ETV Bharat / state

কমবে অপেক্ষার সময়, জোকা থেকে মাঝেরহাটের মধ্যে বাড়ল মেট্রো সংখ্যা

জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত যাত্রীদের জন্য সুখবর । এবার পরিষেবা বাড়ানোর কথা ঘোষণা করল মেট্রোরেল কর্তৃপক্ষ ।

kolkata metro purple line
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 10:29 PM IST

1 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: বেহালাবাসীদের জন্য সুখবর । এবার পার্পেল লাইনে বাড়তে চলেছে পরিষেবার সংখ্যা । শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে ।

এবার কলকাতা মেট্রোরেল নেটওয়ার্কের পার্পেল লাইনের জোকা থেকে মাঝেরহাট স্টেশনের মধ্যে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবার সংখ্যা । এই পরিষেবা সপ্তাহের সোম থেকে শুক্রবারের মধ্যে পাওয়া যাবে বলেই জানানো হয়েছে । আগের মতো সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার বন্ধ পার্পেল লাইনে বন্ধ থাকবে পরিষেবা ।

আগামী সোমবার অর্থাৎ, 5 মে থেকে সারাদিনে 18টি (9টি আপ ও 9টি ডাউন পরিষেবা) মেট্রো পরিষেবার পরিবর্তে সারাদিনে চলবে 40টি মেট্রো । এই মোট সংখ্যার মধ্যে 20টি আপ ও 20টি ডাউন পরিষেবা । প্রতি 22 মিনিট অন্তর মিলবে একটি করে মেট্রো । আগে প্রতি 50 মিনিট অন্তর পাওয়া যেত একটি করে মেট্রো । এবার পরিষেবা বাড়ানোর ফলে সেই সময়টা কমে আসছে । ফলে মেট্রোর জন্য যাত্রীদের আর অতক্ষণ অপেক্ষা করতে হবে না ।

সোমবার দিনের প্রথম মেট্রো :

মাঝেরহাট থেকে : সকাল 8টা 55 মিনিটের পরিবর্তে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 8টা 27 মিনিটে ।

জোকা থেকে : সকাল সাড়ে আটটার সময় মিলবে প্রথম মেট্রো । এক্ষেত্রে সময় অপরিবর্তিত থাকছে ।

শেষ মেট্রো :

মাঝেরহাট থেকে : দিনের শেষ মেট্রো বিকেল 3টে 35 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল 3টে 28 মিনিটে ।

জোকা থেকে : দিনের শেষ মেট্রো বিকেল 3টে 10 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল 3টে 28 মিনিটে ।