ETV Bharat / state

পেরিয়ারের আত্মমর্যাদা আন্দোলনের শতবর্ষ, শান্তিনিকেতনে সেমিনার

দ্রাবিড় আন্দোলনের পিতা হিসেবে পরিচিত পেরিয়ার ৷ তাঁর আত্মমর্যাদা আন্দোলনের শতবর্ষে এই প্রথমবার জাতীয় স্তরের আলোচনাসভা হল বাংলায় ৷

SANTINEKATAN NEWS
পেরিয়ারের আত্মমর্যাদা আন্দোলনের শতবর্ষে শান্তিনিকেতনে অনুষ্ঠান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 9:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 23 মার্চ: পেরিয়ারের আত্মমর্যাদা আন্দোলনের শতবর্ষে জাতীয় স্তরের আলোচনা সভা 'বাংলায়'। রাজ্যে এই প্রথম এই ধরনের আলোচনা সভার আয়োজন হল। রবিবার শান্তিনিকেতনে দিনভর এই বিষয়ে আলোচনা হল। তাতে অংশ নেন তামিলনাড়ুর দ্রাবিড় কাজাগাম (ডিএমকে)-এর সহ-সম্পাদক এস প্রিন্স পেরিয়ার, প্রখ্যাত সাহিত্যিক ও সমাজকর্মী মীরাতুন নাহার । এছাড়াও ছিলেন বিশ্বভারতী-সহ বিভিন্ন কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়া ও বিভিন্ন সংগঠনের সদস্যরা ৷ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, বিআর আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, ভগৎ সিংকে স্মরণ করা হয় । আন্দোলনের প্রেক্ষাপট থেকে শুরু করে তাৎুপর্যের বিভিন্ন দিক উঠে আসে এদিনের আলোচনা সভায় ৷

পেরিয়ার দ্রাবিড় আন্দোলনের পিতা হিসাবে পরিচিত । জাতিগত বিদ্বেষ, ব্রাহ্মণ্যবাদ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি । ভাইকম সত্যাগ্রহ ও আত্মমর্যাদা আন্দোলনের জনক ছিলেন তিনি ৷ 50 বছর ধরে জাত-পাতের বিভেদ ভাঙার সংগ্রাম করে এসেছেন ৷ তাঁর আত্মমর্যাদা আন্দোলনের শতবর্ষ উপলক্ষে এই প্রথম পশ্চিমবঙ্গে হয়ে গেল একটি জাতীয় স্তরের সম্মেলন ৷

প্রখ্যাত সাহিত্যিক তথা সমাজকর্মী মীরাতুন নাহারের বক্তব্য (ইটিভি ভারত)

শান্তিনিকেতনের পঞ্চবন আর্টি রিসর্টের খাপছাড়া মঞ্চে দিনভরের এই আলোচনা সভায় উঠে আসে পেরিয়ারের আন্দলোনের বিভিন্ন দিক ৷ আলোচনায় প্রখ্যাত সাহিত্যিক তথা সমাজকর্মী মীরাতুন নাহার, তামিলনাড়ুর দ্রাবিড় কাজাগামের সহ-সম্পাদক এস প্রিন্স পেরিয়ার ছাড়াও অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর অধ্যাপক রণবীর সুমেদ, ট্যারেন্স স্যামুয়েল, সিপোই সর্বেশ্বর, সিউড়ি বিদ্যাসাগর কলেজ অধ্যাপক দশরথ মুর্মু-সহ বিভিন্ন সংগঠনের সদস্য, পড়ুয়ারা ।

সাহিত্যিক তথা সমাজকর্মী মীরাতুন নাহার বলেন, "বর্তমান সময়ে পেরিয়ার নিয়ে আলোচনা শুধুই প্রাসঙ্গিক তা নয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণও বটে । শতবর্ষ আগে তিনি যে চিন্তাগুলি করে গিয়েছেন তাঁর মতো মানুষ আমার কাছে বিস্ময় ৷ মানুষকে আত্মমর্যাদা শেখাতে চেয়েছিলেন, যা আজকের দিনে খুব প্রয়োজন ৷ "