ETV Bharat / state

বীরভূমে তৃণমূল নেতা-কর্মী খুনে 12 কংগ্রেস-সিপিএম কর্মীর যাবজ্জীবন

12 কংগ্রেস ও সিপিএম কর্মীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক ৷ পাশাপাশি প্রত্যেকের 2 লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে।

LIFE IMPRISONMENT OF 12 PEOPLE
বীরভূমে তৃণমূল নেতা-কর্মী খুনে দোষীদের সাজা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 21, 2025 at 9:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

রামপুরহাট, 21 অগস্ট: বীরভূমের মাড়গ্রাম 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ভুটু শেখ (তৃণমূল কংগ্রেস) ৷ তাঁর ভাই লাল্টু শেখ তৃণমূল নেতাকে খুন করা হয় ৷ পাশাপাশি তৃণমূল কর্মী নিউটন শেখও খুন হন ৷ খুনের মামলায় 12 জন কংগ্রেস ও সিপিএম কর্মীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সন্দীপ কুমার কুণ্ডু অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

কারাদণ্ডেরর পাশাপাশি প্রত্যেক দোষীকে 2 লক্ষ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাস জেল হেফাজতের নির্দেশ দেয় মহামান্য আদালত।

12 কংগ্রেস-সিপিএম কর্মীর যাবজ্জীবন (ইটিভি ভারত)

2023 সালের 4 ফেব্রুয়ারি বীরভূমের 1 নম্বর মাড়গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তৃণমূল কর্মী নিউটন শেখকে, মাড়গ্রাম ধুলফেলা মোড়ে বোমা মেরে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তৃণমূল কর্মী নিউটন শেখের। পরের দিন কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রাণ যায় লাল্টু শেখের ৷ খুনের ঘটনায় মুল অভিযুক্ত সুজাউদ্দিন শেখ, তার দুই ছেলে-সহ মোট 6 জনকে পরদিনই গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ। ওই এলাকার 20 জনের নাম উল্লেখ করে মাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে।

20 জনের মধ্যে 12 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ বাকি 8 জন এখনও পলাতক। আজ ধৃত 12 জনের সাজা ঘোষণা করেন, বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্দীপ কুমার কুণ্ডু।

LIFE IMPRISONMENT OF 12 PEOPLE
যাবজ্জীবন কংগ্রেস-সিপিএম কর্মীদের (ইটিভি ভারত)

সরকারী আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, "ধৃতদের বিরুদ্ধে খুন, বিস্ফোরক, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ । এলাকা দখলের লড়াই থেকেই এই খুনের ঘটনা ঘটে। কারাদণ্ডের সাজা শোনানোর পাশাপাশি বিচারক এদিন প্রত্যেক অপরাধীকে 2 লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেছেন। অনাদায়ে আরও 6 মাস জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত।"

মাড়গ্রাম 1 নম্বরের পঞ্চায়েত প্রধান ভুটু শেখ বলেন, "মূল অভিযুক্ত মাড়গ্রামের পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুজাউদ্দিন। অভিযুক্ত আরও 8 জনকে এখনও পুলিশ ধরতে পারেনি। আমি চাই বাকিদেরও ধরে তাড়াতাড়ি বিচার করা হোক। আমার ভাই লাল্টু ও ওর বন্ধু নিউটনের ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় ৷"