ETV Bharat / state

বিপর্যস্ত পাহাড়ে সরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ 10 কোটির বেশি

বন্য ও ভয়াবহ ধসে ছন্দ হারিয়েছে শৈলরানি ৷ বাতিল হয়েছে বহু বুকিং। এখনও পর্যন্ত সরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ 10 কোটি 62 লক্ষ টাকা ৷

LANDSLIDES DEVASTATE DARJEELING
পাহাড়ে বিপর্যয়ে ব্যাপক ক্ষতি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 9, 2025 at 6:56 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দার্জিলিং, 9 অক্টোবর: শনিবারের ধসে বিপর্যস্ত পাহাড় ৷ এখনও তার রেশ কাটেনি। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। আর যত দিন যাচ্ছে, ততই বাড়ছে ক্ষতির পরিমাণ ৷ গত কয়েকদিনে দার্জিলিং ও কালিম্পং জেলায় পর্যটনে ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 70 কোটি টাকা। বাতিল হয়েছে বহু বুকিং। শুধুমাত্র সরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ 10 কোটি 62 লক্ষ টাকায় দাঁড়িয়েছে ৷ তবে এই ক্ষতির পরিমাণও যে আরও বাড়বে, তা নিশ্চিত জেলা প্রশাসন।

বন্য ও ভয়াবহ ধসে ছন্দ হারিয়েছে শৈলরানি ৷ এখনও পর্যন্ত উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে 34 জনের ৷ শুধু পাহাড়েই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 24 ৷ আহত 22 ৷ হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। এখনও মিরিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার জন্য বিকল্প সেতুর কাজ শুরু করেছে পূর্ত দফতর। দুধিয়াতে বালাসন সেতুর উপর হিউম পাইপ দিয়ে একটি অস্থায়ী সেতু 15 দিনের মধ্যে তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু তাই নয়, মঙ্গলবার অস্থায়ী সেতুর কাজ পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ৷

Floods and Landslides Hit Darjeeling
সরকারি সম্পত্তির ক্ষতির খতিয়ান (ইটিভি ভারত)

পাশাপাশি একটি স্থায়ী সেতুর জন্য 51 কোটি 37 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ৷ ওই সেতুর কাজ 2026 সালের জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৷ এদিকে, ধসে বিপর্যস্ত পাহাড় ৷ ছোট-বড় মিলিয়ে ধসের সংখ্যা 114টি ৷ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 542টি বাড়ি ও 67টি সড়ক ৷ পাঁচটি মূল সেতু ও 10টি সরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ মিরিকে 11টি ত্রাণ শিবিরে 341 জন আশ্রয় নিয়েছেন।

Floods and Landslides Hit Darjeeling
নষ্ট সরকারি সম্পত্তি (ইটিভি ভারত)

অন্যদিকে, সরকারি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে 13টি ও আটটি আংশিক ক্ষতিগ্রস্ত। লাভা ব্লকেই ক্ষতি হয়েছে 30 লক্ষ টাকার সরকারি সম্পত্তি। যার মধ্যে রয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সড়ক, আইসিডিএস সেন্টার ও কালভার্ট । পাশাপাশি পেডং ব্লকের ক্ষতি হয়েছে 7 কোটি 20 লক্ষ টাকার সম্পত্তি। যার মধ্যে রয়েছে সাতটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সড়ক, তিনটে সড়ক, দুটি অঙ্গনওয়ারি সেন্টার। গরুবাথান ব্লকের সাত লক্ষ টাকার একটি সড়ক ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

Floods and Landslides Hit Darjeeling
বন্যায় বিপর্যস্ত পাহাড় (ইটিভি ভারত)

কালিম্পং জেলায় ক্ষতির পরিমাণ 3 কোটি 12 লক্ষের। গরুবাথান 2 নম্বর ব্লকে 70 লক্ষ টাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে । পাশাপাশি গরুবাথান 1 নম্বর ব্লকের 30 লক্ষ টাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে । কালিম্পং 1 ব্লকের সৌরেনি, সামসিং ভালুকুপ, সাতমাইল, রেলিং দাড়া, সামালবং গ্রাম পঞ্চায়েতের একাধিক সড়ক ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে । এই বিষয়ে জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপা বলেন, "ক্ষতি অনেক হয়েছে । সাধারণ মানুষের পাশাপাশি সরকারি সম্পত্তিও অনেক ক্ষতি হয়েছে । সার্ভে শুরু হয়েছে ।"