ETV Bharat / state

সোমে মিলবে ভোলা মহেশ্বরের আশীর্বাদ, হাতে আসবে ভূরি ভূরি টাকা; বলছে রাশিফল

সোমবার মানেই বাবা মহেশ্বরের বার ৷ শিবের দৃষ্টিতে প্রেম, অর্থ, সুখময় হবে কাদের? আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা জানুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Today's Horoscope in Bangla
আজকের রাশিফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 12:36 AM IST

5 Min Read
Choose ETV Bharat

মেষ: আপনি আপনার প্রিয়জনের বাহুতে সুখী এবং নিরাপদ বোধ করতে পারেন। আনন্দ করার, মজা করা এবং, তাদের পাশে একটি রোম্যান্টিক সন্ধ্যা উপভোগ করার সময় হতে পারে। আর্থিকভাবে আপনি সন্তুষ্ট এবং সুরক্ষিত বোধ করতে পারেন এবং, প্রতিদিন এই একই অনুভূতি পাওয়ার আশা করতে পারেন। কাজের জায়গায় সময়গুলি হতাশাজনক হতে পারে কারণ আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরিচালনা করার জন্য মনের ধোঁয়াশা কাটানোর চেষ্টা করবেন। বিভ্রান্তি সত্ত্বেও, আপনি নিজের জ্ঞানের ভান্ডারে যুক্ত করতে কিন্তু তথ্য গবেষণা করবেন।

বৃষ: আপনার মিষ্টি এবং সুন্দর স্বভাব আপনার প্রিয়জনকে উদ্ভাসিত করে তুলবে এবং আপনাকে ধন্যবাদ জানানোর এমন সমস্ত উপায় তিনি খুঁজে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না! অনেক আর্থিক সুযোগ আপনি পেতে চলেছেন। কিন্তু কোনটি আপনার জন্য সঠিক সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যদিও এই দিনটি টাকা পয়সার ব্যাপারে আপনাকে উদ্বিগ্ন করে তুলবে। কাজের জায়গায় আপনি নিজের গতি বাড়ানোর জন্য প্রজুক্তির উপর নির্ভর করবেন। এটি আপনাকে নিশ্চিত করতে এবং সেগুলির প্রয়োগ করে আকাঙ্খিত ফলাফল পেতে সাহায্য করতে পারে।

মিথুন: আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। দ্বিতীয় স্থানে থাকা যে কি, তা আপনি জানেনই না। সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে আলাপ হওয়া, আপনার সঙ্কল্পকে আরও দৃঢ় করে তুলবে। সেরা হওয়ার বাসনা আপনাকে সেই সকল বিষয়ে আগ্রহী করে তোলে, যা কিনা আপনাকে উন্নতিতে সাহায্য করতে পারে। আপনি নতুন বিষয়ও পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি আপনার জন্য একইরকম ভালো। সব মিলিয়ে আজ আপনি খুব ভালো মেজাজে থাকবেন।

কর্কট: আপনি আর্থিক দিকে মনোযোগ দেবেন ও সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। খরচের তুলনায় আপনি বেশি অর্থ সঞ্চয় করবেন। কোষাধ্যক্ষ, মহাজন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আজ লাভজনক দিন। ব্যক্তিগত জীবনে প্রেমের প্রবল বর্ষণ আপনার উত্যক্ত স্নায়ুকে ঠাণ্ডা করবে ও রোমান্টিক সন্ধায়র আদর্শ আবহ তৈরি করবে। আজকে আপনি অপব্যয়ী হবেন ও আপনার কষ্টার্জিত অর্থ অবিবেচকের মতো খরচ করে ফেলবেন, যার ফলে আপনার পকেটে বেশ ভালোরকম টান পড়বে।

সিংহ: আপনার সহযোগী ও অমায়িক স্বভাবে আজকে লোকে প্রভাবিত হবে। আপনি সমমনোভাবাপন্ন লোকজনের সান্নিধ্যে আসবেন। আর্থিক দিক থেকে নক্ষত্র আপনার অনুকূলে আছে এবং আপনার উপার্জন বাড়তে পারে। এই সুযোগ হাতছাড়া করবেন না এবং আজকের দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করুন। আজকে কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতার কারণে আপনি প্রশংসা কুড়োবেন।

কন্যা: ব্যক্তিগত কাজের ব্যস্ততা আপনার পেশাদারী মনোভাবকে ঢেকে দেবে। সরাসরি আপনার সমস্যাগুলির সম্মুখীন হয়ে তার সমাধান করুন। আবেগজনিত বিষয়ে আটকে যাবেন না, বিষেষত সন্ধ্যার দিকে। তুচ্ছ বিষয় নিয়ে বেশি চিন্তা করলে বা রাগ দেখালে মিটমাট হওয়ার সব সম্ভাবনায় জল ঢেলে দেওয়া হবে। আর্থিক লাভ করার জন্য আপনাকে কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে হবে। আজকের দিনে পেশার বিষয়টিই সবথেকে গুরুত্বপূর্ণ।

তুলা: দায়িত্বে থাকা কখনোই সোজা নয়, কিন্তু সাধে কি আর নেতারা কঠিন ধাতুতে গড়া হয়! দায়িত্বে থাকা আপনাকে এমনভাবে নির্দেশ দিতে হবে যাতে আপনার অধস্তনরা তাদের সেরাটা দিতে উদ্বুদ্ধ হন। প্রচলিত স্বৈরাচারী ধরন থেকে বেরিয়ে আসুন এবং এমন ঐক্যমত্য তৈরি করুন যাতে অসাধারণ কাজ করা সম্ভব হয়। যদিও আপনি হিতৈষী ও সুবিবেচক, তাও আজকে পেশাগত ক্ষেত্রে আজকে আপনি কারোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইবেন না।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে নানা ঘটনার প্রবাহ হয়তো আপনাকে সারাদিন ব্যস্ত রাখবে। একই সময়ে নানা কাজের ফলে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হবে তা হয়তো আপনি সামলাতে পারবেন না। কিন্তু আপনার সহনশীলতার কারণে আপনি হয়তো লড়াকু হয়ে উঠবেন। আপনাকে ধীরস্থির ভাবে, একবারে একটি সমস্যার সমাধান করতে বলা হচ্ছে। ইতিবাচক ও আশাবাদী ভাবনাচিন্তা আপনার খুবই উপকার করবে।

ধনু: আপনি আবেগের ঘূর্ণাবর্তে জড়িয়ে আছেন। আজ আপনি নানা ওঠানামার সম্মুখীন হবেন। যদিও কিছুই আপনার কাজের প্রতি একনিষ্ঠতা ও একাগ্রতা থেকে আপনাকে সরাতে পারবে না। এই কর্মব্যস্ত দিনে আজ আপনাকে অনেক দৌড়োদৌড়ি করতে হবে। কাজেই শরীরিওচর্চা ও পুষ্টিকর জলখাবার দিয়ে দিন শুরু করতে ভুলবেন না। যদি ভালো করে কাজ করতে চান তাহলে পরের দিন অবধি এই উদ্যম ধরে রাখুন।

মকর: কাজের চাপ হয়তো আপনার প্রাণোশক্তি নিঃশেষ করে আপনাকে ক্লান্ত ও অবসন্ন করে তুলবে, কিন্তু এই অলস অবস্থা আপনার সুনামের কণো ক্ষতি করার আগেই আপনি তার থেকে বেরিয়ে আসবেন। মিটিং-এ মনোযোগ দিলে ও সজাগ থাকলে ভবিষ্যতে আপনার লাভ হবে, আপনার অভাবিত বিভিন্ন দিক থেকে। আজকের দিনের আপনার মন্ত্র হলো স্বাস্থ্যই সম্পদ। আপনি নিজের মঙ্গল নিয়ে সচেতন থাকবেন, কেননা সম্প্রতিই লম্বা সময় ধরে কাজ করার ফলে আপনার স্বাস্থ্য খারাপ হয়েছিল।

কুম্ভ: আপনি যোগাযোগ স্থাপনে দক্ষ এবং সবসময়ের মতো আজকেও তার সাহায্য পাবেন। কিন্তু, সমস্যা একটাই। আপনার আবেগ আপনি নিজেই স্পষ্টভাবে বোঝেন না, যার ফলে আপনার এই অস্ত্র ধার হারিয়ে ফেলতে পারে। নিজের আবেগ-অনুভূতি স্পষ্টভাবে বোঝা নিশ্চিত করুন এবং এই বিভ্রান্তির ভিত্তিতে কোনও সর্বনাশা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। আর্থিক বিষয়ে আপনার সহজাত বুদ্ধি প্রখর থাকবে, কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবনাচিন্তা করলে মাথা ঘেঁটে যেতে পারে।

মীন: কর্মক্ষেত্রে যারা পদোন্নতি চাইছেন, এই দাবি জানানোর এটিই সঠিক সময়। ফ্রিলান্সারদের হাতে কোনও চিত্তাকর্ষক কাজ এসে পড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভের বাড়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত জীবনে কোনও দ্বন্দ্বের ইঙ্গিত নেই। আপনার মাথা যুক্তিযুক্ত ভাবেই চিন্তা করবে, কিন্তু আপনি মনের নরম কথা শুনেই কাজ করবেন। এর ফলে আপনার উদ্যম দিশা হারাতে পারে ও সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন।