ETV Bharat / sports

স্মিথের পর সেঞ্চুরি ব্রুকের, ইংল্য়ান্ডের 'বাজবলে' পাল্টা চাপে ভারত

দিনের দ্বিতীয় ওভারেই ইংল্য়ান্ড শিবিরে জোড়া ঝটকা দেন মহম্মদ সিরাজ ৷

JAMIE SMITH
শতরানের পর স্মিথ (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 4, 2025 at 7:37 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বার্মিংহ্যাম, 4 জুলাই: দ্বিতীয়দিন তিন উইকেটে 77 রানে শেষ করা ইংল্য়ান্ড শুক্রবার ধাক্কা খায় দিনের শুরুতেই ৷ দ্বিতীয় ওভারে পরপর দু'বলে জো রুট (22) এবং বেন স্টোকসকে (0) সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ ৷ 587 রানের জবাবে মাত্র 84 রানে বিপক্ষের পাঁচ উইকেট তুলে নেওয়া ভারত তখন এজবাস্টনে প্রশ্নাতীতভাবে অ্য়াডভান্টেজ ৷ কিন্তু সেই অ্য়াডভান্টেজের ফায়দা পরবর্তীতে ভারতীয় বোলাররা নিতে পারলেন কোথায় ? বরং ইংল্য়ান্ডের বাজবল ক্রিকেটে দ্বিতীয় টেস্টে পাল্টা চাপে ভারত ৷ ইতিমধ্যেই শতরান পূর্ণ করেছেন জেমি স্মিথ এবং হ্য়ারি ব্রুক ৷

লাঞ্চের আগে 172 রান তুলল ইংল্যান্ড: জোড়া উইকেট খুইয়েও তৃতীয়দিন মর্নিং সেশনে প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজাদের বেধড়ক ঠেঙিয়ে 172 রান তুললেন স্টাম্পার-ব্যাটার জেমি স্মিথ এবং সাদা-বলের অধিনায়ক হ্যারি ব্রুক ৷ বাজবল মোড অন করে মধ্য়াহ্নভোজের আগেই টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন স্মিথ ৷ 80 বলে স্টাম্পার-ব্য়াটারের শতরান ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে তৃতীয় দ্রুততম (গিলবার্ট জেসপ এবং জনি বেয়ারস্টোর পর) ৷ সবমিলিয়ে পাঁচ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে ইংল্য়ান্ড তোলে 249 রান ৷

দ্বিতীয় সেশনের শুরুতে শতরান ব্রুকের: প্রথম টেস্টে এক রানের জন্য হাতছাড়া করেছিলেন সেঞ্চুরি ৷ এজবাস্টনে অবশ্য লিডসের ভুল করলেন না ইংল্য়ান্ডের সাদা-বলের অধিনায়ক হ্য়ারি ব্রুক ৷ সতীর্থ স্মিথের পর লাঞ্চের পর খেলা শুরু হতেই টেস্ট কেরিয়ারের নবম শতরানটি তুলে নিলেন তিনি ৷ দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণাকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের রানে পৌঁছে যান ব্রুক ৷ শতরান পূর্ণ করতে তিনি নেন 137 বল ৷

রেকর্ড ষষ্ঠ উইকেট পার্টনারশিপ: ইতিমধ্যেই 200 রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন দুই ইংরেজ ব্য়াটার ব্রুক ও স্মিথ ৷ ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে ষষ্ঠ উইকেট বা তার নীচে প্রথমবার 200 রানের পার্টনারশিপ গড়ার নজির গড়লেন দু'জনে ৷ ষষ্ঠ উইকেট বা তার নীচে ভারতের ভারতের বিরুদ্ধে সর্বাধিক রানের পার্টনারশিপের রেকর্ড এতদিন ছিল জো রুট এবং জেমস অ্য়ান্ডারসন জুটির ঝুলিতে ৷ 2014 ট্রেন্টব্রিজ টেস্টে দশম উইকেটে 198 রান যোগ করেছিলেন দু'জনে ৷ এদিন সেই নজির ভাঙলেন ব্রুক ও স্মিথ ৷

তিনশো পার করল ইংল্য়ান্ড: পাঁচ উইকেট হারিয়েই তিনশো পার করল ইংল্য়ান্ড ৷ এই প্রতিবেদন পর্যন্ত 64 ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 323 রান তুলেছে হোম টিম ৷ 144 বলে দেড়শতরান (150) পূর্ণ করে ক্রিজে রয়েছেন স্মিথ ৷ মেরেছেন 19টি চার ও তিনটি ছয় ৷ অন্য়দিকে 116 রানে ব্য়াট করছেন ব্রুক ৷

আরও পড়ুন: