ETV Bharat / sports

জ্বলছে সিংহ দরবার, নেপালে 'জেন জি'র হিংসাত্মক আন্দোলন দেখে মন খারাপ শ্যাম থাপার

দুর্নীতির প্রতিবাদে লড়াই করার নামে সরকারি সম্পত্তি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় হতাশার সুর কিংবদন্তি ফুটবলারের গলায় ৷

SHYAM THAPA ON NEPAL GEN Z PROTEST
নেপালে জেন জি'র আন্দোলন দেখে হতাশ শ্যাম থাপা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : September 10, 2025 at 4:40 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 সেপ্টেম্বর: দেশে সোশাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে নেপালের রাস্তায় 'জেন জি' ৷ তবে গত সোমবার থেকে শুরু হওয়া তাঁদের প্রতিবাদ ক্রমেই হিংসার চেহারা নিয়েছে দেশজুড়ে ৷ সোশাল মিডিয়া নিষিদ্ধ করার বিরুদ্ধে দেশের তরুণ প্রজন্মের আন্দোলন দুর্নীতি-বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে ৷ মঙ্গলবার জেন জি'র রোষে জ্বলেছে নেপালের সংসদ ভবন সিংহ দরবার ৷ পদত্যাগ করে দেশে ছেড়েছেন কেপি শর্মা ওলি ৷ সোশাল মিডিয়া ব্যানের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও হিংসাত্মক আন্দোলন থামার নাম নেই ৷ ঘটনায় এখনও পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷

বুধবার বিকেল পাঁচটা থেকে দেশজুড়ে জারি হয়েছে কারফিউ ৷ এসবের মাঝে মন ভালো নেই প্রাক্তন ফুটবলার শ্যাম থাপার ৷ 1970 এশিয়াডে সোনাজয়ী দলের সদস্য শ্যাম থাপা ভারতের হয়ে খেললেও তাঁর জন্ম নেপালের গুলমিতে ৷ তিনি না-থাকলেও তাঁর আত্মীয়-পরিজনরা এখনও কাঠমান্ডুতে থাকেন ৷ জেন জি'র প্রতিবাদে সেদেশে হিংসার ছবি দেখে কলকাতায় বসে স্বভাবতই উদ্বিগ্ন শ্য়াম থাপা ৷ সিংহ দরবারে অগ্নিসংযোগ, ওয়ার্ল্ড হেরিটেজ পশুপতিনাথ মন্দিরে হামলার চেষ্টা মানতে পারছেন না ইস্টবেঙ্গল কিংবদন্তি ৷ ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি নিয়মিত ওদের (পরিবার-পরিজন) সঙ্গে যোগাযোগ রাখছি। কাঠমান্ডুতে আমার পরিবারের সদস্যরা যেখানে থাকেন সেখানে ঘটনার আঁচ এখনও পড়েনি ৷ তবে আশেপাশে প্রচণ্ড গণ্ডগোল চলছে ৷ কেউ বাইরে বেরোতে পারছে না ৷"

শ্যাম থাপার ফোনালাপ (ETV Bharat)

আত্মীয়-পরিজনদের মধ্যে ভাই, কাকা এবং তাদের ছেলে ও পরিবারের সদস্যরা সেখানে রয়েছে বলে জানালেন কিংবদন্তি ফুটবলার ৷ নেপালে আটবছর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে আশি ছুঁই-ছুঁই শ্যাম থাপার ৷ ফলত সেখানকার সংস্কৃতি তাঁর জানা ৷ হিমালয়ের কোলে অবস্থিত দেশটিতে রাজতন্ত্র পতনের সময় তিনি সেখানেই ছিলেন ৷ সে সময় সাধারণ মানুষকে আনন্দ করতে দেখেছিলেন ৷ আতঙ্কিত প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারের কথায়, "রাজতন্ত্র পতনের সময় আমি হাজার-হাজার মানুষকে আনন্দ উৎসব করতে দেখেছি ৷ সেই উৎসবের ছবি আমি আগে কখনও দেখিনি ৷ কিন্তু এবার ছবিটা সম্পূর্ণ আলাদা ৷ দোকানপাট লুট, মারধর, খুন-জখমের এই ছবি আমি কখনও দেখিনি ৷"

GEN Z PROTEST IN NEPAL
নেপালে জেন জি'র প্রতিবাদ আন্দোলন (AP)

নেপালে দুর্নীতি রয়েছে মেনে নিলেও আন্দোলনের নামে দেশের সম্পত্তি নষ্ট করার প্রচেষ্টাকে শ্যাম থাপা মানতে পারছেন না কিছুতেই ৷ তাঁর মতে, "দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো ঠিক আছে ৷ প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রী দুর্নীতিগ্রস্ত হলে তাঁদের ঠিক করার চেষ্টা করো ৷ ভদ্রমহিলাকে জীবন্ত কেন জ্বালিয়ে দেবে ? এই জেনারেশন এটা কী করছে ৷" একটা প্রজন্ম, যাঁদের হাতে দেশকে এগিয়ে নিয়ে য়াওয়ার কথা; তাঁরা ধ্বংসলীলায় লিপ্ত দেখে এককথায় হতাশ শ্যাম থাপা ৷

আরও পড়ুন: