ETV Bharat / state

সন্ধ্যা পর্যন্ত মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সংলগ্ন অঞ্চলে, জলমগ্ন শহর

বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে কলকাতার জনজীবন ৷ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিতে বিরাম নেই ৷ আগামী দু'দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

Rain in Kolkata
বৃষ্টির মধ্যে রুজির টানে এক রিকশাচালক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 4:25 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 অক্টোবর: মুষলধারায় বৃষ্টি চলছে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ৷ এদিকে উত্তর 24 পরগনার আকাশে হঠাৎ কালো মেঘের জমায়েত ৷ কলকাতা এবং তার আশপাশে বিধাননগর, যাদবপুর, গড়িয়াতে ভারী বৃষ্টি চলছে ৷ সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি ৷ যেন মাঝ দুপুরে সন্ধ্যা এল নেমে ৷ আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় ৷ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হতে পারে ৷ বিশেষত দক্ষিণ 24 পরগনা, কলকাতার বিস্তীর্ণ অংশে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৷ এ ছাড়াও কমলা সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ৷

ভরদুপুরে কলকাতায় আকাশ কালো করে মেঘ আর বৃষ্টি (ইটিভি ভারত)

সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই বিদায় নেয় বর্ষা ৷ কিন্তু চলতি মরশুমে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা বিদায় নেয়নি ৷ যদিও আবহবিদেরা জানাচ্ছেন, বিদায়ের পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল ৷ উত্তরবঙ্গে অবশ্য আপাতত বর্ষণের আভাস নেই ৷ ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই ৷ হঠাৎ আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সমস্যা তৈরি করতে পারে মাত্র ৷

কলকাতা-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে । শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতা এবং তার আশেপাশের এলাকায় বজ্রপাতের সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয় ৷ আধ ঘণ্টা ধরে ভারী বৃষ্টির ফলে কলকাতার বেশিরভাগ এলাকা জলে ডুবে যায় ৷ আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে আজ কলকাতা এবং এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি

হাওয়া অফিস জানিয়েছে, আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা (দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু) বিদায়ের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ৷

দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বায়ুমণণ্ডলের উপরের স্তরে অবস্থিত ঘূর্ণাবর্তটি দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর 1.5 থেকে 5.8 কিমি উচ্চস্তা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙঅগে দক্ষিণ-পশ্চিম দিকে হেলানো অবস্থায় অবস্থান করছে ৷ আগামী দু'দিন সামগ্রিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা-সহ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷

গত 22 সেপ্টেম্বর রাতভর ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছিল কলকাতা এবং তার আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ৷ বৃষ্টির ফলে ডুবে যায় রেললাইন ৷ জল জমে মেট্রো স্টেশনেও ৷ জলমগ্ন থাকার কারণে বন্ধ হয়ে যায় শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল । বন্ধ মেট্রো পরিষেবাও ৷ ভারী বৃষ্টিপাতের কারণে কলকাতা এবং তার আশেপাশে এগারো জনের মৃত্যু হয়েছিল ৷ এদিনের প্রবল বৃষ্টি কলকাতা এবং তার আশেপাশের এলাকার মানুষকে 22 সেপ্টেম্বরের ভয়াবহ রাতের কথা মনে করিয়ে দিল ৷