ETV Bharat / state

শুক্রবার মহামিছিল ! ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা

শুক্রবার দুপুর তিনটে নাগাদ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।

Junior doctors mega rally
শুক্রবার মহামিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 5, 2024 at 6:41 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 ডিসেম্বর: আগামী 6 ডিসেম্বর ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে মিছিলের ডাক দিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুক্রবার দুপুর তিনটে নাগাদ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সেখান থেকে মিছিল করে তারা যাবেন স্বাস্থ্য ভবন পর্যন্ত। বুধবার আরজিকর মেডিকেল কলেজে নিজেদের মধ্যে একটি বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে তাদের পরবর্তী সিদ্ধান্ত ঠিক হয়।

সোমবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠকে অভিক দে'র যোগ দেওয়ার পর থেকেই বিতর্ক আরও জোরালো হয়েছে। প্রায় 30 ঘণ্টা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান করেন চিকিৎসকরা। এখানে সামিল হন জুনিয়র চিকিৎসকেরাও। তবে এবার জুনিয়র চিকিৎসকদের তরফে ডাকা হল এই মিছিল। সেখানে সিনিয়র চিকিৎসকরা অভয়ামঞ্চ থেকে সমাজের সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন।

জুনিয়র চিকিৎসক দেবাশীষ হালদার বলেন, "স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটি রিপোর্ট প্রায় দেড় মাস হল জমা করেছে। এখনও কেন ব্যবস্থা নেওয়া হল না? এর পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই-এর চার্জশিট তৈরি করতে কেন ছাড়পত্র দেয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফে? এই প্রশ্নের উত্তর জানতেই আমরা শুক্রবার মিছিলের ডাক দিয়েছি।"

বুধবার শহরে দামামা বেজেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। কিন্তু, এ বছরে চলচ্চিত্র উৎসব অনেকটাই জাঁকজমকহীন। শত্রুঘ্ন সিনহা ছাড়া দেখা যায়নি বলিউডের কোনও তারকাকে। তবে রাজ্য সরকারের এ চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে এবার "দ্রোহের চলচ্চিত্র উৎসবের" ডাক দিয়েছে অভয়া মঞ্চ। চিকিৎসক তমনাস চৌধুরী বলেন, "আমরা দ্রোহের চলচ্চিত্র উৎসব করব। সেখানে বিভিন্ন সিনেমা দেখানো হবে। তবে এখনও পর্যন্ত দিনক্ষণ ঠিক হয়নি। তবে শীঘ্রই আমরা এই চলচ্চিত্র উৎসব করব।"

আরও পড়ুন
রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভীক ! ফের বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা
বিচারের দাবি ? নাকি রাত জেগে গান-খানাপিনা-নেশাভাঙ হবে ! আরজি কর আন্দোলন নিয়ে বেফাঁস লাভলি