ETV Bharat / sports

সিয়ালেসের হাফডজন, 34 বছর পর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল ক্যারিবিয়ানরা

1991 সালে শেষবার পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছিল ক্যারিবিয়ানরা ৷

WEST INDIES BEAT PAKISTAN
জেইডেন সিয়ালেস (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : August 13, 2025 at 10:55 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 13 অগস্ট: প্রথম ম্য়াচ হেরে সিরিজে পিছিয়ে পড়তে হয়েছিল ৷ টানা দু'টি ম্য়াচ জিতে দুর্ধর্ষ প্রত্য়াবর্তনে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ ৷ ব্রায়ান লারা স্টেডিয়ামে (ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো) মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ান-ডে ম্য়াচে বিশাল ব্য়বধানে জয় পেল ক্য়ারিবিয়ানরা ৷ সফরকারী দলকে 202 রানে হারিয়ে সিরিজ জিতল শাই হোপ অ্যান্ড কোম্পানি ৷ 1991 সালের পর এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় তাঁদের ৷

295 রান তাড়া করতে নেমে এদিন একশোর আগেই গুটিয়ে যায় পাকিস্তান ৷ জেইডেন সিয়ালেসের ছয় উইকেটে 29.2 ওভারে 92 রানে শেষ হয়ে যায় সফরকারী দলের ইনিংস ৷ অপরাজিত 120 রান করে অবশ্য ম্য়াচের সেরা ক্য়ারিবিয়ান অধিনায়ক শাই হোপ ৷ মাত্র 83 বলে এদিন কেরিয়ারের 18তম সেঞ্চুরিটি পূর্ণ করেন তিনি ৷ 94 বলে তাঁর অপরাজিত ইনিংসে ছিল 10টি চার এবং পাঁচটি ছক্কা ৷ শেষদিকে জাস্টিন গ্রিয়াভেসের 24 বলে ঝোড়ো 43 রান ওয়েস্ট ইন্ডিজকে তিনশোর দোরগোড়ায় পৌঁছে দেয় ৷ 50 ওভারে ছয় উইকেট হারিয়ে 294 রান তোলে তাঁরা ৷

  • পাকিস্তানের নবম সর্বনিম্ন স্কোর: জবাবে ব্য়াট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্য়বধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান ৷ 23 রানে চার উইকেট খুইয়ে বসে তাঁরা ৷ পঞ্চম উইকেটে সর্বাধিক 38 রান যোগ হয় তাঁদের ৷ তাতে অবশ্য লজ্জা কমেনি মহম্মদ রিজওয়ান অ্য়ান্ড কোম্পানির ৷ পাঁচ পাক ব্য়াটার এদিন ফেরেন শূন্য রানে ৷ দু'অঙ্কের ঘরে পৌঁছন মাত্র তিন ৷ সিয়ালেসের 18 রানে ছয় উইকেটে শেষ পর্যন্ত 92 রানে গুটিয়ে যায় 'মেন ইন গ্রিন' ৷ যা ওডিআই ইতিহাসে তাঁদের নবম সর্বনিম্ন স্কোর ৷
  • প্রথমবার দু'শোর বেশি রানে হার: সিরিজের তৃতীয় ম্য়াচে 202 রানে হার ওয়ান-ডে'তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের সর্বাধিক ব্যবধানে হার ৷ এর আগে 2015 বিশ্বকাপে ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে 150 রানে হেরেছিল পাকিস্তান ৷ যা এতদিন ছিল সর্বাধিক ব্যবধানে হারের নজির ৷
  • টানা হারের পর জয়ের সরণিতে ওয়েস্ট ইন্ডিজ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি ঘরের মাঠে তিন ম্য়াচের টেস্ট সিরিজ এবং পাঁচ ম্য়াচের টি-20 সিরিজে ক্লিন স্যুইপ হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে ৷ অর্থাৎ, অজিদের বিরুদ্ধে কোনও ম্য়াচে জয় পায়নি তাঁরা ৷ এরপর পাকিস্তানের বিরুদ্ধে একটি টি-20 ম্য়াচ জিতলেও সিরিজে 1-2 ব্যবধানে হারতে হয়েছিল তাঁদের ৷ প্রথম ওয়ান-ডে ম্য়াচেও জয়ী হয়েছিল সফরকারী দল ৷ কিন্তু টানা দু'টি ম্য়াচ জিতে সিরিজ জয় প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগাবে ওয়েস্ট ইন্ডিজকে ৷

আরও পড়ুন: