মহাকুম্ভ মেলার মেয়াদ বৃদ্ধিতে বাড়ল স্পেশাল ট্রেনের সংখ্যাও, বিস্তারিত জেনে নিন
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ও মালদা টাউন স্টেশন থেকে বিশেষ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ৷ একনজরে দেখে নিন ট্রেনের তালিকা ৷

Published : February 23, 2025 at 2:36 PM IST
কলকাতা, 23 ফেব্রুয়ারি: আগামী 26 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা । তবে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে মেলার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার ৷ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা । তাই মহাকুম্ভ মেলার জন্য বাড়ল স্পেশাল ট্রেনের সংখ্যাও ৷ আবারও পূর্ব রেলের পক্ষ থেকে একগুচ্ছ বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়েছে ।
সামনেই রয়েছে মহাশিবরাত্রি । সেদিন মহাকুম্ভে মহাযোগ ৷ তাই শিবরাত্রি উপলক্ষে ভক্তদের মধ্যে মহাকুম্ভে স্নানকে কেন্দ্র করে রয়েছে বাড়তি উৎসাহ । সেই সবদিক বিবেচনা করেই যোগী সরকার 28 ফেব্রুয়ারি পর্যন্ত মেলার মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে । পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষও ৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 1 জানুয়ারি থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত 57টি মহাকুম্ভ স্পেশাল ট্রেন চলছে । মেলার মেয়াদ বৃদ্ধি হওয়ার জন্য যেই ট্রেনগুলো চালানো হচ্ছে সেগুলির তালিকা একনজরে:
- 22 ফেব্রুয়ারি: 3063 হাওড়া-টুন্ডলা স্পেশাল, 3409 মালদা টাউন-প্রয়াগরাজ রামবাগ স্পেশাল
- 23 ফেব্রুয়ারি: 3035 হাওড়া টুন্ডলা স্পেশাল, 3417 মালদা টাউন-ঝুসি স্পেশাল
- 24 ফেব্রুয়ারি: 3429 মালদা টাউন-ঝুসি স্পেশাল
- 26 ফেব্রুয়ারি: 3021 হাওড়া-টুন্ডলা স্পেশাল
- 28 ফেব্রুয়ারি: 3025 হাওড়া-টুন্ডলা স্পেশাল
অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেই ট্রেনগুলোর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল:
- 02837 সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন ৷ আগামী 27 জুন পর্যন্ত চলবে ট্রেনটি ।
- 02838 পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন ৷ আগামী 28 জুন পর্যন্ত চলবে ট্রেনটি ।
- 08007 শালিমার-ভাজপুর স্পেশাল ট্রেন ৷ আগামী 28 জুন পর্যন্ত চলবে ট্রেনটি ।
- 08008 ভাজপুর-শালিমার স্পেশাল ট্রেন ৷ আগামী 30 জুন পর্যন্ত চলবে ট্রেনটি ।
- 08011 ভাজপুর-পুরী স্পেশাল ট্রেন ৷ আগামী 28 জুন পর্যন্ত চলবে ট্রেনটি ।
- 08012 পুরী-ভাজপুর স্পেশাল ট্রেন ৷ আগামী 29 জুন পর্যন্ত চলবে ট্রেনটি ।
- 02839 শালিমার-পুরী টুরিস্ট স্পেশাল ট্রেন ৷ আগামী 29 জুন পর্যন্ত চলবে ট্রেনটি ।
- 02840 পুরী-শালিমার স্পেশাল ট্রেন ৷ আগামী 30 জুন পর্যন্ত চলবে ট্রেনটি ।
পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, আদ্রা ডিভিশনে আবারও রেলের কিছু সংস্কারের কাজ করা হবে । সেই জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশকিছু ট্রেনে যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে ।
বাতিল ট্রেনগুলি হল:
- 68090/68089 আদ্রা-মেদিনীপুর মেমু ট্রেন ৷ আগামী 24 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি ও 2 মার্চ বাতিল থাকবে ট্রেনটি ।
- 68045/68046 আদ্রা-আসানসোল মেমু ট্রেন । 24 ফেব্রুয়ারি ও 2 মার্চ বাতিল থাকবে ট্রেনটি ।
- 63594/63593 আসানসোল-পুরুলিয়া মেমু ট্রেন । আগামী 24 ফেব্রুয়ারি, 28ফেব্রুয়ারি, 1 মার্চ এবং 2 মার্চ বাতিল থাকবে ট্রেনটি ।
- 18019/18020 ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস ট্রেন ৷ আগামী 24 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি ।
- 13504/13503 হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস ট্রেন । আগামী 24 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি এবং 1 মার্চ বাতিল থাকবে ট্রেনটি ।
- 12869 সিএসএমটি মুম্বই-হাওড়া এক্সপ্রেস ট্রেন ৷ আগামী 23 ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি ।
- 22807 সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই এক্সপ্রেস ট্রেন ৷ আগামী 25 ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি ।
- 22808 এমজিআর চেন্নাই-সাঁতরাগাছি এক্সপ্রেস ট্রেন ৷ আগামী 27 ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি ।
- 22853 শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস ট্রেন ৷ আগামী 25 ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি ।
- 22854 বিশাখাপত্তানাম-শালিমার এক্সপ্রেস ট্রেন ৷ আগামী 26 ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি ।
যেই ট্রেনগুলির যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে: 18601 টাটানগর-হাতিয়া এক্সপ্রেস । ট্রেনটি 26 ফেব্রুয়ারি এবং 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করবে ।
যেই ট্রেনগুলি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে: 68056/68060 টাটানগর-আসানসোল মেমু ট্রেনটি 24 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ রাতে যাত্রা শেষ করবে ৷ আবার আদ্রা থেকেই যাত্রা শুরু করবে । 63594/63593 আসানসোল-পুরুলিয়া মেমু ট্রেনটি 25 ফেব্রুয়ারি রাতে যাত্রা শেষ করবে ৷ আবার আদ্রা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
অতীত থেকে শিক্ষা, মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে ট্রেন বাতিল পূর্ব রেলের

