ETV Bharat / state

জলপাইগুড়ির বন্যায় মৃতের পরিবারকে চাকরি, নিয়োগপত্র দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস,ডিজি রাজীব কুমার, জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ খান্ডবাহালেকে সঙ্গে বন্যা পরিস্থিতি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Bengal CM Mamata Banerjee
জলপাইগুড়ির বন্যা পরিস্থিতি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 4:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 13 অক্টোবর: জলপাইগুড়ি জেলায় বন্যার ফলে মৃতের পরিবারকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হেঁটে নাগরাকাটার বন্যা পরিস্থিতি দেখার পাশাপাশি সেতুর অ্যাপ্রোচ রোডের নির্মিয়মান লোহার সিড়ি দিয়ে নেমে বামনডাঙ্গায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস,ডিজি রাজীব কুমার, জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ খান্ডবাহালেকে সঙ্গে বন্যা পরিস্থিতি দেখেন।

বামনডাঙ্গা থেকে টুন্ডু ভিলেজে বানভাসিদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। গাঠিয়া নদীর জলে বানভাসি হয়েছেন ওই এলাকার মানুষজন। গাঠিয়া নদীর পাড় ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে ত্রাণ শিবিরে। ক্যাম্পে গিয়ে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের থেকে তাদের অসুবিধা কথা শোনেন।

এদিন বামনডাঙ্গায় ত্রাণ শিবিরে যান যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । গত 6 তারিখ বন্যার ফলে জলপাইগুড়ি জেলার 9 জনের মৃত্যু হয়৷ মুখ্যমন্ত্রী নাগরাকাটায় এসে মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা চেক বিলি করেন। আজ বামনডাঙ্গার এসে সেখানে মৃত পরিবারদের চাকরির নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক শামা পারভিন,পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে-সহ অন্যান্যরা। সেখান থেকে মুখ্যমন্ত্রী বামনডাঙ্গা ত্রাণ শিবির থেকে টুন্ডু ভিলেজে যান।

মুখ্যমন্ত্রী বলেন, বাড়ি ঘর সবাই-ই দেওয়া হবে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে সেই সকল রাস্তা ঠিক করা হবে। নাগরাকাটার তিনটি সেতু ভেঙে গিয়েছে। সেতু ভেঙে যাবার ফলে হাসপাতালে পৌঁছতে পারবেন না। নদী ঘেরা চা বাগানের মানুষরা বিপাকে পড়েছেন। ত্রাণ শিবিরের রান্না ঘরে রান্না করে খাওয়ানোর কাজ জারি থাকবে বলে মুখ্যমন্ত্রী জানান।

গতকালই বন্যা পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী। গতকাল আলিপুরদুয়ারের প্রশাসনিন বৈঠক সারেন। বন্যাতে যারা জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন, এমন সিভিক ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্স, বনকর্মীদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী।

আলিপুরদুয়ার থেকে সড়কপথে নাগরাকাটায় আসেন মুখ্যমন্ত্রী আজ ফের জলপাইগুড়ি জেলার বন্যা কবলিত নাগরাকাটায় আসেন। বন্যার জলের তোড়ের নাগরাকাটার বামনডাঙ্গা টুন্ডু কার্যত ধূলিসাৎ হয়েছে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর আসার আগে বানভাসিদের জন্য অস্থায়ী শেল্টার ক্যাম্প করা হয় নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকায়।