রবিতে ভাগ্য ভালো যাবে না বৃষের, পরিশ্রমের ফল পাবে কুম্ভ; বাকিদর ভাগ্যে কী ?
কোন রাশির ভাগ্য খুলবে আজ ? কাদের থাকতে হবে সাবধান ? কী বলছে গ্রহ-নক্ষত্রের হালচাল ? ইটিভি ভারতের রাশিফলে দেখুন মেষ থেকে মীনের ভাগ্য ।

Published : August 31, 2025 at 12:01 AM IST
মেষ: আপনি নিজের মধ্যে আবেগের এক অন্যদিক খুঁজে পাবেন। যে বিষয়গুলি নিয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হচ্ছিল, সন্ধ্যাবেলার মধ্যে সেগুলির মিটমাট হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য গড়পড়তা কাটবে। যেহেতু যথেষ্ট পরিমাণে অর্থাগম হবে না, আপনার কোনও ঝুঁকি না নেওয়াই ভালো। আপনাকে সময়সূচি মেনে চলতে হবে অত্যধিক পরিশ্রম না করাই ভালো, কেননা অসুস্থ হয়ে পড়তে পারেন।
বৃষ: আজ আপনার ভাগ্য ভালো নাও যেতে পারে। দুইধরনের মানসিকতার মধ্যে পার্থক্যের কারণে আপনি হয়তো শান্তি পাবেন না। প্রিয়তমের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। সব মিলিয়ে আপনি আর্থিক অবস্থা ও কীভাবে তার উন্নতি করবেন, সেই চিন্তাতেই মগ্ন থাকবেন। অংশীদারী ব্যবসায় থাকলে আপনার আর্থিক অবস্থা ভালো হবে। আজকে কাজের বিষয়ে আপনি একটু একগুঁয়ে থাকবেন। এর ফলে সহকর্মীদের সঙ্গে সংঘাতের সম্ভাবনা আছে।
মিথুন: আপনার সম্পূর্ণ মনোযোগ কাজের দিকেই থাকবে ও সেই কারণে আপনি হয়তো প্রেম জীবনকে উপেক্ষা করবেন। সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়ের সঠিক সদ্ব্যাবহার করা জরুরি। কাজেই আপনাকে পরামর্শ এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিটমাট করে ফেলুন ও মধুর সম্পর্ক বজায় রাখুন। সুখস্বাচ্ছন্দ্যের পিছনে অর্থ খরচ করা ও না ভেবেচিন্তে জিনিস কেনা কমান। গ্যাজেটের প্রতি আপনার ভালোবাসা আপনার পকেট ফুটো করে দিতে পারে।
কর্কট: আজ সারাদিন আপনার মাথায় প্রেমের চিন্তাই প্রাধান্য পাবে। প্রিয়তমের আশ্বাস আপনার হৃদয় গলিয়ে দেবে। আর্থিক ক্ষেত্রের জন্য আজ ভালো দিন। আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন ও সেইজন্য নিজেকে প্রমাণ করার জন্য উঠেপড়ে লাগবেন। গবেষকদের জন্য আজ শুভ দিন। আপনি সম্ভবত ধৈর্যশীল থাকবেন ও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। সবকিছু যে সাফল্যের সঙ্গে সম্পন্ন হচ্ছে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন।
সিংহ: আপনার জন্য একটি শুভ ও অনুকূল দিন অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে আপনি সব কাজ শেষ করতে পারবেন। বাড়িতে আপনি দরকারি কিছু পরিবর্তন আনতে পারবেন। বাড়ির জন্য নতুন জিনিস কিনতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে। উপার্জিত অর্থ ও খরচ করা অর্থের ব্যাপারে বিশদে ভাবার ব্যাপারে হয়তো আপনি আগ্রহী হবেন না। তার মানে এই নয় যে আর্থিক বিষয়ে আপনার মনোভাব ঢিমেতালে, এর মানে হল আপনি সত্যিই খুব ব্যস্ত।
কন্যা: আজকে প্রিয়তমের সঙ্গে অকপট কথোপকথন হবে। অনেক দিন ধরে যে কাজ বাকি রেখেছিলেন, তা শেষ করার জন্য পরিশ্রম করুন। স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই, আজকের দিনে সেরকম খারাপ কিছু হবে না। আজ পর্যন্ত যা সঞ্চয় করতে পেরেছেন তাই নিয়েই আপনি খুশি থাকবেন এবং ভবিষ্যতের সম্ভাব্য সঞ্চয়ও বেশ আশাব্যঞ্জক। এর ফলে আপনার জীবনে আনন্দ বাড়বে। অফিসে আজ আপনি বেশ সরব থাকবেন।
তুলা: আজকে আপনার প্রিয়তমের চোখে আপনি আরও মনোহর হয়ে উঠবেন। কাজেই আপনার সঙ্গীর গৌণ ত্রুটিগুলি উপেক্ষা করুন ও আরো সঙ্গতি ও শান্তি নিশ্চিত করুন। গ্রহের অবস্থান উন্নত হলে আপনার কষ্টার্জিত অর্থ কিছুদিনের মধ্যেই আপনার কাছে ফিরে আসবে। এখন আপনাকে এই কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে। গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার ওপরওয়ালারা হয়তো চাইবেন যে আপনি সামনে থাকুন।
বৃশ্চিক: অন্তহীন উচ্চাকাঙ্খা ও সীমাহীন শক্তি; একটি আদর্শ দিন। পেশার ক্ষেত্রে আপনি কিছু চ্যালেঞ্জিং কার্যকলাপ খুঁজবেন। কাজ বা পড়াশোনাতে যে বাধারই সম্মুখীন হবেন না কেন, অনায়াসেই তা পার করে যাওয়ার ক্ষমতা আপনার আছে। আপনি সম্ভবত একটু স্বাস্থ্য সচেতন ও সক্রিয় হয়ে উঠবেন। এর ফলে আপনি আর্থিক দিক থেকে অদূর ও সুদূর ভবিষ্যত নিয়ে একটু চিন্তিত হয়ে পড়বেন, কিন্তু চিন্তা করবেন না, দিনের দ্বিতীয় ভাগে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে।
ধনু: দুজন ভিন্ন ব্যক্তির আলাদা মতামত থাকতেই পারে, কিন্তু তার জন্য বিশ্রী ঝগড়ায় জড়ানোর দরকার পড়ে না। যে কোনও রকম দুর্ঘটনার বিষয়ে সাবধান থাকবেন। সন্ধ্যাটা প্রিয়জনদের নিয়ে কাটাবেন। সেইসঙ্গে সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে এক মনোরম নৈশভোজের প্রত্যাশাও রাখতে পারেন।
মকর: আপনি আজ বেশ প্রাণবন্ত মেজাজে থাকবেন এবং প্রায় সব কিছুই করতে চাইবেন। কিছু ব্যবসার সুযোগ আপনার নজর কাড়বে ও আপনি সেই ভাবনাগুলি নিয়ে এগোতে চাইবেন। ভাগ্য আপনার সহায়, কাজেই সেই উদ্যোগগুলিতে আপনি সফল হবেন। সামাজিক ভাবে আপনি ব্যস্ত থাকবেন, কেননা আপনার প্রচুর লোকের সঙ্গে সাক্ষাত হবে ও আপনার রসবোধ ও বুদ্ধি দিয়ে আপনি তাদের মুগ্ধ করবেন। আপনার প্রিয়তমের হয়তো নিজেকে একটু উপেক্ষিত মনে হচ্ছে, তাকে একটু সময় দিতে হবে।
কুম্ভ: সাধারণত আপনিই কাজ ভাগ করে দেন ও সিদ্ধান্তগুলি নেন, কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম হবে। আপনার প্রচুর কাজের চাপ থাকবে এবং কেউ তা আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে না। যাই হোক, হতাশ হবেন না, কেননা পরিশ্রমের ভালোই ফল পাবেন। আপনার একনিষ্ঠতা ও কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যেরাও তাদের সেরাটা দিতে চাইবে। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও যৌক্তিক ক্ষমতার কারণে আপনি উৎকর্ষতা লাভ করবেন।
মীন: আপনি শত্রুদের হারাতে ও নিজের ক্ষমতা উপলব্ধি করতে সক্ষম হবেন। আপনাকে এই লোকদের থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে। বিব্রত বোধ করলে লং-ড্রাইভে যান বা হেঁটে আসুন, কেননা এতে আপনার মেজাজ ভালো হয়। আপনি নিজের দক্ষতা বাড়াতে ও ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হবেন। সাংসারিক ক্ষেত্রে পরিকল্পনা করা ও জিনিসপত্র গোছানো আপনাকে বিরক্ত করে। আজকে আপনার মেজাজও ওঠানামা করতে পারে।

