হ্যাটট্রিক-সহ ওভারে চার উইকেট, চেন্নাই ব্য়াটিং ধসিয়ে একাধিক নজিরে চাহাল
কেরিয়ারের দ্বিতীয় আইপিএল হ্যাটট্রিক এল চাহালের ঝুলিতে ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে হ্য়াটট্রিক-সহ চার উইকেট নিয়ে যে যে রেকর্ড ভাঙলেন পঞ্জাব স্পিনার ৷

Published : May 1, 2025 at 11:37 AM IST
চেন্নাই, 1 মে: আইপিএল মরশুম শুরুর আগে চর্চায় ছিল তাঁর ব্যক্তিগত জীবন ৷ স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি হয়েছে বিস্তর ৷ সে যাইহোক, ব্যক্তিগত জীবনের সংঘাত পেরিয়ে কোটিপতি লিগে স্বমহিমায় যুজবেন্দ্র চাহাল ৷ বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে ন'ম্য়াচে 18 কোটির লেগ-স্পিনারের ঝুলিতে ছিল ন'টি উইকেট ৷ এদিন হ্যাটট্রিক-সহ নিলেন আরও চার ৷
তবে এই প্রথম নয়, আইপিএলে এর আগেও হ্য়াটট্রিকের নজির রয়েছে চাহালের ঝুলিতে ৷ এদিন হ্যাটট্রিক-সহ চেন্নাই ইনিংসের উনবিংশ ওভারে চার উইকেট তুলে নিয়ে একাধিক নজিরে নাম তুললেন মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালসের প্রাক্তনী ৷ আইপিএলের 23তম হ্য়াটট্রিকে একনজরে কোন কোন রেকর্ডে নাম তুললেন চাহাল-
Hat-trick? More like a trap-trick! 😎 pic.twitter.com/7uct49D5o0
— Punjab Kings (@PunjabKingsIPL) April 30, 2025
- তৃতীয় বোলার হিসেবে কোটিপতি লিগে একাধিক হ্যাটট্রিকের নজির গড়লেন তিনি ৷ এর আগে আইপিএলে একাধিক হ্যাটট্রিকের নজির রয়েছে অমিত মিশ্র (3) ও যুবরাজ সিংয়ের (2) ঝুলিতে ৷ এরমধ্যে 2009 সালে একই মরশুমে জোড়া হ্যাটট্রিক করেছিলেন যুবি ৷
- আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হ্যাটট্রিক করা প্রথম বোলার হলেন চাহাল ৷ এর আগে আইপিএলে 22 বার হ্য়াটট্রিকের ঘটনা ঘটেছে ৷ কিন্তু তার কোনওটিই সিএসকে'র বিরুদ্ধে হয়নি ৷ সুতরাং, প্রথম আইপিএল বোলার হিসেবে চেন্নাইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন চাহাল ৷
- চতুর্থ পঞ্জাব কিংস বোলার হিসেবে আইপিএলে হ্য়াটট্রিক করলেন এই লেগি ৷ এর আগে পঞ্জাব জার্সিতে আইপিএলে হ্য়াটট্রিকের নজির রয়েছে যুবরাজ সিং, অক্ষর প্য়াটেল এবং স্যাম কারেনের ৷
- ইন্ডিয়ান প্রিমিয়র লিগে বুধবার সবচেয়ে বেশিবার চার উইকেট নেওয়া বোলার হিসেবেও নিজেকে শীর্ষে তুলে আনলেন চাহাল ৷ এই নিয়ে ন'বার আইপিএলে এক ইনিংসে চার উইকেট নিলেন আইপিএলের সর্বাধিক উইকেটশিকারি চাহাল ৷ কেকেআর স্পিনার সুনীল নারিনের (8 বার) রেকর্ড এক্ষেত্রে ভাঙলেন পঞ্জাব স্পিনার ৷
𝗪𝗶𝘇𝗮𝗿𝗱 𝗮𝗺𝗼𝗻𝗴 𝗞𝗶𝗻𝗴𝘀 🪄
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2025
The first hat-trick of #IPL2025 belongs to our spin wizard 🔥 pic.twitter.com/6lpQ6xIujA
এর আগে 2022 সালে রাজস্থান রয়্য়ালস জার্সিতে আইপিএলের প্রথম হ্য়াটট্রিকটি পেয়েছিলেন চাহাল ৷ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি ৷ বুধবার দ্বিতীয় হ্যাটট্রিক গড়ার পথে চাহাল ফেরালেন দীপক হুডা, অংশুল কম্বোজ এবং নূর আহমেদকে ৷

