Bangla News - West Bengal Today Live : বাংলা সর্বশেষ খবর Fri Oct 25 2024 আজ


Published : October 25, 2024 at 8:20 AM IST
|Updated : October 25, 2024 at 11:09 PM IST
রাস্তার জমা জলে পড়ে মৃত্যু পুরকর্মীর, পরিবারে শোকের ছায়া
রাস্তার জমা জলে আধঘণ্টা পড়ে রইল দেহ ৷ হাওড়ায় মৃত্যু হল পুরনিগমের অস্থায়ী কর্মীর ৷ ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ৷ | Read More
টানা বৃষ্টির জেরে শুকোচ্ছে না প্রতিমা, মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ
ঘূর্ণিঝড় পরিণত গভীর নিম্নচাপে ৷ নাগাড়ে বৃষ্টি বাধ সেধেছে কাজে ৷ শুকোচ্ছে না প্রতিমা ৷ বাড়ছে খরচ ৷ সময়ে অর্ডার সাপ্লাই নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা ৷ | Read More
দলীয় পতাকা হাতে তৃণমূল বিধায়কের দাদাগিরি! চাঞ্চল্য মালদায়
মাছ চাষের লিজ পাওয়া ফিশারম্যান কো-অপারেটিভ সোসাইটির অস্থায়ী ঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ৷ | Read More
আমের গুণগত মান ও ফলন বাড়াতে উদ্যোগ কৃষি বিজ্ঞান কেন্দ্র ও আইসিএআর-সিআইএসএইচের
আরও বেশি পরিমাণে মালদার আম ইউরোপ ও আমেরিকায় রফতানির পরিকল্পনা নিয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র ৷ এর জন্য রফতানি চেন তৈরি করা হচ্ছে ৷ | Read More
সুকান্ত মজুমদার গুন্ডামি করতে শুরু করলে..., কেন একথা বললেন বঙ্গ-বিজেপির সভাপতি ?
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বিজেপি শুক্রবার বিক্ষোভ কর্মসূচি করে ৷ সেই কর্মসূচি থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন বঙ্গ-বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ | Read More
পথ দুর্ঘটনায় মৃতুকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রেফতার 1
শুক্রবার সকালে পথ দুর্ঘটনায় মৃতু হয় এক ব্যক্তির ৷ তারপরই বিক্ষোভে দেখাতে থাকেন স্থানীয়রা ৷ এমনকী পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ ৷ | Read More
দানার প্রভাবে প্লাস্টিকে ঢেকেছে কালী প্রতিমা, চিন্তায় মৃৎশিল্পীরা
ঘূর্ণিঝড় দানার জেরে টানা বৃষ্টি আসানসোল শিল্পাঞ্চলে ৷ তার জেরে সময়ের মধ্যে কালীমূর্তি তৈরির কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ে শিল্পীরা ৷ | Read More
950 টাকায় পাহাড়ের হাতছানি, ঘুরে আসুন লাভা-লোলেগাঁও
পর্যটকদের জন্য নয়া প্যাকেজ নিয়ে হাজির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) পর্যটন বিভাগ । এই প্যাকেজে রয়েছে সিকিম ঘোরার সুুযোগ ৷ | Read More
কল সেন্টারের আড়ালে অনলাইন যৌনচক্র! চাঞ্চল্যকর ঘটনা কাঁকসায়
কাঁকসায় কল সেন্টারের নামে নেওয়া হয় ঘরভাড়া ৷ সেখান থেকেই চলত অনলাইন যৌনচক্র ৷ কীভাবে চলত কাজ ? দু’জনকে গ্রেফতার করে উত্তর খুঁজছে পুলিশ ৷ | Read More
দানার প্রভাবে গঙ্গাসাগরে চাষে ব্যাপক ক্ষতি, মন্দিরবাজারে কাঁচাবাড়ি ভেঙে আশ্রয়হীন বহু
দানার জেরে দক্ষিণ 24 পরগনায় শীতকালীন সবজি ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা৷ অবিরাম বৃষ্টিতে বিঘার পর বিঘা জমিতে জল জমায় চারাগাছ নষ্ট হতে পারে ৷ | Read More
বাড়ির সামনে হাঁটু-জল, ক্ষুব্ধ সৌগত; ফিরহাদের জবাব 'ওঁর বাবার আমল থেকেই জল জমে'
সৌগত রায়ের লেক গার্ডেন্সের বাড়ির সামনে জল জমায় ক্ষোভ প্রকাশ তৃণমূল সাংসদের ৷ ফিরহাদ হাকিম বললেন, 'ওঁর বাবার আমল থেকেই জল জমে'৷ | Read More
ট্রেন স্বাভাবিক হলেও হুগলি নদীতে আজও বন্ধ ফেরি চলাচল, দানা প্রভাবহীন সুন্দরবনে
ঘূর্ণিঝড় দানার প্রভাব সেভাবে পড়ল না বসিরহাট মহকুমার ব্লকগুলিতে ৷ বিশেষত, সুন্দরবনের হিঙ্গলগঞ্জে ৷ আজ সকাল থেকে ওই এলাকায় স্বাভাবিক হয় ফেরি চলাচল ৷ | Read More
কৃষ্ণনগরে তরুণী মৃত্যু, অভিযুক্ত রাহুলের আগেও বিয়ে হয়েছিল
রাহুল বসুর আগে বিয়ে হয়েছিল। অভিযুক্ত নিজেই স্বীকার করছেন আরোহী নামে মেয়েটির সঙ্গে তাঁর প্রেম ছিল। পরবর্তী সময়ে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। | Read More
কালিয়াচকের ঘাঁটিতে দলবদলের হিড়িক, অস্তিত্বের সংকটে কংগ্রেস
লোকসভায় মান রাখলেও কালিয়াচকের ঘাঁটিতে জোর ভাঙন চলছে রাজ্য কংগ্রেসে ৷ একের পর এক নেতা তৃণমূলে যোগ দেওয়ায় অস্তিত্বের সংকটে কংগ্রেস ৷ | Read More
নাগাড়ে বৃষ্টিতে ভাঙল কংসাবতীর বাঁধ, সবজি চাষে ক্ষতির শঙ্কা বাঁকুড়ায়
ঘূর্ণিঝড় দানার জেরে একটানা বৃষ্টিতে বাঁধ ভাঙল কংসাবতীর ৷ বাঁকুড়ার একাধিক জায়গায় জলের তলায় চাষের জমি ৷ সিঁদুরে মেঘ দেখছেন সবজি চাষিরা ৷ | Read More
আলোর উৎসবেও কি আঁধার ঘুচবে না বন্ধ চা-বাগানের শ্রমিকদের
মেলেনি বোনাস, মেলেনি বেতন ৷ রাজ্যের রেশনেই দিন কাটছে পাহাড়ের বন্ধ চা-বাগানের শ্রমিকদের ৷ দুর্গাপুজো কেটেছে অন্ধকারে ৷ আলোর উৎসবও অন্ধকারেই কাটতে চলেছে তাঁদের ৷ | Read More
দানা দুর্যোগে সুরাহা চেয়ে কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমে ফোন রাজভবনের, শুরু তরজা
দানা দুর্যোগে মানুষের সমস্যার সুরাহা চেয়ে রাজভবন থেকে ফোন গেল কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমে ৷ এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ | Read More
কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষের পরদিনই উদ্ধার তাজা বোমা, 'পুরুষশূন্য' গোটা গ্রাম
বৃহস্পতিবার রতুয়ার রামপুর গ্রামে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ হয় ৷ শুক্রবার ওই গ্রামে তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ৷ | Read More
আরও বাড়ছে দক্ষিণেশ্বরের নিরাপত্তা, বড় পদক্ষেপ মমতার
পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ধর্মীয় পর্যটনস্থল দক্ষিণেশ্বর ৷ পুণ্যার্থীদের নিরাপত্তার খাতিরে নয়া সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ | Read More
আত্মহনন রুখতে 'অসম্পূর্ণ' উদ্যোগ মেট্রোর, চেষ্টার গলদ নিয়ে উঠছে প্রশ্ন
স্টেশনের একটি অংশে গার্ডরেলে বসালে সমস্যার কোনও সমাধান হবে না, উল্টে বিপত্তি বাড়বে! এমনটাই মনে করছেন অনেকে। মেট্রো রেলের গার্ডরেল-বৃত্তান্ত তুলে ধরল ইটিভি ভারত। | Read More
ভাসছে এসএসকেএম-ন্যাশনাল মেডিক্যাল, যুদ্ধকালীন তৎপরতা পুরনিগমের
বহু রোগীর পরিবার এই জল যন্ত্রণার কারণে সমস্যায় পড়েছেন । তবে ইতিমধ্যেই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে জল নামানোর কাজ শুরু করেছেন কলকাতা পুরনিগমের কর্মীরা । | Read More
দানার তাণ্ডবে দুই মেদিনীপুরে ব্যাপক ক্ষতি; নষ্ট ফসল, ভাঙল কাঁচাবাড়ি-বিদ্যুতের খুঁটি
ঘূর্ণিঝড় দানার প্রভাবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ফসলের ব্যাপক ক্ষতি ৷ ঝড়ের কারণে গাছ উপড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট ৷ | Read More
নির্বাচনে ভরাডুবি বিষ্ণুপুরে ! দলের একাংশকেই দায়ী করল জেলা নেতৃত্ব
একের পর এক ভোটে হারের জন্য দলের একাংশকেই দায়ী করলেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তাঁদের দল থেকে বহিষ্কারের দাবিও তুললেন তাঁরা ৷ | Read More
ঘূর্ণিঝড় দানার জেরে রাজ্যে মৃত 1, ভিডিয়ো কনফারেন্সে পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর
ঘূর্ণিঝড় দানার জেরে রাজ্যে মৃত্যু হল একজনের ৷ এদিন ভিডিয়ো কনফারেন্সে পর্যালোচনা বৈঠক করে রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ | Read More
নাগাড়ে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন শহর, কমেছে গাড়ি চলাচলের গতি
জলমগ্ন ঠনঠনিয়া কালীবাড়ি থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ৷ বড়বাজার থেকে বেহালাতেও জমেছে জল ৷ পুরকর্মীদের সঙ্গে পুলিশকে সমন্বয় সাধন করে কাজ করার নির্দেশ নগরপালের ৷ | Read More
বৃষ্টি চলবে, কখন থেকে কমবে দুর্যোগ ? জানাল হাওয়া অফিস
শুক্রবার বিকেল থেকে দুর্যোগ কমবে বলে জানাল হাওয়া অফিস ৷ তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে ৷ | Read More
উচ্চ প্রাথমিক মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশে মেনেই 14 হাজার শূন্যপদে নিয়োগ
উচ্চ প্রাথমিকে 14 হাজারের বেশি শূন্যপদে নিয়োগ হবে হাইকোর্টের নির্দেশ মেনেই ৷ শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ৷ | Read More
স্বাস্থ্যব্যবস্থার উন্নতির কী, জানতে চেয়ে ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
ইমেলে প্রথমেই উল্লেখ করা হয়েছে, 21 অক্টোবরের আলোচনার ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা লিখতে বাধ্য হচ্ছি। | Read More
সারারাত জেগে সকালেও নবান্নে সক্রিয় মমতা, পরিস্থিতি জানতে ফোন 7 জেলাশাসককে
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে পরিষ্কার করে বলা সম্ভব নয় । পরে সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে সেই খবর জানিয়ে দেওয়া হবে । | Read More
তৃণমূল বিধায়কের আমন্ত্রণে অনুষ্ঠানে আসছেন পবন সিং ! হুঁশিয়ারি বাংলা পক্ষের
কোনওমতেই পবন সিংকে দিয়ে অনুষ্ঠান করানো যাবে না । স্পষ্ট হুঁশিয়ারি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের ৷ সরব হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও ৷ | Read More
দেবাংশুকে আইনি চিঠি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর
আইনি নোটিশ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে ৷ নোটিশের জবাব না দিলে মানহানির মামলা করবেন বলে জানালেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী ৷ | Read More
বৃষ্টি-ঝড়ের তাণ্ডবলীলা গঙ্গাসাগরে, দানা'র প্রভাবে সাগরদ্বীপের পরিস্থিতি কী
বিধ্বংসী দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে ৷ আতঙ্কিত এলাকাবাসী। শুক্রবার সকালে দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। | Read More
দানা'র প্রভাব কাটিয়ে কলকাতায় স্বাভাবিক হল বিমান চলাচল
বৃহস্পতিবার সন্ধে থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝাঁপ বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরের। দানা'র আতঙ্ক কাটিয়ে নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগেই শুরু হল বিমান চলাচল ৷ | Read More
ঘূর্ণিঝড় দানা'র প্রভাব বঙ্গের উপকূলে, কেমন থাকবে কলকাতায় আবহাওয়া ?
ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা ৷ বাংলায় ইতিমধ্যেই তার প্রভাব শুরু হয়ে গিয়েছে ৷ বাংলার একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি ৷ | Read More
ওড়িশায় স্থলভাগে আছড়ে পড়ার পর বাংলায় দাপট শুরু ঘূর্ণিঝড় দানা'র
বাংলার উপকূলে প্রভাব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় দানা ৷ ওড়িশার উপকূলে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই উত্তাল দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর ৷ | Read More
রাশি মিলিয়ে জেনে নিন শুক্রবার কেমন কাটবে
অর্থ, প্রেম, যশ থেকে চাকরি, স্বাস্থ্যে কেমন যাবে আপনার আজকের দিন? ইটিভি ভারতের দৈনিক রাশিফলে জেনে নিন জ্যোতিষগণনা ৷ | Read More
ল্যান্ডফলের পর চোখ রাঙাচ্ছে দানা, শুক্র-শনিতে রাজ্যের চেহারাটা কী হবে ?
দানার প্রভাবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । রাজ্যের বাকি অংশের ছবিটা কী রকম থাকবে ? | Read More

