ETV Bharat / sports

'ওটা ওর জায়গা নয়', এজবাস্টনে 269 রানের পর গিলকে নিয়ে বড় মন্তব্য মহারাজের

বিলেতের মাটিতে গিলের 269 রানের ইনিংসকে অন্যতম সেরা বললেন সৌরভ ৷

GANGULY PRAISES GILL
গিলে মুগ্ধ মহারাজ (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : July 4, 2025 at 4:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 4 জুলাই: শুভমন গিলে মোহিত আসমুদ্র-হিমাচল ৷ এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 269 রান করে ভূরি-ভূরি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ভারত অধিনায়ক ৷ আর গিলের ব্য়াটে ভর করেই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে সাড়ে পাঁচশোরও বেশি রান তুলেছে টিম ইন্ডিয়া ৷ ভারত অধিনায়কের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ সকলে ৷ ব্যতিক্রম নন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ টেস্ট ক্রিকেটে গিলের প্রথম ডাবল-সেঞ্চুরির ইনিংসকে বিলেতের মাটিতে তাঁর দেখা অন্যতম সেরা ইনিংস আখ্যা দিলেন মহারাজ ৷

এই মুহূর্তে ইংল্য়ান্ডেই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ এজবাস্টনে ম্য়াচ দেখতেও হাজির ছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক ৷ বুধবার গিলের ব্যাটিং দেখে মন্ত্রমুগ্ধ সৌরভ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ এক্সে তিনি লেখেন, "শুভমন গিলের ইনিংসটা একেবারে মাস্টার ক্লাস ৷ নিখুঁত ৷ যে কোনও সময় ইংল্যান্ডের মাটিতে আমার দেখা অন্যতম সেরা ইনিংস ৷ গত কয়েকমাসে ব্যাটিংয়ে প্রভূত উন্নতি করেছে ও ৷ ওপেনিংটা হয়তো ওর জায়গা নয় ৷ এবার ভারতকে টেস্ট ম্য়াচটা জিততে হবে ৷"

প্রাক্তন সভাপতির বহিঃপ্রকাশেই পরিষ্কার গিলের ইনিংস কতটা খুশি করেছে তাঁকে ৷ এজবাস্টনে প্রথমদিনই সপ্তম টেস্ট শতরান পূর্ণ করে ফেলেছিলেন গিল ৷ 114 রানে খেলা শুরু করে দ্বিতীয়দিন সপ্তম শতরানকে কেরিয়ারের প্রথম দ্বিশতরানের রূপ দেন পঞ্জাব ব্য়াটার ৷ সেইসঙ্গে এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে ইংরেজদের ডেরায় ডাবল সেঞ্চুরির নজির গড়েন ৷ শেষপর্যন্ত 269 রান করে জোশ টাংয়ের শিকার হন তিনি ৷ 69.50 গড়ে তাঁর 387 বলের ইনিংস সাজানো ছিল 30টি চার ও তিনটি ছয়ে ৷

ভারতীয়দের মধ্যে টেস্টে সপ্তম সর্বাধিক রানের ইনিংস খেলে গিল ছাপিয়ে যান বিরাট কোহলি, এমএস ধোনিদের ৷ দুই পূর্বসূরিকে টপকে ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক রানের ইনিংসটা খেলে ফেলেন তিনি ৷ বৃহস্পতিবার গিলের 269 রান এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক টেস্ট রানের ইনিংসও বটে । এক্ষেত্রে 2004 সালে সিডনিতে সচিন তেন্ডুলকরের করা 241 রানের নজির ভেঙে দেন বছর তেইশের ক্রিকেটার ।

এর আগে সিডনিতে প্রথম টেস্টে শতরান করেছিলেন গিল ৷ টেস্ট অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশে 147 রানের ইনিংস খেলেছিলেন পঞ্জাব ব্য়াটার ৷ যদিও প্রথম ইনিংস লিড নেওয়ার পরেও সেই টেস্টে হারতে হয়েছিল ভারতকে ৷ অধিনায়ক হিসেবে প্রথম দু'টি টেস্টে শতরান হাঁকিয়ে বুধবারই বিজয় হাজারে, সুনীল গাভাসকর, বিরাট কোহলিদের সঙ্গে একাসনে বসে পড়েছিলেন গিল ৷

আরও পড়ুন: