রঙের উৎসবের জন্য স্পেশাল ট্রেন, কবে ও কোন রুটে জানুন...
হোলি বা রঙের উৎসবে যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল বিশেষ ট্রেন চালাবে ৷ বিস্তারিত জানতে সময়সূচি থেকে রুট দেখে নিন ৷

Published : March 6, 2025 at 10:46 AM IST
হাওড়া, 6 মার্চ: দক্ষিণ-পূর্ব রেল হোলি উপলক্ষে যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন দোল উৎসব উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ৷ কবে, কোন রুটে এই হোলি স্পেশাল ট্রেন চলবে জেনে নিন সবিস্তারে ৷
চেরলাপল্লি-শালিমার-চেরলাপল্লি, চেরলাপল্লি-সাঁতরাগাছি-চেরলাপল্লি এবং সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলির সময়সূচি দেখে আগেভাগেই যাত্রীদের টিকিট বুকিং নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
07703/07704 চেরলাপল্লি-শালিমার-চেরলাপল্লি স্পেশাল
- চেরলাপল্লি থেকে ছাড়বে- আগামী 9 মার্চ ও 16 মার্চ, রাত 7.45 মিনিটে ৷ শালিমারে পৌঁছনোর সময়- যাত্রা শুরুর তৃতীয় দিনে দুপুর 2টোয় ৷
- শালিমার থেকে ছাড়বে- আগামী 11 মার্চ ও 18 মার্চ, ভোর 5টায় ৷ চেরলাপল্লিতে পৌঁছনোর সময়- পরদিন সকাল 8.10 মিনিটে। এই বিশেষ ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, খড়গপুর ও জালেশ্বর স্টেশনে থামবে।
07705/07706 চেরলাপল্লি-সাঁতরাগাছি-চেরলাপল্লি স্পেশাল
- চেরলাপল্লি থেকে ছাড়বে- 7 মার্চ ও 21 মার্চ, সকাল 7.15 মিনিটে। সাঁতরাগাছিতে পৌঁছনোর সময়- পরদিন সকাল 10.30 মিনিটে।
- সাঁতরাগাছি থেকে ছাড়বে- 8 মার্চ ও 22 মার্চ দুপুর 12.35 মিনিটে। চেরলাপল্লিতে পৌঁছনোর সময়- পরদিন বিকেল 4.40 মিনিটে। এই বিশেষ ট্রেনটি খড়গপুর ও জালেশ্বর স্টেশনে থামবে।
এছাড়াও হোলি উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের সুবিধার্থে সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি রুটে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
02827/02828 সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি হোলি স্পেশাল
- সাঁতরাগাছি থেকে ছাড়বে- 12 মার্চ, সকাল 7.30 মিনিটে। দ্বারভাঙায় পৌঁছনোর সময়- ওইদিনই সন্ধ্যা 7.05 মিনিটে।
- দ্বারভাঙা থেকে ছাড়বে- 12 মার্চ, রাত 8.20 মিনিটে। সাঁতরাগাছিতে পৌঁছনোর সময়- পরদিন সকাল 9টায়। এই বিশেষ ট্রেনটি ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঝা, কিয়ুল, বরৌনি ও সমস্তিপুর স্টেশনে থামবে।

