ETV Bharat / sports

পদপিষ্টের জের, চিন্নাস্বামী থেকে সরছে বিশ্বকাপের ম্য়াচ

তদন্ত কমিটির রিপোর্টকে সামনে রেখে চিন্নাস্বামীতে বিশ্বকাপের ম্য়াচ আয়োজনের অনুমতি দিল না কর্ণাটক সরকার ৷

CHINNASWAMY STADIUM
চিন্নাস্বামী স্টেডিয়াম (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 13, 2025 at 3:06 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 13 অগস্ট: আশঙ্কাই সত্যি হল ৷ আইপিএল জয়ের সেলিব্রেশনে 11জন আরসিবি অনুরাগীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপের ম্য়াচ হাতছাড়া হল চিন্নাস্বামী স্টেডিয়ামের ৷ চলতি বছরের শেষদিকে মহিলা ক্রিকেট বিশ্বকাপের পাঁচটি ম্য়াচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানে ৷ কিন্তু নিরাপত্তাজনিত কারণ চিন্নাস্বামীতে বিশ্বকাপের ম্য়াচ আয়োজনের অনুমতি দিল না কর্ণাটক সরকার ৷

ম্য়াচ আয়োজনের অনুমতি না-দেওয়ার কারণ হিসেবে রাজ্য সরকার তদন্ত কমিশনের রিপোর্টে নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি উল্লেখ করেছে ৷ চিন্নাস্বামীতে মহিলা ওয়ান-ডে বিশ্বকাপের ম্য়াচ যে অনুষ্ঠিত হচ্ছে না, সে খবর কর্ণাটক (রাজ্য) ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সূত্র ইটিভি ভারতকে নিশ্চিত করেছে ৷

  • মাইকেল ডি'কুনহা কমিটির তদন্ত: আরসিবি'র আইপিএল জয়ের ফলশ্রুতিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সে রাজ্যের সরকারের তরফে ৷ বিচারপতি জন মাইকেল ডি'কুনহা কমিটির তদন্তে চিন্নাস্বামী স্টেডিয়াম বড় পরিসরে কোনও ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে নিরাপদ নয় বলে জানানো হয়েছে ৷ তদন্ত কমিটির এই রিপোর্টকে সামনে রেখেই চিন্নাস্বামীতে বিশ্বকাপের ম্য়াচ আয়োজনের অনুমতি দিল না কর্ণাটক সরকার ৷

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামের আকৃতি এবং কাঠামো বড় সংখ্যায় জনসমাগমের জন্য উপযুক্ত নয় ৷ তাছাড়া স্টেডিয়ামের প্রবেশ পথ এবং প্রস্থানও অপর্যাপ্ত বলে উল্লেখ করা হয়েছে মাইকেল ডি'কুনহা কমিটির তদন্তে ৷ পাশাপাশি পার্কিং সমস্য়া, স্টেডিয়ামের সঙ্গে যানবাহনের সংযোগও উপযুক্ত নয় বলে জানানো হয়েছে সেখানে ৷ চলতি মহারাজা টুর্নামেন্টের কোনও ম্য়াচও রাখা হয়নি চিন্নাস্বামীতে ৷

WWC TROPHY UNVEILING
মুম্বইয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন (IANS)
  • আইসিসি'র তরফে বেছে নেওয়া পাঁচ ভেন্যু: উল্লেখ্য, আসন্ন মহিলা ওয়ান-ডে বিশ্বকাপের জন্য আইসিসি যে পাঁচ ভেন্যু বেছে নিয়েছিল সেখানে গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোরের সঙ্গে ভারতের চতুর্থ শহর হিসেবে নাম ছিল বেঙ্গালুরুর ৷ পঞ্চম ভেন্যু হিসেবে সূচিতে রয়েছে কলম্বোর নাম ৷ বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি প্রকাশিত সূচি অনুযায়ী একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্য়াচে হওয়ার কথা ছিল চিন্নাস্বামীতে ৷ তালিকায় ছিল ভারত বনাম শ্রীলঙ্কা টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচও ৷ পরবর্তীতে ইংল্য়ান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মত গুরুত্বপূর্ণ ম্য়াচও আয়োজিত হওয়ার কথা ছিল সেখানে ৷

কিন্তু আপাতত যা খবর, চিন্নাস্বামী থেকে ম্য়াচগুলি সরছে দক্ষিণের আরেক রাজ্য কেরলে ৷ তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে ম্য়াচগুলি আয়োজনের সম্ভাবনা তৈরি হলেও এখনও কোনও সরকারি বিবৃতি আসেনি কোনও তরফে ৷ তবে ইটিভি ভারতকে কেরল ক্রিকেট অ্য়াসোসিয়েশন প্রেসিডেন্ট জয়েশ জর্জ জানিয়েছেন, মহিলা বিশ্বকাপের ম্য়াচ আয়োজনের ব্য়াপারে তাঁরা আশাবাদী ৷ একইসঙ্গে পরিকাঠামোগত দিক দিয়েও তাঁরা তৈরি বলে জানিয়েছেন জয়েশ জর্জ ৷ খুব শীঘ্রই আইসিসি'র তরফে পরিবর্তিত ভেন্যুর নাম ঘোষণা করা হবে বলেও মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: