ETV Bharat / state

ফের বন্ধ জাতীয় সড়ক-10, আড়াই কোটির ক্ষতি পরিবহণ-ব্যবসায়, উদ্বেগে ব্যবসায়ীরা

আগামী 15 অগস্ট পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি জাতীয় সড়ক কর্তৃপক্ষের ৷

National Highway 10 Closed
ফের বন্ধ জাতীয় সড়ক-10, আড়াই কোটির ক্ষতি পরিবহণ-ব্যবসায়, উদ্বেগে ব্যবসায়ীরা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 13, 2025 at 4:08 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কালিম্পং, 13 অগস্ট: ফের বন্ধ হল বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক । আগামী 15 অগস্ট পর্যন্ত ওই জাতীয় সড়ক দিয়ে সমস্তরকম যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHIDCL) । এই নিয়ে টানা 15 দিন বন্ধ হল ওই জাতীয় সড়ক ।

টানা আটদিন বন্ধ থাকার পর গত 9 অগস্ট সাময়িকভাবে খুলে ছিল জাতীয় সড়ক । তবে শুধু মাত্র ছোট যান ওই সড়ক দিয়ে চলাচল করার অনুমতি দেওয়া হয়েছিল । টারখোলা, মামখোলা, তিস্তাবাজার, রিশি, মেল্লি ও 27 মাইলের মতো জায়গায় একমুখী যান চলাচল করছিল । বাকি সমস্ত ভারী যান বিকল্প পথ গরুবাথান, আলগাড়া হয়ে কালিম্পং ও সিকিম চলাচল করছিল ।

ফের বন্ধ জাতীয় সড়ক-10, আড়াই কোটির ক্ষতি পরিবহণ-ব্যবসায়, উদ্বেগে ব্যবসায়ীরা (ইটিভি ভারত)

কিন্তু দু'দিন ধরে পাহাড় থেকে সমতলে টানা বৃষ্টিপাতের কারণে ফের নতুন করে ওই সড়কে একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । যে কারণে বুধবার থেকে ফের ওই সড়ক দিয়ে সমস্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় ।

National Highway 10 Closed
ফের বন্ধ জাতীয় সড়ক-10 (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, এদিন রিশি ও 27 মাইলে নতুন করে ধসের ঘটনা ঘটেছে । ধসের জেরে সড়কের বড় অংশ খাদে চলে গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনিক আধিকারিকরা । জেসিবি দিয়ে ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন । নতুন করে পাহাড় কেটে সড়ক তৈরি করার কাজ শুরু হয়েছে ।

National Highway 10 Closed
ফের বন্ধ জাতীয় সড়ক-10 (নিজস্ব ছবি)

কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "18 অগস্ট পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । নতুন করে বেশ কয়েক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।" জিটিএ-র চেয়ারম্যান রাজেশ চৌহান বলেন, "জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এর আগেও বর্ষার কারণে আগেভাগে প্রস্তুতি ও ধস প্রতিরোধের ব্যবস্থা নিতে বলা হয়েছিল । কিন্তু তারপরেও যেভাবে ধস হচ্ছে, তাতে সাধারণ মানুষ থেকে পর্যটকদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে ।"

National Highway 10 Closed
10 নম্বর জাতীয় সড়কে ধস (নিজস্ব ছবি)

এদিক, বারবার ধসের কারণে পাহাড়ের পর্যটনে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে । একদিনে, প্রায় চার কোটির ক্ষতি হয়েছে পর্যটনে । এবার পুজোর পর্যটনের মরশুম অনেকটাই এগিয়ে এসেছে । এতে বারবার এই ধরনের ধসের কারণে উদ্বেগে রয়েছে পর্যটনমহল । মঙ্গলবারই জাতীয় সড়ক কর্তৃপক্ষর ডিরেক্টর কৃষ্ণ কুমারকে নিজেদের সমস্যার কথা জানিয়েছে পর্যটন সংস্থার সদস্যরা ।

National Highway 10 Closed
জাতীয় সড়ক বন্ধের নির্দেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি৷ (নিজস্ব ছবি)
National Highway 10 Closed
10 নম্বর জাতীয় সড়কে ধস (নিজস্ব ছবি)

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে 10 নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি নিয়ে জানিয়েছি । আমরা চরম উদ্বেগে রয়েছি । যেভাবে বারবার ওই সড়ক ধসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আগামীতে সড়কটি থাকবে কি না, সেটা নিয়েই এখন প্রশ্ন উঠছে । আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক ।"

National Highway 10 Closed
10 নম্বর জাতীয় সড়কে ধস (নিজস্ব ছবি)

অন্যদিকে, পর্যটনের পাশাপাশি পরিবহণেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে । ইস্টার্ন চেম্বার অ্যান্ড কমার্স অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সম্পাদক সুরজিৎ পাল বলেন, "টানা বন্ধ রয়েছে জাতীয় সড়কটি । এতে পরিবহণ ও ব্যবসায় ব্যাপক প্রভাব পড়ছে । একদিনেই প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে । সমস্ত গাড়ি ঘুরপথে বিশাল পথ অতিক্রম করে যেতে হচ্ছে । এতে খরচ অনেকটা বেড়েছে । দ্রুত এই সড়ক ঠিক না-হলে ব্যবসায় আরও বেশি ক্ষতির আশঙ্কা থাকছে ।"

National Highway 10 Closed
জাতীয় সড়ক বন্ধের নির্দেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি৷ (নিজস্ব ছবি)

আরও পড়ুন -

  1. 8 দিন পর খুললেও ফের বন্ধ, শনিতে জাতীয় সড়কে আবার ধস
  2. টানা বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কে ধস, সিকিমে আটকে পর্যটকরা
  3. টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় ! একাধিক জায়গায় ফের ধস, বন্ধ যান চলাচল