ETV Bharat / sports

ডিসেম্বরে আইএসএল আয়োজনে নয়া টেন্ডার ডাকবে ফেডারেশন, সুপ্রিম কোর্টে পেশ যৌথ প্রস্তাব

এফএসডিএলের পরিবর্তে নয়া কোনও সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে পরবর্তী আইএসএল আয়োজন করতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷

ISL
আইএসএল ট্রফি (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 28, 2025 at 9:05 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 28 অগস্ট: গত সোমবার আলোচনার পর নির্দেশমতো বৃহস্পতিবার শীর্ষ আদালতে জমা পড়ল ফেডারেশন এবং এফএসডিএলের যৌথ প্রস্তাব ৷ সেখানে আগামী ডিসেম্বরে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল শুরু করার কথা বলা হয়েছে ৷ তবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্য়মে নতুন করে টেন্ডার ডেকে আইএসএল শুরু করার ব্য়াপারে সম্মত হয়েছে ফেডারেশন এবং এফএসডিএল ৷ অর্থাৎ, এফএসডিএলের পরিবর্তে নয়া কোনও সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে পরবর্তী আইএসএল আয়োজন করতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷

আইএসএলের ঊষালগ্ন থেকে 'ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড' (FSDL) ফেডারেশনের বাণিজ্যিক সঙ্গী ৷ 2010 সালে হওয়া 'মাস্টার রাইটস এগ্রিমেন্ট' (MRA) অনুযায়ী 2014 সাল থেকে আইএসএল আয়োজন করছে দু'পক্ষ ৷ চলতি বছরের 8 ডিসেম্বর সেই MRA শেষ হতে চলেছে ৷ দু'পক্ষের মধ্যে চুক্তির পুরর্নবীকরন না-হওয়ায় গত জুনে আইএসএল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় ৷

সুপ্রিম নির্দেশে দু'পক্ষের মধ্যে আলোচনার পর যে প্রস্তাব শীর্ষ আদালতে পেশ করা হয়েছে, সেখানে ফেডারেশনের সঙ্গে আইএসএল আয়োজনের চুক্তি ছেড়ে বেরিয়ে আসার ব্য়াপারে সম্মত হয়েছে এফএসডিএল ৷ সেই সম্মতি 2010 প্রথম MRA অনুযায়ীই মিলেছে ৷ একইসঙ্গে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ফেডারেশনকে নয়া বাণিজ্যিক সঙ্গী খুঁজে নেওয়ার বিষয়েও নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) দিয়েছে এফএসডিএল ৷ তা 15 অক্টোবরের মধ্যে শেষ করতে হবে ৷ এফএসডিএল এও নিশ্চিত করেছে যে, আইএসএলের স্বার্থে ডিসেম্বের তাঁদের সঙ্গে পুরনো চুক্তি শেষ হওয়ার আগে ফেডারেশন নতুন করে কারও সঙ্গে চুক্তি করলেও তাঁরা আপত্তি জানাবে না ৷

2010 সালে MRA অনুযায়ী এফএসডিএলকে বার্ষিক 50 কোটি টাকা ফেডারেশনকে দিতে হত ৷ জুলাই-অগস্টের বকেয়া 12.5 কোটি টাকা তাঁরা গত 18 অগস্ট মিটিয়ে দিয়েছে বলেও জানিয়েছে আইএসএলের বিদায়ী আয়োজকরা ৷ আইএসএল তথা ভারতীয় ফুটবলের বিবর্তনে এই বিষয়গুলো আগামীতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে শীর্ষ আদালতের কাছে যৌথ প্রস্তাবে জানিয়েছে দু'পক্ষ ৷

দেশের ফুটবল ক্য়ালেন্ডারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুপার কাপ বা সমগোত্রীয় কোনও ঘরোয়া প্রতিযোগিতা দিয়ে মরশুম শুরুর কথাও প্রস্তাবে রয়েছে ৷

  • একনজরে প্রস্তাবনার উল্লেখযোগ্য কিছু বিষয়:
  1. সুপার কাপ বা এআইএফএফ আয়োজিত অন্য কোনও টুর্নামেন্ট দিয়ে মরশুম শুরু হবে, যাতে ক্লাব ও ফুটবলাররা সক্রিয় থাকে ৷
  2. এআইএফএফ প্রতিশ্রুতি দিয়েছে আইএসএল পরিচালনার জন্য একটি স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া চালু করবে ৷ যা 15 অক্টোবর, 2025-এর মধ্যে শেষ করতে হবে ৷
  3. এফএসডিএল তাঁদের আগের চুক্তিগত অধিকার (Right of First Negotiation ও Right to Match) ত্যাগ করতে রাজি হয়েছে এবং ফেডারেশনকে টেন্ডার প্রক্রিয়া চালানোর জন্য নো-অবজেকশন সার্টিফিকেট দিতেও রাজি ৷
  4. এফএসডিএল ইতিমধ্যেই জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারের ফি বাবদ 12.5 কোটি টাকা পরিশোধ করেছে ৷ প্রয়োজনে অক্টোবর–ডিসেম্বর কিস্তিও অগ্রিম দিতে রাজি হয়েছে ৷
  5. এএফসি'র অনুমোদন সাপেক্ষে ডিসেম্বর 2025 থেকে দেশের টপ টিয়ার লিগ শুরু করার পরিকল্পনা ৷

আরও পড়ুন: