ETV Bharat / state

চলবে সিগন্যালিংয়ের কাজ, হাওড়া ময়দান-সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবায় প্রভাব

আপাতত প্রতিটি রবিবারই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে গ্রিন লাইনে ৷ পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এমনই চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷

Kolkata Metro Green Line
মেট্রোর গ্রিন লাইনে ব্যাহত হবে পরিষেবা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 9:58 PM IST

|

Updated : March 19, 2025 at 10:18 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 মার্চ: আগামী 22 মার্চ থেকে আপাতত প্রতি রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের পরিষেবা । কলকাতা মেট্রোর পক্ষ থেকে বুধবার এমনটাই জানানো হয়েছে । যদিও এই নির্দেশিকা প্রত্যাহার করা হবে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ ।

ইতিমধ্যেই কয়েক ধাপে গ্রিন লাইনে পাওয়ার ব্লক নিয়ে সিগন্যালিংয়ের কাজ করা হয়েছে । আবারও হবে সেই কাজ ৷ তাই আগামী রবিবার থেকে আপাতত প্রত্যেক রবিবার Communication Based Train Control (CBTC) System এর কাজ করা হবে । তাই হাওড়া ময়দান থেকে একেবারে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধ রাখা হবে পরিষেবা । মেট্রোর তরফে জানানো হয়েছে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত প্রতি রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে গ্রিন লাইন 1 ও গ্রিন লাইন 2 এর পরিষেবা ।

যেহেতু রবিবার তাই এমনিতেই রাস্তায় যাত্রীদের সংখ্যা অনেকটাই কম থাকে ৷ তবুও যাতে যাত্রীদের সমস্যা না হয় তাই ওই রুটে পর্যাপ্ত পরিমাণে বেসরকারি বাস থাকবে বলে আগেই জানিয়েছিল পরিবহণ বিভাগ। কলকাতা মেট্রোর প্রধান লাইন অর্থাৎ ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) প্রতি রবিবারে মতোই স্বাভাবিক থাকবে পরিষেবার সংখ্যা। পাশাপাশি ফেরি পরিষেবা নিয়মিত রাখার দিকে নজর দেওয়া হবে এবং প্রয়োজনে পরিষেবার সংখ্যা বাড়ানোর কোথাও বলেছে পরিবহণ বিভাগ ।

এছাড়াও উল্টোডাঙা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউটাউন, হাওড়া ও শিয়ালদার মধ্যে শাটেল গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে । যাত্রীদের অবগত করার জন্য ইতিমধ্যেই পাওয়ার ব্লকের বিষয় যাত্রীদের সচেতন করতে শুরু করেছে। সমস্ত স্টেশনে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারির পাশাপাশি মেট্রোর ডিজিটাল ডিসপ্লে, সোশাল মিডিয়া ও মেট্রোর ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হচ্ছে ।

এই রুটে পুনরায় ইস্ট ওয়েস্ট মেট্রো নেটর্কের গোটা গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বা Communication Based Train Control (CBTC) System পরীক্ষার পর্ব চলবে । এই প্রযুক্তির মাধ্যমে মেট্রোয় যাত্রীদের নিরাপত্তা ও ট্রেন চলাচলের গতিকে আরও উন্নত করে তোলা হয় । তাই এই পরীক্ষা অত্যন্ত জরুরি ।

Last Updated : March 19, 2025 at 10:18 PM IST