ETV Bharat / state

মঙ্গলে বিপদের সংকেত! বজরংবলীর আশীর্বাদে মিলবে মুক্তি, বলছে রাশিফল

রাশিফল হল জ্যোতিষশাস্ত্রের একটি অন্যতম অঙ্গ ৷ সেই জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী সপ্তাহে মঙ্গলবার কেমন যাবে তা জানতে দেখে নিন, ইটিভি ভারতের রাশিফল

Today's Horoscope in Bangla
আজকের রাশিফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 16, 2025 at 12:28 AM IST

5 Min Read
Choose ETV Bharat

মেষ: প্রিয়তমের সঙ্গে অর্থপূর্ণ কথোপকথন আপনাদের সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ ও গভীড় স্তরে নিয়ে যাবে। আপনার মানসিক অবস্থা সামলানোর ফলে আপনার অভ্যন্তরীণ ভারসাম্য ও শান্তি খুঁজে পেতে সাহায্য হবে। আজকে পাওনি সম্ভবত কাজের থেকে পরিকল্পনাড় দিকে বেশি মনোযোগ দেবেন, যা একদিক থেকে ভালো কেননা তাতে আপনি কোনও কিছুতে পয়সা খরচ করার কথা ভাবার সময় পাবেন না। আজকে আপনি কিছু গুরুত্বপূর্ণ কোড ক্র্যাক করতে পারবেন ও অনেক অসাধ্য কাজ সহজেই সম্পন্ন করবেন।

বৃষ: আপনার আর্থিক ভবিষ্যত নিয়ে আপনি বিভ্রান্ত থাকবেন এবং উপার্জন সংক্রান্ত অনেক দিক নিয়ে ভাবনাচিন্তা করা শুরু করবেন। অনুমানমূলক ভাবনাচিন্তার জন্য আজকের দিনটি ভালো না, বাস্তববাদী হন। আজকে আপনার বাকপটুত্ব লক্ষণীয় হবে। সাম্প্রতিক কাজগুলিকে হয়তো আপনি পিছিয়ে দেবেন। আপনি নিজের মতামত এমনভাবে লোকের সামনে রাখবেন, যাতে তা সহজেই গ্রহণযোগ্য হয়। আপনি সহকর্মীদের সঙ্গে নম্র ব্যবহার করবেন ও কাজে খুবই সক্রিয় থাকবেন।

মিথুন: আপনার দক্ষ পদক্ষেপ আপনার ভালোবাসার মানুষের মনে সীমাহীন প্রেম জাগিয়ে তুলবে। আজকে সন্ধ্যায় আপনি সঙ্গীড় সঙ্গে মোমের আলোয় রোমান্টিক সান্ধ্যভোজ উপভোগ করবেন। আপনি হয়তো কোনও রোমান্টিক উপন্যাস থেকে সুন্দর উদ্ধৃতি পড়ে শোনাবেন। আপনার লেখা বা বক্তৃতা থেকে উপার্জন শুরু করার এটি আদর্শ সময়। আপনার কর্মতৎপর স্বভাবের কারণে আজকে একসঙ্গে একাধিক কাজ সামলাবেন। একসঙ্গে অনেক কাজ করার অভিজ্ঞতা আজকে খুব কাজের নাও হতে পারে।

কর্কট: প্রেমের ক্ষেত্রে অমায়িক হন ও মানিয়ে নিতে শিখুন। প্রিয়তমের সঙ্গে সাবলীল কথোপকথন আপনাকে আরও খুশি করে তুলবে। আপনি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন। ভুলভাল জিনিসের পেছনে আপনাকে অনেক অর্থ খরচ করতে হতে পারে। ভালো রোজগারের থেকে টাকা খরচ করার সম্ভাবনা বেশি। হাস্যকর ব্যাপার এই যে খরচ করে আপনার ভালো লাগবে। মিটিং রুমে আপনি অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। আপনি সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

সিংহ: আজকে আপনার দৃষ্টিভঙ্গি সতেজ ও প্রফুল্ল। আপনার প্রিয়তম এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করবেন। আপনি যদি বন্ধুর থেকে ব্যক্তিগত কোনও ঋণ নিতে চান, অকপট হন ও সবকিছু খোলাখুলি জানান। আপনার প্রয়োজনীয় বিষয়গুলির মেটানোর ক্ষেত্রে নক্ষত্রেরা আপনার অনুকূলে রয়েছে। যদিও কর্মক্ষেত্রে হয়তো কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে হবে। পিছিয়ে আসবেন না, হালও ছেড়ে দেবেন না। আপনার ধৈর্য ও মনোযগের পরীক্ষা হচ্ছে। আপনি হয়তো এই চ্যালেঞ্জিং পরিস্থিতি পার করে আসবেন।

কন্যা: যেহেতু মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কথা বলার সময় সতর্ক থাকলে সুবিধা হবে এমনকি ভালোবাসার মানুষটির সঙ্গেও। আজকে আপনাকে বন্ধু, সহকর্মী, ব্যবসায়িক সহযোগী ও কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। কাজের সূত্রে যে যে লোকের সঙ্গে আপনার সম্পর্ক – তার প্রত্যেকের থেকেই আপনি উপকার পেতে পারেন। শুধুমাত্র কর্মজীবন ও পেশা সংক্রান্ত বিষয় নিয়ে আজ আপনি চিন্তা করবেন।

তুলা: প্রেমের জীবনে বেশি স্পর্শকাতর না হওয়া ভালো। মনে রাখবেন, কোনও কিছুই অতিরিক্ত পরিমাণে ভালো নয়, এমনকি তা যদি ভাবপ্রবণতা হয়, তাও না! আজকে আপনি অতিরিক্ত খরচ করবেন না, কিন্তু খুব বেশি রোজগারও করবেন না। আপনি সামঞ্জস্যে বিশ্বাস করেন এবং হিসাব-নিকাশের খাতায় সামঞ্জস্য আছে দেখে আপনি স্বস্তি পাবেন। আজকে অসাধারণ সফটওয়্যার বানানোর সঠিক মানসিকতা আপনার থাকবে।

বৃশ্চিক: আপনি হয়তো আপনার বর্তমান সম্পর্কটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাইবেন। এই সম্পর্ক এগিয়ে চলার মূল চাবিকাঠি হল আপনার প্রিয়তমের প্রতি আপনার অঙ্গীকার। টাকাপয়সা নিয়ে ইতিবাচক চিন্তা করুন ও আশার আলো দেখতে পান। অফিসে খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকুন। জমে থাকা কাজে দেরি করবেন না। ইতিবাচক ফল পাওয়ার কয়েকটি উপায় হলো নিষ্ঠা, অঙ্গীকার ও ধৈর্য।

ধনু: ভালোবাসার মানুষটিকে নিজের যাদুতে মুগ্ধ করে আপনি দিন শেষ করবেন। অন্যদের জন্য অর্থ খরচের মেজাজে থাকবেন। অসাধারণ উপহার দিয়ে সঙ্গীকে অবাক করে দিন। এটি আপনার চিরাচরিত স্বভাবের সঙ্গে মেলে না। প্রচণ্ড ব্যস্ত দিন সামলানোর জন্য আপনার বেশি উদ্যমের প্রয়োজন হবে, কাজেই কাজে বেরোনোর আগে শক্তি সঞ্চয় করে নিন। সফটওয়্যার ডিজাইন করা বা প্রোগ্রাম কোড লেখা থেকে বিরত থাকুন।

মকর: ‘প্রেম অন্ধ’ এই প্রবাদটি প্রচলিত উদ্ধৃতি বইয়ের জন্যই ভালো, বাস্তব জীবনের জন্য নয়। ব্যক্তিগত জীবনে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। অর্থ সংগ্রহ করার জন্য আজ আপনাকে পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতাও আজ কঠিন হবে! সরাসরি বিরোধিতা এড়িয়ে চলুন, কেননা আপনার কাজে বাধা পড়তে পারে। কূটনীতি চর্চা করুন ও যে কাজ করতে আপনি প্রতিজ্ঞাবদ্ধ তার দিকে মন দিন। আপনার সুদ্যম বাড়াতে সাহায্যের প্রয়োজন হবে।

কুম্ভ: প্রিয়তমের সঙ্গে সময় কাটানোর সময় বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। পণ্য বা শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আজ ভালো দিন। আপনি খুব ভালো করে বাজার নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু বেশি পড়াশোনা ও চিন্তা করার ফলে পাওনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। ফলে আপনার সহজাত প্রবৃত্তির ওপরে নির্ভর করুন। বাকি থাকা কাজ ও ক্রমশ আসতে থাকা দায়িত্ব মানসিক চাপ তৈরি করবে। দৈনন্দিন নিয়মিত কাজ, সময়সীমা বা লক্ষ্য চ্যালেঞ্জিং হবে। মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনা আপনাকে উদ্বেগ থেকে দূরে রাখবে।

মীন: আজকে আপনি আর্থিক উন্নতির জন্য পরিশ্রম করবেন, কিন্তু নিজের রাস্তায় এবং কোনওরকম সহায়তা ছাড়াই। আপনি সম্পত্তি বা গাড়ি কেনা নিয়ে বিভ্রান্ত থাকবেন। আজকে আপনি অগ্রাধিকার থাকা কাজগুলি করবেন। আপনি মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনায় যুক্ত থাকতে চাইবেন। এই সব পরিকল্পনা ও কাজ শেষ করার চাপ আপনাকে ক্লান্ত করে দেবে ও সন্ধ্যা হলে আপনি নিজের অসধারণ সঙ্গীর সঙ্গে সময় কাটানো ছাড়া আর কিছুই চাইবেন না!