'পাক বধ' করে পহেলগাঁওয়ে নিহতদের ও ভারতীয় সেনাকে জয় উৎসর্গ সূর্যকুমারের
ভারত-পাকিস্তান ম্যাচের শুরুটা যেভাবে হয়েছিল, শেষ হলও সেভাবেই। টসের পর পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

By PTI
Published : September 15, 2025 at 10:11 AM IST
দুবাই, 15 সেপ্টেম্বর: পহেলগাঁও জঙ্গি হামলার পর রবিবার বাইশ গজে প্রথম মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান ৷ 'পাক বধ' করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ও ভারতীয় সশস্ত্র সেনাকে জয় উৎসর্গ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে কার্যত এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেল ভারত ৷ এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সলমন আলি আঘাদের নিয়ে ছেলেখেলা করে টিম ইন্ডিয়া ৷ 128 রান তাড়া করে 25 বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় সূর্যকুমার অ্যান্ড কোং ৷
We stand by the victims of the families of Pahalgam terror attack. We express our solidarity. We want to dedicate today's win to all our Armed Forces who showed a lot of bravery. Hope they continue to inspire us all and we give them more reasons on the ground whenever we get an… pic.twitter.com/stkrqIEBuE
— BCCI (@BCCI) September 14, 2025
ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, "আমি মনে করি, এর থেকে আর ভালো সুযোগ হয়তো পাব না ৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা সমবেদনা জানাই।"
সূর্যকুমার আরও বলেন, "আজকের জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি ৷ ভারতীয় সেনা সাাহসিকতার পরিচয় দেখিয়েছে ৷ আশা করছি, ভবিষ্যতেও ওরা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে ৷ যখনই সুযোগ পাব, দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।"
ভারত-পাকিস্তান ম্যাচের শুরুটা যেভাবে হয়েছিল, শেষ হলও সেভাবেই। টসের পর পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলা শেষেও সেটাই করলেন ভারতীয় ক্রিকেটাররা। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না-মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে যান সূর্যকুমাররা ৷
This win is dedicated to the armed forces of India and the victims of the Pahalgam attack. Jai Hind 🇮🇳 pic.twitter.com/ueF1cev152
— Surya Kumar Yadav (@surya_14kumar) September 14, 2025
কেন হাত মেলাননি, তার ব্যাখ্যা দিয়ে ভারত অধিনায়ক বলেন, "এখানে আসার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা মাঠে জবাব দিতে চাই ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড ও সরকারের সঙ্গে আমরা একমত ৷"
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর বাইশগজে প্রথমবার পাকিস্তাানের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছিল বেশ কয়েক দিন ধরে। ম্যাচ বয়কটের দাবিও উঠেছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও আপত্তি নেই তাদের। সেই মতো রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে 'মেন ইন ব্লু' ৷
রবিবার ছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্মদিন ৷ পাকিস্তানের বিরুদ্ধে এই জয় দেশবাসীকে তাঁর জন্মদিনের দেওয়া 'রিটার্ন গিফট' বলে জানান ভারত অধিনায়ক ৷ তিনি বলেন, "এটা দারুণ অনুভূতি ৷ এই জয় ভারতবাসীকে দেওয়া আমার পাল্টা উপহার ৷" ছক্কা মেরে খেলা শেষ করেন ক্যাপ্টেন ৷ 47 রানে অপরাজিত থাকেন সূর্যকুমার। সঙ্গে ছিলেন শিবম দুবে । ম্যাচ শেষে নিজেদের মধ্যে হাত মিলিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করেন সূর্য ও শিবম। তার আগে দুই আম্পায়ারের সঙ্গে অবশ্য হাত মেলান তাঁরা।
এদিকে ভারতীয় খেলোয়াড়দের করমর্দন না-করার ঘটনা নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে প্রতিবাদ জানায় পাকিস্তান ৷ রবিবার রাতে এক বিবৃতিতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের পদক্ষেপ ছিল অখেলোয়াড়সুলভ। এর প্রতিবাদ ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে অধিনায়ক বা কোচকে পাঠায়নি পাকিস্তান ৷

