ETV Bharat / state

মাধ্যমিকে প্রথম দশের তিনজন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র

মাধ্যমিকের মেধা তালিকা প্রথম দশজন স্থানাধিকারীর মধ্যে তিনজন, চৌধুরী মোহাম্মদ আসিফ, পুষ্পক রত্নম ও সোমতীর্থ করণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

Madhyamik Result 2025 Merit List
মাধ্যমিকের মেধা তালিকার অষ্টম পুষ্পক রত্নম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 12:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নরেন্দ্রপুর, 2 মে: আজ মাধ্যমিক পরীক্ষা ফলাফল ঘোষণার পর প্রতি বছরের মতো এই বছরেও মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মাধ্যমিকের মেধা তালিকা প্রথম দশজন স্থানাধিকারীর মধ্যে তিনজন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

নরেন্দ্রপুরের ছাত্র মোহাম্মদ আসিফ ও সোমতীর্থ করণ পঞ্চম স্থান অধিকার করেছে। দুজনেরই প্রাপ্য নম্বর 691। এছাড়াও, মাধ্যমিকের মেধা তালিকার অষ্টম স্থান অধিকার করেছে পুষ্পক রত্নম। পুষ্পক বিহারের নালন্দা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুষ্পক আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে। উচ্চ শিক্ষিত হয়ে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কাশ্মীরের ঘটনা নিয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছে পুষ্পক রত্নম।

পুষ্কক বলেন, "আগামী দিনের বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে। আমার এই সাফল্যের পিছনে আমার পরিবারের সদস্যদের অবদান রয়েছে। পাশাপাশি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক ও গৃহ শিক্ষকের অপরিসীম অবদান রয়েছে।"

এ বছর মাধ্যমিকের ফলাফলে পঞ্চম স্থানে রয়েছে চার জন। এদের মধ্যে হুগলি থেকেই রয়েছে দীপ্তজিৎ ঘোষ, সিঞ্চন নন্দী এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহম্মদ আসিফ আর সোমতীর্থ করণ ৷ অষ্টম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পুষ্পক রত্নম, কলকাতার অবন্তিকা রায়-সহ রয়েছে মোট 16 জন রয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, গত বারের তুলনায় এ বছর মাধ্যমিকে পাশের হার সামান্য বেড়েছে। এ বছর মাধ্যমিকে পাশের হার 86.56 শতাংশ, যা মাধ্যমিকের এ যাবৎ ফলাফলের নিরিখে সর্বকালের সেরা। পাশের হারে প্রথম জেলা পূর্ব মেদিনীপুর ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা ও চতুর্থ রয়েছে পশ্চিম মেদিনীপুর ৷ এবছর মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি ৷

প্রকাশিত মাধ্যমিকের ফলাফল: মেধা তালিকার প্রথম দশে কলকাতার একজন