ETV Bharat / state

আর্থিক দিক থেকে আদর্শ দিন নয়, গুরুতর সমস্যায় পড়বে এই রাশি

মঙ্গলে উষা, বুধে পা ৷ এইদিনে গ্রহের গতিবিধি বিবেচনায় কোন রাশির কেমন কাটবে জানুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV BHARAT DAILY HOROSCOPE IN BANGLA
ইটিভি ভারতের রাশিফলে জানুন কেমন কাটবে আজকের দিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 9:34 PM IST

6 Min Read
Choose ETV Bharat

মেষ : ব্যক্তিগত ক্ষেত্রে আজ আপনার ভাগ্য সহায় থাকবে না । কাজেই প্রিয়তমের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে । শান্ত ও চাপমুক্ত থাকতে গান আপনাকে সাহায্য করবে । সঙ্গীকে আপনার ভাবনা চিন্তার কথা জানান । আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য শুভ । যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনি বাড়তি উপার্জন করতে পারবেন । বড় প্রকল্প শুরু করার জন্য আজকের দিনটি আদর্শ ৷

বৃষ : সঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে, এমনকী বিবাদও বাঁধতে পারে ৷ কাজেই সম্পর্কের বিষয়টি আপনাকে সতর্কতার সঙ্গে সামলাতে হবে । সমঝোতাই হল সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি কথাটি মাথায় রাখবেন ৷ দীর্ঘদিনের সমস্যা সমাধান করার চেষ্টা করুন ৷ আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য আদর্শ নাও হতে পারে । আজ আপনি কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন । সমস্যা এড়াতে আপনি অন্যদের থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করবেন ৷ যদি না পান তাহলে হতাশ হবেন না ৷ কৌশলে তা মেটানোর চেষ্টা করুন ৷ সব মিলিয়ে আজকের দিনটি আপনার উদ্বেগের সঙ্গেই কাটবে ৷

মিথুন : আপনার বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক, তা আজকে জোরালো হবে । আপনার প্রেমে পড়ারও সম্ভাবনা আছে । আপনি যদি ইতিমধ্যেই কোনও সম্পর্কে থেকে থাকেন, তাহলে আপনি বাগদান বা বিবাহের মাধ্যমে সেই সম্পর্ককে বৈধতা দিতে চাইবেন । আপনি আজকে আপনার ভাবমূর্তি, ব্যবসা এবং জাঁকজমকের পিছনে অর্থ বিনিয়োগ করবেন । অর্থ খরচ করে আপনি লোকজনকে মুগ্ধ করতে চাইবেন । আজকে, বস্তুগত জিনিসপত্র আপনার মনোযোগ আকর্ষণ করবে ।

কর্কট : নতুন বাড়ি বা গাড়ি কেনার জন্য আজকে ভালো দিন । আপনার, শীঘ্রই কোনও নতুন বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে । যোগাসন ও ধ্যানের মাধ্যমে আপনি মানসিক শান্তি অর্জন করতে পারবেন । এর ফলে, আপনার মধ্যে নতুন শক্তি উৎসাহ এবং আশাবাদ দেখা দেবে । ব্যক্তিগত ক্ষেত্রে, আপনাকে আরও বেশি মানিয়ে চলতে হবে ও ক্ষমা করা শিখতে হবে । অন্য কথায় বলতে গেলে, শান্তি বজায় রাখার জন্য ব্যক্তিগত জীবনে আপনাকে আরও একটু বেশি সমঝোতা করে চলতে হবে ।

সিংহ : আজকে আপনি অবসর এবং ঘুরে বেড়ানোর জন্য কিছুটা সময় বের করবেন । আপনার মনে হবে, পেশাগত জীবনের মতো, সম্পর্কেও সমন্বয় বজায় রাখার জন্য, আপনাকে লোকজনের সঙ্গে যোগাযোগ ধরে রাখার দক্ষতা তৈরি করতে হবে । সঙ্গীর আবেগের যেদিকগুলো আপনি জানেন না, তা বুঝতে চেষ্টা করার জন্য প্রস্তুত থাকলে, সবকিছু ঠিক হয়ে যাবে । আজকে আপনার উদ্যম প্রবল বেশি থাকবে । আপনি খুব ভালো মেজাজে থাকবেন । স্বাস্থ্যের দিক থেকে কোনও সমস্যা হবে না ।

কন্যা : অতীতে যা অর্জন করেছেন তার ওপরে ভরসা করলে চলবে না, আপনাকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে । আপনাকে মনোযোগ স্থির রাখতে হবে এবং সম্প্রতি যে সাফল্য পেয়েছেন, সেই মাত্রায় সাফল্য পেতে গেলে আপনাকে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে । আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে, সম্পর্কগুলোকে উপেক্ষা করবেন না, কেননা আপনার সাফল্য ও শান্তির তারাই ভিত্তিপ্রস্তর । এছাড়াও, আজকে আপনাকে পেশাগত জীবনের মনোযোগ দিতে হবে ।

তুলা : আপনার ব্যক্তিগত জীবন অবিচলিত থাকবে । আপনার সঙ্গীর যদি দিনটি ভালো না কেটে থাকে, তাহলে তাঁর মেজাজের দিকে খেয়াল রাখবেন ৷ তাঁর সঙ্গে মনোমালিন্যে জড়াবেন না ৷ আপনি শুধুমাত্র আপনার সঙ্গীকে শান্ত হতে সাহায্য করতে পারেন । আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি কাটবে ৷ আর্থিক উৎসগুলি ভালো-মন্দ মিশিয়ে থাকবে, তাই আজ আপনি খুব বেশি লাভ কিংবা লোকসান নিয়ে ভাবনা চিন্তা করবেন না ৷ যদিও কর্মক্ষেত্রে মিটিংয়ের জন্য আজকের দিনটি শুভ ।

বৃশ্চিক : আজকের দিনে, আপনাকে ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই, কিছু কিছু বিষয় সাবধানে সামলাতে হবে । আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যৌথ আর্থিক পরিকল্পনার কথা আপনি ভাববেন এবং সম্ভবত তা প্রিয়তমর সঙ্গে আলোচনা করবেন । আজকে হয়ত আপনি, অন্যদের সম্মুখীন হওয়ার জন্য বা তাদেরকে কিছুতে রাজি করানোর পিছনে আপনার শক্তি বিনিয়োগ বা অপচয় করবেন । আপনি যা বলছেন, তা যদি অন্যরা বিশ্বাস না করে, তাহলে তা নিয়ে বেশি মাথা ঘামাবেন না । ভালো দিক হল এই যে, আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে আপনি খুবই আনন্দিত থাকবেন ।

ধনু : আজ আপনাকে, ভালোবাসার মানুষের জরুরি চাহিদার দিকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে । নতুন কোনও জিনিস বা বিষয়ের ব্যাপারে আপনি সঙ্গীর দ্বারা খুব বেশি রকম প্রভাবিত হবেন । যদিও আপনার সম্পর্ক মসৃণ থাকবে । আজকের দিনে অনেকরকম কাজ করতে হবে । স্বাস্থ্য ও উদ্যম খুব ভালো থাকায় আপনি অসাধারণভাবে সবকিছু সামলাবেন । খেলোয়াড়সুলভ মনোভাবের কারণে আজ আপনি অনেকের মন জয় করে নেবেন ।

মকর : আপনি আজ নিজের প্রয়োজনগুলিকে অগ্রাধিকার অনুযায়ী সাজাবেন এবং দেখবেন যে ভবিষ্যতের সঞ্চয়ের জন্য টাকা পয়সা সামলানোই সবথেকে গুরুত্বপূর্ণ । এছাড়াও, আপনি ব্যক্তি হিসেবে কীরকম, তা আপনার সঙ্গী বাছাই দেখে বোঝা যায় । কার সঙ্গে বন্ধুত্ব করবেন, তা নিয়ে সতর্ক থাকুন । আজকে হয়ত আপনার খুব বেশি চাপ না নেওয়ার মানসিকতা থাকবে । এর ফলে, আপনি আবেগপ্রবণতাকে সামলে রাখতে পারবেন । আধ্যাত্মিক কোনও ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার জন্য, এটি আদর্শ সময় ।

কুম্ভ : আপনি কি নতুন গাড়ি বা সম্পত্তি পেতে চান ? তাহলে আজকেই তার জন্য টাকা জমা দিন, কেননা এই রকম কেনাকাটার জন্য আজকের দিনটি ভালো । আপনি আজ নিজের প্রয়োজনগুলিকে প্রাধান্য অনুযায়ী সাজাবেন এবং আপনার কাছে কতটা অর্থ আছে তা বিবেচনা করবেন । যাতে আপনি আপনার স্বপ্নের গাড়ি বা বাড়ি পেতে পারেন । সম্পর্ক নিয়ে আপনাকে, গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা করতে হবে আজ । সব মিলিয়ে, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো । লক্ষ্য অর্জন করার দিকেই, আজকে আপনার সবথেকে বেশি মনোযোগ থাকবে ।

মীন : যারা রোমান্টিক সম্পর্ক খুঁজছেন, তাদের জন্য আজকের দিনটি ভালো । একাকীত্ব ও একঘেয়েমির অনুভূতি থেকে বেরিয়ে আসার জন্য, আপনি আপনার প্রিয়জনের সান্নিধ্য চাইবেন । অবিবাহিত ব্যক্তিরা সোনা খুঁজে পাবেন, কেননা আপনি প্রেমাস্পদের মন জয় করার জন্য যে প্রচেষ্টা করছেন, তাতে ভাগ্যদেবী প্রসন্ন হয়েছেন । দেখবেন, আপনার কর্মব্যস্ত জীবন যেন, প্রেম জীবনকে পিছনে ঠেলে না দেয় । মোটের ওপর, আজকে আপনি লক্ষ্যগুলির দিকে বেশি মনোযোগ দেবেন ।