ETV Bharat / sports

খেলেছেন পঞ্জাবের হয়ে, আইপিএলে এবার আম্পায়ারিংয়ের দায়িত্বে ভারতের বিশ্বজয়ের নায়ক

অতীতে খেলেছেন ক্রিকেটার হিসেবে ৷ এবার আম্পায়ারিং করবেন আইপিএলে ৷ অনন্য কীর্তি স্থাপনের পথে অনূর্ধ্ব-19 জাতীয় দলের প্রাক্তনী ৷

IPL TROPHY
আইপিএল ট্রফি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : March 19, 2025 at 5:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 19 মার্চ: অতীতে আইপিএল খেলেছেন ৷ আর এবার আইপিএলে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়ে নজির গড়তে চলেছেন তন্ময় শ্রীবাস্তব ৷ সময়ের স্রোতে ভুলে যাওয়া এক নাম ৷ তবে একটা সময় ভারতীয় দলকে বিশ্বকাপ জিতিয়েছেন তন্ময় ৷ বিরাট কোহলির নেতৃত্বে 2008 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ সেদিক থেকে দেখতে গেলে জাতীয় দলে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার সতীর্থ তিনি ৷ প্রথম পাঁচ মরশুম ক্রিকেটার হিসেবে অংশগ্রহণের পর কোটিপতি লিগে এবার নয়া অবতারে তন্ময় ৷

2008-2010 কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস), এরপর 2011 সালে কোটি টাস্কার্স কেরালা এবং 2012 সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএলে খেলেছিলেন তন্ময় ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2008 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক রান এসেছিল তিনে ব্য়াট করতে নামা উত্তরপ্রদেশের এই ক্রিকেটারের থেকে ৷ 74 বলে 46 রান করেছিলেন তিনি ৷ ক্রিকেটার হিসেবে কেরিয়ার শেষ করার পর আম্পায়ার হিসেবে সফলভাবে বিসিসিআই'য়ের ডিগ্রি লাভ করেছেন কোহলির প্রাক্তন সতীর্থ ৷ ক্রিকেটার হিসেবে অংশ নেওয়ার পর 2025 আইপিএলে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই নজির গড়তে চলেছেন তিনি ৷ এর আগে এই কৃতিত্ব কারও নেই ৷

TANMAY SRIVASTAVA
অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দলে বিরাটের সঙ্গে তন্ময় (AFP)

কীভাবে সম্ভব হল সবটা ? টাইমস অফ ইন্ডিয়া'কে তন্ময় শ্রীবাস্তব জানান, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার সঙ্গে আলোচনা এক্ষেত্রে সাহায্য করেছে তাঁকে ৷ অনূর্ধ্ব-19 বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার বলেন, "শুক্লা স্যরকে আমি জিজ্ঞেস করেছিলাম খেলার বাইরে গিয়ে ক্রিকেটে আমি অন্য কিছু করতে চাই ৷ দু'জনে এবিষয়ে আলোচনা করি ৷ এরপর এনসিএ'তে আমি কোচিংয়ে লেভেল-2 কোর্স করি ৷ পরবর্তীতে আমি আম্পায়ারিংয়ে মনোনিবেশ করি ৷"

তবে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়ার আগে 2020 সালে আরসিবি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়েছিলেন তন্ময় ৷ ফ্র্যাঞ্চাইজির তরফে প্রতিভা অন্বেষণের কাজে নিযুক্ত ছিলেন তিনি ৷ পাশাপাশি অনূর্ধ্ব-19 দল এবং জম্মু-কাশ্মীরের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন 90টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলা ক্রিকেটার ৷

আরও পড়ুন: