ETV Bharat / state

10 বছর পর মোহর কুঞ্জে ফের চালু হচ্ছে ফোয়ারা, অপেক্ষা লাইট অ্যান্ড সাউন্ড শো শুরুর

আগে মোহর কুঞ্জে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে প্রচুর মানুষ ভিড় করতেন ৷ তা আবারও হতে পারে পারে আশাবাদী কলকাতা পুরনিগম ৷

MOHAR KUNJ FOUNTAIN
10 বছর পর মোহর কুঞ্জে ফের চালু হচ্ছে ফোয়ারা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 4:17 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জুন: সন্ধ্যা ঘনালেই কলকাতার বুকে ভিড় জমতো মোহর কুঞ্জে । সেখানে গানের সঙ্গে তাল মিলিয়ে আলো ও ফোয়ারার খেলা হয়ে উঠেছিল জনপ্রিয় । তিল ধারণের জায়গা থাকত না দর্শকাসনে । তবে 10 বছর ধরে সেই সবই বন্ধ হয় পড়ে আছে ।

এক কোণে পড়ে থাকা সেই বিরাট ফোয়ারা ফের চালু করতে চলেছে কলকাতা পুরনিগম । তারপরেই শুরু হতে পারে লাইট ও সাউন্ড শো, এমনটাই খবর পাওয়া গিয়েছে কর্পোরেশন সূত্রে । বিরাট পরিসর নিয়ে তৈরি মোহর কুঞ্জে ফোয়ারা পরিকাঠামো । সেটা ফের সচল করতে এখন খরচ হতে পারে আনুমানিক আড়াই কোটি টাকা । এছাড়াও থাকছে রক্ষণাবেক্ষণের খরচ ।

Mohar Kunj Fountain
মোহর কুঞ্জের এই ফোয়ারাই ফের চালু করার পরিকল্পনা চলছে৷ (নিজস্ব ছবি)

কলকাতার বুকে এই লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন একমাত্র মোহর কুঞ্জে রয়েছে । সেটা রক্ষণাবেক্ষণ করত বেসরকারি সংস্থা । তবে খরচের ভার সামলাতে না-পেরে দায়িত্ব থেকে সরে যায় তারা । পরবর্তী সময় আরেক সংস্থা তার দায়িত্ব নিলেও সেটা অল্প সময়ের জন্য ছিল । তারাও হাত তুলে দেয় । ফলে জনপ্রিয় এই লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ হয়ে যায় চিরতরে । গোটা কাঠামো দীর্ঘদিন ধরে পরে থাকায় নষ্ট হয়েছে বহুমূল্যের সব যন্ত্রাংশ ।

Mohar Kunj Fountain
মোহর কুঞ্জ (নিজস্ব ছবি)

কর্পোরেশন সূত্রে খবর, এই লাইট অ্যান্ড সাউন্ড পরিকাঠামো করতে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা কোটি টাকা খরচ করেছে । বর্তমান সময় সেই লাইট অ্যান্ড সাউন্ড শো চালু করতে আড়াই থেকে তিন কোটি খরচ হবে । আর যদি সেটা নাও করা যায় আর্থিক সমস্যা থাকার জেরে, তবে শুধু ফোয়ারা চালু করতে কমপক্ষে এক কোটি টাকা খরচ । বার্ষিক রক্ষণাবেক্ষণ খরচ হবে 20 লাখ টাকার বেশি । বিপুল টাকা পুরনিগমের বিভাগীয় তহবিলে না-থাকায় ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের টাকায় এই কাজ করার পরিকল্পনা করেছে উদ্যান বিভাগ ।

Mohar Kunj Fountain
মোহর কুঞ্জের এই ফোয়ারাই ফের চালু করার পরিকল্পনা চলছে৷ (নিজস্ব ছবি)

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, ‘‘10 বছর আগের সেই মোহময়ী সন্ধ্যা ফেরাতে কে না চায় ? তবে সেটা করতে গেলে বিপুল খরচ । তাই দুই ধাপে চিন্তাভাবনা হচ্ছে । প্রথমে এন ক্যাপের টাকায় ফোয়ারা চালু ও রক্ষণাবেক্ষণের খরচ । দ্বিতীয় ধাপে লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে পরিকল্পনা ।’’

Mohar Kunj Fountain
মোহর কুঞ্জের এই ফোয়ারাই ফের চালু করার পরিকল্পনা চলছে৷ (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘যদিও শুধু ফোয়ারা চালু হলে উদ্যানে আসা মানুষজনের সাময়িক নজর যাবে । সেই উৎসাহ লক্ষ্য করা যাবে না । দরপত্র আহ্বান করা হয়েছে । এক এক ধাপ করে এগোতে হবে । চেষ্টা করা হবে যাতে লাইট অ্যান্ড সাউন্ড শো ফেরানো যায় । আবার যাতে সন্ধ্যা নামলেই দর্শকের ভিড় উপচে পড়ে সেটা দেখতে ।’’

আরও পড়ুন -

  1. কলকাতার গঙ্গা তীরে ম্যানগ্রোভ প্রাচীর-নারকেল বন, আটকাবে ঝড় ও পাড় ভাঙন
  2. হোয়াটসঅ্যাপ করলেই মাত্র 4 ঘণ্টায় পরিষ্কার হবে আবর্জনা: মেয়র
  3. হেরিটেজ সম্পত্তি সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা কলকাতা কর্পোরেশনের