ETV Bharat / state

কলেজে ভরতির সময়সীমা শেষ, ফাঁকা পড়ে কয়েক লক্ষ আসন

18 জুন অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয় ৷ কয়েক দফায় সময়সীমা বৃদ্ধি করা হয় ৷ তার পরও সমস্ত আসনে ভরতির আবেদন জমা পড়ল না ৷

College Admissions
কলেজে ভরতির সময়সীমা শেষ, ফাঁকা পড়ে কয়েক লক্ষ আসন (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 31, 2025 at 2:45 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 জুলাই: গত বছরের ছবিই কি এবারও বহাল থাকবে ? রাজ্যের কলেজগুলিতে ভরতির জন্য আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর উঠছে এই প্রশ্ন ৷ কারণ, গতবারের মতো এবারও মোট আসনের কয়েক লক্ষ কম আবেদন জমা পড়েছে ৷

বুধবার ছিল কলেজে ভরতির জন্য আবেদনের শেষদিন ৷ রাত 8টা 35 মিনিটে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এই নিয়ে পোস্ট করেন ৷ সেখানে তিনি জানান, বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত 3 লক্ষ 59 হাজার 114টি আবেদন জমা পড়েছে ৷

EDUCATION MINISTER BRATYA BASU
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (ফাইল ছবি)

চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় মে মাসের সাত তারিখ ৷ তার 41দিন পর 18 জুন শুরু হয় কলেজে ভরতি প্রক্রিয়া ৷ প্রথমে 1 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু এর পর দফায় দফায় তা বাড়ানো হয় ৷ যা শেষ হয় 30 জুলাই ৷ কিন্তু তার পরও যা আবেদন জমার যে পরিসংখ্যান সোশাল মিডিয়া মারফত তুলে ধরা হয়েছে, তা থেকে স্পষ্ট যে এবারও কয়েক লক্ষ আসন ফাঁকাই থেকে যাবে রাজ্যের কলেজগুলিতে ৷

গত বছর রাজ্যের কলেজগুলিতে মোট আসন ছিল 9 লক্ষ 46 হাজার 921টি ৷ আবেদন জমা পড়েছিল 4 লক্ষ 44 হাজার 190টি ৷ গতবার 5 লক্ষ 2 হাজার 731টি আসন ফাঁকাই পড়েছিল ৷ স্নাতক বা অনার্স কোর্সের মোট সংখ্যা ছিল 7 হাজার 230 ৷ এবার অনার্স কোর্সের সংখ্যা গতবারের থেকে একটি কমে 7 হাজার 229 হয়েছে ৷ তবে মোট আসনের সংখ্যা নিয়ে শিক্ষা দফতর মুখে কুলুপ এঁটেছে ৷ তবে শিক্ষা দফতরের একটি সূত্র বলছে যে আসন সংখ্যা গতবারের মতোই থাকছে ৷ ফলে এবারও কয়েক লক্ষ আসন ফাঁকাই পড়ে থাকবে বলে মনে করা হচ্ছে ৷

College Admissions
সোশাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পোস্ট (এক্স থেকে নেওযা স্ক্রিনশট)

এখন অনলাইনে কলেজে ভরতির জন্য আবেদন করতে হয় ৷ তা করতে হয় একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ৷ সোশাল মিডিয়ায় করা শিক্ষামন্ত্রীর পোস্ট অনুযায়ী, বুধবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত ওই পোর্টালে 3 লক্ষ 59 হাজার 114টি আবেদন জমা পড়েছে ৷ মোট আবদনের সংখ্যা 20 লক্ষ 69 হাজার 760 ৷ একজন ছাত্র বা ছাত্রী একাধিক কোর্সের জন্য আবেদন করতে পারেন ৷ আবেদনের মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৷

4 হাজার 311 জন ভিনরাজ্যের বাসিন্দা আবেদন করেছেন এরাজ্যে উচ্চশিক্ষা নেওয়ার জন্য ৷ তবে অনেকেই ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে তাঁদের জাতিগত পরিচয় উল্লেখ করেননি । সেই কারণে সোশাল মিডিয়ায় করা পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘‘যে সমস্ত আবেদনকারী তাঁদের জাতিগত অবস্থান উল্লেখ করেননি, তাঁদের অবিলম্বে এই অবস্থান পোর্টালে নিজেদের আবেদনপত্রে স্পষ্ট করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি ।’’

এই বছর কলেজে ভর্তির অভিন্ন অনলাইন পোর্টালের সব থেকে উল্লেখযোগ্য বিষয় ছিল 'বীণা' । এটি একটি চ্যাটবট । যেখানে নিজের সমস্যার কথা জানিয়ে সমাধান পাচ্ছিলেন আবেদনকারীরা । বীণার মাধ্যমে 52 হাজার 525টি প্রশ্নের উত্তর পেয়েছেন আবেদনকারীরা ৷ এছাড়াও ছিল হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি ।

College Admissions
সোশাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পোস্ট (এক্স থেকে নেওযা স্ক্রিনশট)

আগামী 7 অগস্ট মেধাতালিকা প্রকাশিত করা হবে ৷ যদিও পড়ুয়াদের কাছে আবেদন করার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি ৷ দ্বিতীয় দফায় আগামী 2 অগস্ট থেকে 11 অগস্ট আবেদন করার সুযোগ থাকছে । 14 অগস্ট কলেজে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও সিট বরাদ্দ করা হবে ৷ 14 অগস্ট থেকে 17 অগস্ট বরাদ্দ সিটে ভরতি প্রক্রিয়া চলবে ৷

21 অগস্ট আপগ্রেডেশনের ভিত্তিতে আসন প্রকাশ হবে ৷ 21 থেকে 24 অগস্ট পর্যন্ত সেই তালিকা অনুযায়ী ভরতি প্রক্রিয়া চলবে ৷ 28 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভর্তি হওয়া পড়ুয়াদের নথি যাচাই হবে ৷ কোর্সের ভরতির টাকা ছাড়া পুরো প্রক্রিয়াটি হবে বিনামূল্যে ৷

আরও পড়ুন -

  1. রেজাল্টের আগেই দেখা যাবে উচ্চমাধ্যমিকের নম্বর, বিশেষ ব্যবস্থা সংসদের
  2. সুকান্ত সুরাহা ! আইআইটি রুরকিতে আর বাধা নেই নীলাঞ্জনের