপ ও 31টি ডাউন পরিষেবা ।

kolkata metro
জোকা ও মাঝেরহাটের মধ্যে বাড়ছে মেট্রোর সংখ্যা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 5:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 জুলাই: বেহালাবাসীদের জন্য ফের সুখবর । আগামী সোমবার অর্থাৎ 14 জুলাই থেকে পার্পেল লাইনে (জোকা থেকে মাঝেরহাট) বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা । প্রথম পরিষেবা শুরু হবে সকাল 7টা 57 মিনিটে । দিনের শেষ মেট্রো মিলবে রাত 8টা 15 মিনিটে । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে ।

মেট্রো সূত্রে খবর, পার্পেল লাইনে যেহেতু যাত্রী সংখ্যা আগের চেয়ে অনেকটাই বেড়েছে এবং তারাতলা পর্যন্ত পৌঁছে যাওয়ার দ্রুততম পরিবহণ মাধ্যম এটি, তাই সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামী সোমবার থেকে সারাদিনে মোট 72টি পরিষেবা পাওয়া যাবে । এই মোট সংখ্যার মধ্যে 36টি আপ ও 36টি ডাউন পরিষেবা মিলবে । আগে 24 মিনিট অন্তর পাওয়া যেতে মেট্রো ৷ তার পরিবর্তে এবার থেকে প্রতি 21 মিনিট পর পর মেট্রো পাওয়া যাবে ।

বর্তমানে এই রুটে সারাদিনে চালানো হয় 62টি পরিষেবা ৷ যার মধ্যে 31 আপ ও 31টি ডাউন পরিষেবা । এই বর্ধিত পরিষেবা সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মিলবে । তবে আগের নিয়মের মতো এই রুটে শনিবার এবং রবিবার পরিষেবা বন্ধ থাকবে ।

আগামী সোমবার থেকে পার্পল লাইনে দিনের প্রথম পরিষেবা: মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টা 57 মিনিট । জোকা থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 8টার সময় ।

আগামী সোমবার থেকে পার্পল লাইনে দিনের শেষ পরিষেবা: জোকা থেকে দিনের শেষ মেট্রো রাত 8টার পরিবর্তে পাওয়া যাবে রাত 8টা 15 মিনিটে । মাঝেরহাট থেকে দিনের শেষ মেট্রো রাত 8টার পরিবর্তে পাওয়া যাবে 8টা 15 মিনিটে ।