ETV Bharat / state

মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কোন কোন রাশির সৌভাগ্য ফিরবে ?

মেষ থেকে মীন-কাদের ভাগ্য খুলবে আজ ? কোন কোন রাশির জাতক-জাতিকাকে থাকতে হবে সতর্ক ? দেখুন ইটিভি ভারতের আজকের রাশিফলে ৷

DAILY HOROSCOPE FOR 11TH SEPTEMBER
আজকের রাশিফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 11, 2025 at 12:01 AM IST

6 Min Read
Choose ETV Bharat

মেষ: আপনার প্রিয়তমের সঙ্গে অকারণ তর্কে না জড়িয়ে পড়াই সঠিক সিদ্ধান্ত হবে। অধৈর্য হয়ে পড়লে মনের শান্তি নষ্ট হবে। আপনাকে আপনার কথাবার্তা সম্বন্ধে সতর্ক থাকতে হবে। আপনার স্বতঃস্ফুর্ত স্বভাবে আপনি লাগাম না দিলে অনাবশ্যক জিনিসের পিছনে বেশি খরচ করে ফেলবেন । আপনাকে প্রাথমিক প্রয়োজনের দিকেই মনোযোগ রাখতে হবে । নতুন উদ্যোগ শুরু করার জন্য আজ খুবই ভালো দিন।

বৃষ: সারা দিনের পরিশ্রমের পরে সঙ্গীর কাছে ফিরে যাওয়া আপনার সব চিন্তাকে মুছে দেবে। আজ আপনি আর্থিক সমস্যা নিয়ে মাথা ঠাণ্ডা রাখবেন। যদিও অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা আছে ৷ কিন্তু তা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে। কাউকে টাকা ধার না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে দুঃসাধ্য কোনও কাজে আপনার নৈপুণ্য পরীক্ষা হবে। আপনার পেশার কারণে আপনাকে কিছু কিছু পরিবর্তন বরণ করে নিতে হবে।

মিথুন: প্রেমিক-প্রেমিকাদের জন্য আজকের দিনটা শুভ ৷ আপনি চাইবেন রসায়নের উত্তাপের মতো প্রেমের উত্তাপ ভাগ করে নিতে । কিন্তু আপনি নিজের ভালোবাসার মানুষের সঙ্গে কোনরকম পেশাভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করবেন না। আপনার পছন্দের বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে আপনি পরিতৃপ্ত বোধ করবেন। কাজের ক্ষেত্রে, আজ আপনার নিজেকে কর্মোদ্যমী মনে হবে। আপনার কাজের জন্য আপনি মনোযোগ এবং কর্মশক্তি প্রদান করবেন এবং তার জন্য প্রশংসিতও হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে। আপনি আপনার টিমের অন্যান্য সদস্যদের এবং কর্মক্ষেত্রের অন্যান্য সহকর্মীদের অনুপ্রাণিত করতে পারেন।

কর্কট: কর্মব্যস্ত দিন ও তার সঙ্গে সংসারের চাপ আপনাকে অবসন্ন করে দেবে। মাথায় ও মনের উপরে আপনি বিশাল চাপ অনুভব করবেন । বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না। সাংসারিক চাপ আপনার পেশা বা ব্যবসায় প্রভাব ফেলতে পারে ৷ এর ফলে আপনার ক্ষমতা ও কার্যকারিতা ব্যাহত হবে। সুতরাং, সাবধানে থাকুন ৷ আজ বিনা দ্বিধায় একসঙ্গে একাধিক কাজ করতে পারবেন ৷ কারণ, আপনার ভাবনা ও কাজ এক লাইনে থাকবে।

সিংহ: আপনি আজকের সন্ধ্যাটা কোন শান্ত, নিরিবিলি স্থানে কাটাতে চাইবেন । আপনার প্রেমিকার সঙ্গে নিরিবিলি স্থানে সময় কাটিয়ে নিজেকে সৌভগ্যবান মনে করবেন। একটি সুরেলা সন্ধ্যা আপনাদের দু'জনকে আরও কাছাকাছি এনে দেবে । অফিসে কাজ করার সময় আপনার কাজের চমকপ্রদ অভিনবত্ব আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা সমাদৃত হবে । যখন কাজ সামলানোর সময় আসবে তখন আপনি খুব চটপটে এবং দ্বিধাহীনভাবে দায়িত্বগ্রহণ করবেন । যাইহোক, সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে আপনাকে নিজের স্বপক্ষে এবং সুবিধা-অসুবিধা বিচার করে বিবেচনা করতে হবে।

কন্যা: একটি ব্য়স্ততম দিনের পর, আপনাকে একাকীত্ব ঘিরে ধরবে । যাইহোক, নিজের প্রেমাষ্পদর সঙ্গে কিছুটা রোম্যান্টিক সময় কাটালে আপনার ভালো লাগবে। ফেলে রাখা কাজ সময় মতো শেষ হতে পারে এবং আপনার কম্পিউটারে হয়তো প্রচুর কাজের ভার আসতে পারে । আরও জটিল এবং সঙ্কটপূর্ণ কাজের চাপ আসতে চলেছে আপনার উপর । আপনি আরও বেশি বিশ্লেষণধর্মী হয়ে উঠবেন । ধৈর্য আপনার প্রধান সহায়ক । আপনি নিখুঁত কাজের দিকে আরও বেশি একনিষ্ট হয়ে উঠবেন । আপনার অতি ব্যস্ত কর্মপ্রক্রিয়ার চাপ যেন আপনার শরীরের উপর কোনও চাপ না পরে ৷ সেদিকে লক্ষ্য রাখুন ।

তুলা: আপনি অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে অন্যরা তার সুযোগ নিতে পারে। আপনার আশেপাশের কমবয়সীরা আজ আপনার সহানুভূতিশীল প্রকৃতির অত্যধিক সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে । আপনাকে আজ অনেক সামাজিক মেলামেশা করতে হবে এবং অনেক নতুন লোকের সঙ্গে আপনার দেখাও হবে । এরফলে আপনার শারীরিক শক্তির অবক্ষয় হতে পারে । এর কারণে আপনি আরও চিন্তিত ও পীড়িত হয়ে পড়তে পারেন। চাপ কমানোর জন্য আপনার পছন্দের কাজগুলি করুন।

বৃশ্চিক: প্রিয়জনকে আজ কিছু সুন্দর উপহার দিতে চলেছেন ৷ একসঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন । টাকা পয়সার ব্যাপারে, আপনার সাবধানতা অবলম্বন করা উচিৎ এবং বাজে খরচ এড়ানো উচিৎ । ঋণ নেওয়া থেকে দূরে থাকুন, কারণ পড়ে পরিশোধে অসুবিধা হতে পারে । কর্মক্ষেত্রে আপনি অলস বদ করে দায়িত্ব পালনের হাত থেকে পালাতে পারেন । এটি আপনার খ্যাতিতে ব্যাঘাত ঘটাবে । বাকি থাকা কাজগুলি সমাপ্ত করার অভ্যাস গড়ে তুলুন।

ধনু: আজ ভাগ্যলক্ষ্মী আপনার সহায় । হঠাৎ করে আপনি এক সময়ে বিভিন্ন কাজ করতে এবং সকল ধরনের কাজ করতে পারদর্শী হয়ে উঠতে পারেন । এর ফলে হয়ত আপনি সারাদিন ব্যাস্ত থাকবেন । আপনি চাইলে, আপনার সহকর্মীরা আপনার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারে। আপনি হারানো ভালবাসা ফেরত পেতে পারেন । আজ এই উজ্জ্বল দিনে আপনি অনেক দিক থেকে উৎকৃষ্ট বোধ করবেন । পূর্ণ উদ্যমের সঙ্গে আপনার হাতের কাজগুলিকে খুব সহজেই শেষ করতে পারবেন ।

মকর: আপনার প্রেমের জীবন আজকে মধ্যম রকমের । যদিও কোথাও আজ ঘুরতে যাওয়ার সম্ভাবনা নেই ৷ তবে বাড়িতে বেশ আরামপ্রদ একটা দিন কাটবে। ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করবেন । আজ অফিসে গিয়ে খানিক অস্বস্তি লাগবে আপনার । মুড ঠিক করতে অনেক সময় লাগবে। আপনার কাজ শুরু করতে দেরি হয়ে যাবে ৷ তবে সময়ের মধ্যে কাজও শেষ হয়ে যাবে । মনে রাখবেন, দেহ সক্রিয় থাকলে মনও ভালো থাকে।

কুম্ভ: আপনি সবসময়ে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন । আপনি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের লক্ষ্যের কাছে পৌঁছেছেন। আপনি এমন কেউ নন, যিনি খুচরো অবসর এবং চূড়ান্ত গন্তব্যের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হবেন । আপনার সাফল্য আপনাকে আরও বড় এবং দীর্ঘস্থায়ী লক্ষ্যের জন্য পরিকল্পনা করতে অনুপ্রাণিত করবে। আপনাকে চিন্তাভাবনা করে কথা বলতে হবে, কারণ আপনার কথা অলক্ষ্যে ভালবাসার মানুষটিকে প্রভাবিত করতে পারে। জ্ঞান সম্বন্ধীয় কাজে সময় দেওয়ার জন্য আজকের দিনটি আদর্শ । এছাড়াও সব দিক থেকে নিজেকে উপযুক্ত করার চেষ্টা করুন এবং ইতিবাচক চিন্তা করুন ।

মীন: আপনি এতটাই উদার হবেন যে অর্থ দান করবেন । আপনার কাছের কেউ যদি টাকার জন্য আপনার কাছে আসে, তাকে আপনি হতাশ করবেন না । আপনার আর্থিক পরিকল্পনা ভালো না হলেও, আপনার খরচের হাত বেশ ভালো । আজকে আপনার লক্ষ্য হবে উৎকর্ষতা অর্জন করা । সম্প্রতি সম্পন্ন করা কাজগুলিতে ঠিক কী বাদ পড়েছিল, তা আজকে আপনি বুঝতে পারবেন । সহকর্মীদের সম্পূর্ণ সমর্থনও আপনাকে আশ্বস্ত করতে পারবে না ।