ETV Bharat / sports

সবচেয়ে কম ব্যবধানে টেস্ট জেতার নজির, রেকর্ডবুকে ভারতের ওভাল জয়

এর আগে টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে কম ব্য়বধানে জয়ের নজির ছিল 21 বছর আগে ৷

IND BEAT ENG BY 6 RUNS
ম্য়াচ জিতিয়ে সিরাজের উচ্ছ্বাস (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : August 5, 2025 at 3:28 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 5 অগস্ট: ওঠা-নামা, ঘাত-প্রতিঘাতে শেষ হল তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি ৷ পাঁচ ম্য়াচের সিরিজে ভারত-ইংল্য়ান্ড দু'দলই কমবেশি নজিরে নাম তুলেছে ৷ বিশেষ করে ভারতীয় ব্য়াটাররা তো নয়া সব মাইলস্টোন সেট করেছেন সদ্য সমাপ্ত সফরে ৷ আর শেষবেলায় থ্রিলার জয়ে দল হিসেবে ব্যক্তিগত নজির গড়ল টিম ইন্ডিয়া ৷ ওভালে ছ'রানে জিতে লাল-বলের ক্রিকেটে সবচেয়ে কম ব্যবধানে (রানের নিরিখে) জয় পেল ভারত ৷

এর আগে টেস্ট ক্রিকেটে রানের নিরিখে ভারতের সবচেয়ে কম ব্যবধানে জয় ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ 2004 সালে ওয়াংখেড়েতে সিরিজের চতুর্থ টেস্টে অজিদের 13 রানে হারিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত ৷ ওভালে সোমবার 21 বছর পর নয়া নজির তৈরি হল ভারতীয় ক্রিকেটে ৷

93 রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া: ওয়াংখেড়েতে 21 বছর আগে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে 107 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু হরভজন সিং এবং মুরলি কার্তিকের ঘূর্ণির সামনে 93 রানে গুটিয়ে গিয়েছিল তারকাখচিত অজি ব্য়াটিং লাইন-আপ ৷ পাঁচ উইকেট গিয়েছিল হরভজনের ঝুলিতে, কার্তিক নিয়েছিলেন তিন উইকেট ৷

ওভালের নায়ক সিরাজ: আর 21 বছর বাদে এসে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ব্য়বধানে ভারতের জয়ের নায়ক হয়ে রইলেন মহম্মদ সিরাজ ৷ কেনিংটন ওভালে পঞ্চমদিন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল চার উইকেট ৷ পক্ষান্তরে 374 রানের লক্ষ্যমাত্রা তাড়া করা ইংল্য়ান্ডের দরকার ছিল মাত্র 35 রান ৷ হায়দরাবাদ পেসারের আগুনে স্পেলের সামনে 367 রানে থেমে যায় বিপক্ষের ইনিংস ৷ শেষ চার উইকেটের তিনটিই যায় সিরাজের ঝুলিতে ৷ সেইসঙ্গে ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন তিনি ৷ চার উইকেট নিয়ে ভারতের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ৷

বিশ্বক্রিকেটে সবচেয়ে কম ব্যবধানে জয়ের নজির: টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ব্য়বধানে জয়ের নজির যুগ্মভাবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের ঝুলিতে ৷ 1993 এবং 2023 সালে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ইংল্য়ান্ডের বিরুদ্ধে এক রানে জয় পেয়েছিল তাঁরা ৷ ওভালে স্মরণীয় জয়ে সার্বিকভাবে এই তালিকায় অস্ট্রেলিয়ার সঙ্গে ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া ৷ 1885 অ্যাশেজে সিডনি টেস্টে একই ব্য়বধানে ইংরেজদের হারিয়েছিল অস্ট্রেলিয়া ৷

ভারত-ইংল্য়ান্ড সিরিজ অমীমাংসিত 2-2: সিরিজে 1-2 ব্য়বধানে পিছিয়ে থেকে ওভালে নির্ণায়ক টেস্টে নেমেছিল টিম ইন্ডিয়া ৷ সেখানে তাঁদের এই রেকর্ড জয় সিরিজে সমতা ফেরাতে সাহায্য করল ৷ পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট জিতে বিলেতভূমে সিরিজ 2-2 করল শুভমন গিল অ্যান্ড কোং ৷

  • টেস্টে ভারতের কম ব্য়বধানে পাঁচ জয়:
ব্যবধানলক্ষ্যমাত্রাওভার প্রতিপক্ষ স্টেডিয়াম তারিখ
6 রান 374 85.1 ইংল্য়ান্ড ওভাল 31 জুলাই, 2025
13 রান 107 30.5 অস্ট্রেলিয়া ওয়াংখেড়ে 3 নভেম্বর, 2004
28 রান 192 91 ইংল্য়ান্ড ইডেন গার্ডেন্স 30 ডিসেম্বর, 1972
31 রান 323 119.5 অস্ট্রেলিয়া অ্যাডিলেড 6 ডিসেম্বর 2018
37 রান 313 115.1ওয়েস্ট ইন্ডিজপোর্ট অব স্পেন 19 এপ্রিল, 2022

আরও পড়ুন: