ETV Bharat / sports

সংখ্য়ায় বিলেত সফরে ভারতের সেরা দশ রেকর্ড, ফিরে দেখা একনজরে

ব্য়াটে-বলে ইংল্য়ান্ডে রেকর্ডের ফুলঝুরি ভারতীয় ক্রিকেটারদের ৷ একঝলকে দেখে নেওয়া যাক ৷

MOHAMMED SIRAJ
ওভালে ম্য়াচের সেরা সিরাজ (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 5, 2025 at 5:29 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 5 অগস্ট: বিলেতসফরে পাঁচ ম্য়াচের সিরিজ (2-2) ড্র করে ফিরছে শুভমন গিল নেতৃত্বাধীন 'নতুন' ভারত ৷ ওভালে রুদ্ধশ্বাস ছ'রানে জিতে সিরিজ অমীমাংসিত শেষ করলেও সদ্য শেষ হওয়া ইংল্য়ান্ড সফর থেকে টিম ইন্ডিয়ার পাওনা অনেক ৷ 754 রান করে সিরিজের সর্বাধিক রানস্কোরার যেমন ভারত অধিনায়ক শুভমন গিল, 23 উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারিও ভারতের মহম্মদ সিরাজ ৷ তাঁর স্পেলেই ওভালে ছারখার ইংল্যান্ডের সমস্ত প্রতিরোধ ৷

তবে বিলেতভূমে ভারতের রেকর্ড কেবল গিল এবং সিরাজেই সীমাবদ্ধ নয় ৷ বেন স্টোকস, ওলি পোপদের বিরুদ্ধে ভূরি-ভূরি রেকর্ডে নাম তুলেছেন ভারতীয় দলের অন্য়ান্য ক্রিকেটাররাও ৷ একনজরে সংখ্য়ায় ফিরে দেখা ইংল্য়ান্ডে ভারতের 10টি রেকর্ড-

  • 754- রান ইংল্য়ান্ড সফরে এসেছে গিলের ব্যাটে ৷ যা ভারত অধিনায়ক হিসেবে একটি সিরিজে সর্বাধিক রানের নজির ৷ একটি সিরিজে সর্বাধিক রানের তালিকায় গিলের ব্য়াটে এই নম্বর অবশ্য থাকবে দ্বিতীয়স্থানে ৷ একটি সিরিজে সর্বাধিক 774 রানের নজির রয়েছে সুনীল গাভাসকরের ঝুলিতে ৷
SHUBMAN GILL
সিরিজে সর্বাধিক রানের নজির গিলের (AP)
  • 23- উইকেট নিয়ে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির সর্বাধিক উইকেটশিকারি সিরাজ ৷ বিলেতে একটি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটের নিরিখে জসপ্রীত বুমরার রেকর্ড স্পর্শ করলেন হায়দরাবাদ পেসার ৷
  • 1- প্রথমবারের জন্য একটি টেস্ট সিরিজে চার ভারতীয় ব্য়াটার 400 বা তার বেশি রানের নজির গড়লেন ৷ শুভমন গিলের 754 রানের পাশাপাশি কেএল রাহুল (532 রান), রবীন্দ্র জাদেজা (516 রান) এবং ঋষভ পন্তের (479) সৌজন্যে ধরা দিয়েছে এই রেকর্ড ৷
  • 6- রানে ওভাল টেস্টে জয় ক্রিকেটের কুলীন ফরম্য়াটে ভারতের সবচেয়ে কম ব্য়বধানে জয়ের নজির ৷
  • 12- টি সেঞ্চুরি ভারতীয় ব্য়াটাররা হাঁকিয়েছেন সদ্যসমাপ্ত ইংল্য়ান্ড সফরে ৷ একটি সিরিজে যা সর্বাধিক ৷
RAVINDRA JADEJA
ব্য়াট হাতে বিলেত সফরে দুরন্ত জাদেজা (AP)
  • 336- রানে এজবাস্টনে (দ্বিতীয় টেস্টে) জয় পেয়েছিল টিম ইন্ডিয়া ৷ যা অ্যাওয়ে টেস্ট সিরিজে ভারতের সর্বাধিক ব্য়বধানে (রানের নিরিখে) জয়ের নজির ৷
  • 187/10- আকাশদীপের এই বোলিং ইংল্য়ান্ডের মাটিতে কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্য়ান্স ৷ এজবাস্টনে দ্বিতীয় টেস্টে চেতন শর্মাকে ছাপিয়ে নয়া এই রেকর্ড গড়েছিলেন বাংলার পেসার ৷
  • 5-টি সেঞ্চুরির রেকর্ড একই টেস্ট ম্য়াচে ৷ যা ভারতীয় ক্রিকেটে প্রথমবার ৷ হেডিংলেতে প্রথম টেস্টে কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং ঋষভ পন্তের (জোড়া ইনিংসে) শতরানে রেকর্ডবুকে নাম তুলেছে টিম ইন্ডিয়া ৷
  • 2-টি সেঞ্চুরি একই টেস্টে ৷ লিডসে প্রথম ম্য়াচে বিশ্বের দ্বিতীয় স্টাম্পার-ব্য়াটার (অ্যান্ডি ফ্লাওয়ারের পর) হিসেবে লাল-বলের ক্রিকেটে এই বিরল নজির গড়েছিলেন ঋষভ পন্ত ৷
KL RAHUL
ওপেনার হিসেবে ইংল্য়ান্ডে সর্বাধিক শতরানের নজির রাহুলের (AP)
  • 4-টি সেঞ্চুরি করে ইংল্য়ান্ডের মাটিতে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির নজির গড়েছেন কেএল রাহুল ৷ যার মধ্যে সবে শেষ হওয়া সিরিজে জোড়া সেঞ্চুরি এসেছে দক্ষিণী ক্রিকেটারের ব্য়াটে ৷

আরও পড়ুন: