ETV Bharat / state

দু'জায়গার ভোটার তালিকায় একই ব্য়ক্তি ! নাম বাতিলের উদ্যোগ তৃণমূলের

ভূতুড়ে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য তথা জাতীয় রাজনীতি ৷ এই আবহে দুটি বিধানসভা এলাকার ভোটার তালিকায় একই ব্যক্তির নাম উঠে এল ৷

DUPLICATE VOTER CARD ISSUE
দু'জায়গায় ভোটার তালিকায় একই ব্য়ক্তির নাম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 2:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মেমারি, 23 মার্চ: ভূতুড়ে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য তথা জাতীয় রাজনীতি ৷ এই আবহে দুটি বিধানসভা এলাকার ভোটার তালিকায় একই ব্যক্তির নাম উঠে এল ৷ পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকার ঘটনা । ঘটনাটি প্রকাশ্য়ের আসার পরই হিরুলাল মণ্ডল নামে ওই ব্যক্তিকে যেকোনও এক একটি এলাকার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, হিরুলাল মণ্ডলের মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর 266 নম্বর অংশের ভোটার তালিকায় নাম রয়েছে । যদিও হিরুলাল জানান, তিনি স্থায়ীভাবে দেবীপুরের আলিপুর অঞ্চলের বাসিন্দা । পারিবারিক কারণে বেশ কিছু দিন তিনি বৈঁচিতে বসবাস করেন । ফলে, সেখানে ভোটার তালিকায় নাম তোলেন তিনি । এখন তিনি নিজেই সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করবেন ।

হিরুলাল মণ্ডলের বলেন, "আমি দেবীপুর এলাকার বাসিন্দা । এখানেই আমার জমি জায়গা রয়েছে ৷ আমি জানি দু'জায়গায় আমার নাম আছে । তাই বৈঁচির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছি । আসলে পারিবারিক অশান্তির কারণে বেশ কিছুদিন বাইরে ছিলাম । তাই সেখানে ভোটার তালিকায় নাম ওঠে । কিন্তু, দেবীপুরের আলিপুরে ভোট দিতে আসতাম । তাই আলিপুরের ভোটার তালিকাতেই নাম রাখতে চাই ।"

মেমারি 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি বলেন, "আমরা আলিপুরে এসেছি । অনেকদিন ধরেই এখানে মানুষজন বসবাস করেন । এখানে দেখলাম হীরালাল মণ্ডল নামে এক ব্যক্তির হুগলি জেলার পান্ডুয়া বিধানসভার বৈঁচি গ্রামেও ভোটার তালিকায় নাম আছে । আবার মেমারির আলিপুরে ভোটার তালিকাতেও নাম আছে । কাগজপত্র তৈরি করতে বলেছি । তাঁকে দেখাও করতে বলেছি । এটা দীর্ঘদিন ধরেই চলছে । একজন মানুষ কেন দুই জায়গার ভোটার তালিকায় নাম রাখবেন ?"

তৃণমূল নেতা আরও বলেন, "কেউ মারা গেলে তাঁদের পরিবারের উচিত সেই নাম তালিকা থেকে বাদ দেওয়া । এছাড়া যে সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তাঁদের নামও যেন পরিবারের লোকেরা বাদ দিয়ে দেয় সেই আবেদন করা হয়েছে । স্থানীয় ভূমি রাজস্ব দফতরের তরফেও সেকথা বারবার বলা হয়েছে । নাগরিকদের সহযোগিতার প্রয়োজন ৷ সকলের কাছে, আবেদন কেউ যেন একাধিক জায়গার ভোটার তালিকায় নাম না রাখে ।"

পড়ুন: ধসে প্রায় 5-8 ফুট বসে গেল রাস্তা, আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা