ETV Bharat / state

পরীক্ষার জেরে সূচি বদল! রবিবার ব্লু-গ্রিন লাইনে আরও সকালে মিলবে মেট্রো

রবিবার রয়েছে পিএসসি-র মিসলেনিয়াস মেনস পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের সুবিধার জন্য ব্লু ও গ্রিন লাইনে পরিবর্তন করা হল প্রথম মেট্রোর সময়।

Kolkata Metro
রবিবার ব্লু-গ্রিন লাইনে আরও সকালে মিলবে মেট্রো (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 31, 2025 at 12:25 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: রবিবার রয়েছে পিএসসি-র মিসলেনিয়াস মেনস পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের সুবিধার জন্য ব্লু ও গ্রিন লাইনে পরিবর্তন করা হল প্রথম মেট্রোর সময়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামিকাল মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর লাইনের মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 7টা থেকে। অন্যান্য রবিবার এই লাইনে সকাল 9টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পিএসসি-র পরীক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে অপরিবর্তিত রাখা হচ্ছে শেষ মেট্রোর সময়।

রবিবার সকাল 9টার পরিবর্তে সকাল 8টায় হাওড়া ময়দান থেকে ছাড়বে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো। অন্যদিকে, সকাল 9টা 2 মিনিটের পরিবর্তে সকাল 8টা 2 মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ছাড়বে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো। এ ক্ষেত্রেও অপরিবর্তিত রাখা হচ্ছে শেষ মেট্রোর সময়। ইয়েলো, অরেঞ্জ, পার্পল লাইনে অন্যান্য রবিবারের মতো কোনও মেট্রো পরিষেবা মিলবে না। তবে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ব্লু এবং গ্রিন লাইনে অন্যান্য রবিবারের থেকে বেশি এবং নির্ধারিত সময়ের আগেই মেট্রো থাকবে।

কলকাতা মেট্রো নেটওয়ার্কের প্রধান লাইন বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটটিকে মেট্রো নেটওয়ার্কের শিরড়দাঁড়া বলা যেতে পারে। কিন্তু বর্তমানে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ায় স্টেশন সংস্কারের জন্য আগামী এক বছর বন্ধ থাকবে স্টেশনটি। তাই বর্তমানে কবি সুভাষ নয় বরং শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকেই ব্লু লাইনের শেষ স্টেশন হিসেবে পরিষেবা দিচ্ছে। তবে দেখা যাচ্ছে যে, নিয়ম মতো শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো যাওয়ার কথা হলেও আদপে টালিগঞ্জ মেট্রো স্টেশনে মেট্রো শর্ট টার্মিনেশন বা যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই দিনের ব্যস্ত সময় যাত্রীদের গন্তব্যে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তাই যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

তাই এই সমস্যার সমাধান করার জন্যেই আগামী শনিবার ইঞ্জিনিয়ারিং বিভাগ লুপ লাইন বসাবে। এই কাজের জন্য ওই দিন মেট্রোরেল সময়সূচিতে বেশ কিছু পরির্বতন এনেছে বলেই জানানো হয়েছে। শনিবার রাত 11 টা থেকে রবিবার বিকেল 3টে পর্যন্ত এই কাজ হবে।

আগে একটি বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, 31 অগস্ট, রবিবার বিকেল 4টে পর্যন্ত মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত কোনও মেট্রো চলবে না। কিন্তু, বার সেই সিদ্ধান্তে বদল আনল মেট্রো রেল। শনিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (31 অগস্ট) ব্লু লাইনে রেক রিভার্সাল পদ্ধতি সংক্রান্ত কাজের জন্য বেলা 3টা 40 মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। অর্থাৎ, আগের বিজ্ঞপ্তির চেয়ে 20 মিনিট আগেই চালু হবে এই লাইনের মেট্রো পরিষেবা। অর্থাৎ, এই রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে 3টা 40 মিনিটেই মেট্রো পাওয়া যাবে।

  1. অপ্রতুল রেক-কর্মী, তিল ধারণের জায়গা নেই মেট্রোয়; সমস্যা মিটবে কবে ?
  2. চলবে সংস্কারের কাজ, শনি-রবি 'বন্ধ' থাকবে মেট্রো পরিষেবা