ETV Bharat / state

নারী দিবসে অমানবিক ছবি দুর্গাপুরে ! হৃদয়বিদারক ঘটনায় উঠল একাধিক প্রশ্ন

দেশ-দুনিয়াজুড়ে নারী দিবসের বর্ণাঢ্য আয়োজনের মাঝে দুর্গাপুরে ইটিভি ভারতের ক্যামেরায় ধড়া পড়ল এক অমানবিক ছবি যা নারী দিবস পালনের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলে দিল ৷

WOMENS DAY 2025
তাহলে কি সবই লোকদেখানো নারী দিবস উদযাপন ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 9, 2025 at 1:21 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 9 মার্চ: সারা বিশ্ব, দেশ, রাজ্যজুড়ে ঘটা করে নারী দিবস পালনের মাঝেই এক অমানবিক ছবি দুর্গাপুরে ৷ স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোডে একেবারে মূল রাস্তার পাশে কালিবাড়িতে ইটিভি ভারতের ক্যামেরায় ধড়া পড়ল সেই অমানবিক ছবি ।

দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া সোনার তরী বস্তির বাসিন্দা বছর 65-র পার্বতী হাজরা ৷ গতকাল, শনিবার বিকাল এই রোডের অন্যতম প্রধান এবং ব্যস্ততম রাস্তার পাশের একটি মন্দিরের চাতালে অভুক্ত, অশীতিপর, অসুস্থ অবস্থায় পড়ে থাকলেন দীর্ঘক্ষণ। দিনের আলো শেষে সন্ধ্যা, তারপর রাতের নিস্তব্ধতা নেমে আসে ৷

ইটিভি ভারতের ক্যামেরায় ধড়া পড়ল সেই অমানবিক দৃশ্য (ইটিভি ভারত)

গভীর রাত পর্যন্ত ওই ব্যস্ততম রাস্তায় পারাপার করা হাজার হাজার মানুষের মধ্যে কেউ একবার ফিরেও তাকালেন না মন্দিরে পড়ে থাকা এই মহিলার দিকে। শেষমেশ, মন্দিরের পুরোহিত এবং তাঁর পরিবার দুর্গাপুর থানায় যোগাযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের কাছ থেকে সমগ্র ঘটনার বিবরণ জানতে পেরে ঘটনাস্থলে আসেন এলাকার প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগ এবং তাঁর অন্যান্য সহযোগীরা।

WOMENS DAY 2025
এক অমানবিক ছবি দুর্গাপুরে (ইটিভি ভারত)

এরপর মন্দিরের পুরোহিতের পরিবারের কাছ থেকে খাবার নিয়ে খাবার খাওয়ানো হয় অভুক্ত ওই মহিলাকে। পরে অসুস্থ, অভুক্ত, অশীতিপর এই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সক্ষম হয়। এরপর মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে আসেন মহিলার পরিবারের লোকজন। সঙ্গে করে তাঁকে নিয়ে যান।

WOMENS DAY 2025
রাস্তায় এমন দৃশ্যে প্রশ্ন উঠল একাধিক (ইটিভি ভারত)

যদিও প্রশ্ন উঠছে, সেকেন্ডারির মতো এমন ব্যস্ত রাস্তায় কীভাবে সকলের নজর এড়িয়ে গেলেন এই মহিলা? কেনই বা কেউ ফিরে তাকালেন না তাঁর দিকে? নারী দিবসের বিশেষ এই দিনে একদিকে যখন জাঁকজমক ভাবে শহরজুড়ে নারীদের সম্মান জানানো হচ্ছে ঠিক তখনই সারাদিন অভুক্ত অবস্থায় মধ্যরাত পর্যন্ত মন্দিরে পড়ে রইলেন এক মহিলা?

WOMENS DAY 2025
বছর 65-র পার্বতী হাজরা (ইটিভি ভারত)

শহর দুর্গাপুরে ফুটে উঠল এক অমানবিক ছবি, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই নারী দিবস পালন কতটা সার্থক ? তাহলে কি সবই লোক দেখানো নারী দিবস উদযাপন ?