ETV Bharat / state

চা পাতা চুরির অভিযোগে মালবাজারে গ্রেফতার 20 জন

বিদেশি সিগারেট পাচারের অভিযোগে উত্তরপ্রদেশের দু’জনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ ৷

Tea Leaves Stealing Case
চা পাতা চুরির অভিযোগে মালবাজারে গ্রেফতার 20 জন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 8:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 2 মে: চা পাতা চুরির অভিযোগে 20 জনকে গ্রেফতার করল মালবাজার থানার পুলিশ । উদ্ধার 900 কেজি চা পাতা। বাজেয়াপ্ত একটি পিক আপ ভ্যান । অন্যদিকে বাঁশের আড়ালে সিগারেট পাচার করতে গিয়ে ধৃত দু’জন । উদ্ধার প্রায় 50 লক্ষ টাকার কোরিয়ান সিগারেট ।

চা পাতা চুরির ঘটনা নিয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, গোপন সুত্রে খবর পেয়ে মালবাজার থানার পুলিশ রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের রাজাবাগান চা বাগানের ফ্যাক্টরির সামনে থেকে 20 জনকে গ্রেফতার করে । ধৃতরা চা পাতা চুরির কাজে যুক্ত ছিল ।

তিনি আরও জানান, সেখান থেকে একটি পিক আপ ভ্যান বাজেয়াপ্ত করা হয় ৷ 20 বস্তা তৈরি চা উদ্ধার হয়েছে । এক একটি বস্তায় 45 কেজি করে চা পাতা ছিল । 900 কেজি চা পাতা উদ্ধার করা হয় । ধৃতদের বিরুদ্ধে মালবাজার থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে ৷

অন্যদিক ট্রাকের গোপন কুঠুরিতে বাঁশের আড়ালে বিদেশি সিগারেট পাচার করতে গিয়ে ধৃত উত্তরপ্রদেশ দুই জন বাসিন্দা । উদ্ধার প্রায় 50 লক্ষ দামের বিদেশি সিগারেট । ট্রাকে থাকা উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা মহম্মদ আসিফ (33) ও উত্তপ্রদেশের রামপুরের বাসিন্দা সাকিল খান (50)-কে গ্রেফতার করা হয় ।

Jailpaiguri
বিদেশি সিগারেট পাচারের অভিযোগে উত্তরপ্রদেশের দু’জনকে গ্রেফতার (নিজস্ব ছবি)

ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, সিগারেট কার্টুনগুলো অসমের গুয়াহাটিতে লোড করা হয়েছিল । ট্রাকবোঝাই বিদেশি সিগারেট উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে । জলপাইগুড়ি কোতয়ালি থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ড্রাইভারের পেছনে গোপন চেম্বারে বাঁশের আড়ালে সিগারেটের কার্টুনগুলো লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ৷

জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, জলপাইগুড়ি গোয়েন্দা শাখার কর্মীরা গোপন সূত্রে খবর পান যে বিদেশি সিগারেট বোঝাই একটি ট্রাক ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে আসছে । সেই মোতাবেক তাঁরা বালাপাড়া পেট্রল পাম্পে অভিযান চালান । 54 কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার হয় ৷