রোহিত বিক্রমে ফাইনালে কিউয়ি 'বধ', তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় টিম ইন্ডিয়ার, অভিনন্দন মোদির

Published : March 9, 2025 at 2:06 PM IST
|Updated : March 9, 2025 at 10:09 PM IST
মরুশহর দুবাইয়ে রবিবার টস জিতে প্রথমে ব্য়াট করে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 251 রান তোলে নিউজিল্য়ান্ড ৷ সৌজন্যে ডারিল মিচেলের 63 এবং মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত 53 রান ৷ ভারতের হয়ে বল হাতে সবচেয়ে নিয়ন্ত্রিত রবীন্দ্র জাদেজা ৷ 10 ওভারে 30 রানে নেন এক উইকেট ৷ দু'টি করে উইকেট বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের ঝুলিতে ৷ জবাবে 49 ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ সৌজন্যে অধিনায়ক রোহিত শর্মার 76 রানের দুরন্ত ইনিংস ৷ উপযোগী ইনিংস আসে শ্রেয়স আইয়ার (48), কেএল রাহুলের (34) ব্য়াটেও ৷ 2013 সালের পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির তাজ পরল ভারত ৷ সেইসঙ্গে গতবছর টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মার নেতৃত্বে টানা দ্বিতীয় আইসিসি ট্রফি জিতল ভারত ৷
LIVE FEED
ভারতীয় দলকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
-
Congratulations to our India Team for a spectacular victory in the ICC Champions Trophy tournament 2025 today!
— Mamata Banerjee (@MamataOfficial) March 9, 2025
In a breathtaking final match, our boys showed power and resilience of the highest order, kept consistency, and we won the trophy with prowess!
An evening of…
অভিনন্দন প্রধানমন্ত্রীর
ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ের অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷
-
An exceptional game and an exceptional result!
— Narendra Modi (@narendramodi) March 9, 2025
Proud of our cricket team for bringing home the ICC Champions Trophy. They’ve played wonderfully through the tournament. Congratulations to our team for the splendid all around display.
অধিনায়ক হিসেবে ধোনির নজির ছুঁলেন রোহিত
অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির পর জোড়া আইসিসি ট্রফি জয় রোহিত শর্মার ৷ ধোনির ঝুলিতে অবশ্য তিনটি আইসিসি ট্রফি ৷ সেদিক থেকে দেশের দ্বিতীয় সফল অধিনায়ক এখন রোহিত ৷
-
India clinch the #ChampionsTrophy 2025 🏆🇮🇳#INDvNZ ✍️: https://t.co/SGA6TKUuGX pic.twitter.com/KNqpqREQ0I
— ICC (@ICC) March 9, 2025
এক ওভার বাকি থাকতে ফাইনাল জয় ভারতের
নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের ৷ এক ওভার বাকি থাকতেই ম্য়াচ জিতে নিল রোহিতের দল ৷ চার মেরে দলকে জেতালেন জাদেজা ৷ 34 রানে অপরাজিত থাকলেন রাহুল ৷
-
𝗖. 𝗛. 𝗔. 𝗠. 𝗣. 𝗜. 𝗢. 𝗡. 𝗦! 🇮🇳🏆 🏆 🏆
— BCCI (@BCCI) March 9, 2025
The Rohit Sharma-led #TeamIndia are ICC #ChampionsTrophy 2025 𝙒𝙄𝙉𝙉𝙀𝙍𝙎 👏 👏
Take A Bow! 🙌 🙌#INDvNZ | #Final | @ImRo45 pic.twitter.com/ey2llSOYdG
48 ওভার শেষে ভারত 245/6
দু'ওভারে চাই সাত রান ৷ ক্রিজে রাহুলের সঙ্গে নয়া ব্য়াটার জাদেজা ৷
18 রানে ফিরলেন হার্দিক পান্ডিয়া
ভারতের ষষ্ঠ উইকেটের পতন ৷ 47.3 ওভারে কাইল জেমিসনের শিকার হলেন হার্দিক ৷
চার ওভারে ভারতের চাই 21 রান
46 ওভার শেষে ভারত 231/5 ৷ ক্রিজে রাহুলের সঙ্গে পান্ডিয়া ৷
-
CT 2025. 46.3: William O Rourke to Hardik Pandya 4 runs, India 236/5 https://t.co/uCIvPtzZQH #INDvNZ #ChampionsTrophy #Final
— BCCI (@BCCI) March 9, 2025
জিততে ভারতের চাই 40 রান
44 ওভার শেষে ভারত 212/5 ৷ জয়ের জন্য 36 বলে চাই 40 রান ৷
29 রানে ফিরলেন অক্ষর
দিনের দ্বিতীয় শিকার ব্রেসওয়েলের ৷ অক্ষরকে ফেরালেন কিউয়ি স্পিনার ৷ আবার চাপে ভারত ৷ 42 ওভার শেষে দলের রান 203/5 ৷
-
CT 2025. WICKET! 41.3: Axar Patel 29(40) ct William O Rourke b Michael Bracewell, India 203/5 https://t.co/uCIvPtzZQH #INDvNZ #ChampionsTrophy #Final
— BCCI (@BCCI) March 9, 2025
ভারতের চাই আর 50 রান
বাকি ন'ওভারে ভারতের জয়ের জন্য চাই 50 রান ৷ 41 ওভার শেষে রান 202/4 ৷
-
200 comes up for #TeamIndia
— BCCI (@BCCI) March 9, 2025
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/59JhGnmV4p
40 ওভার শেষে ভারত 191/4
ক্রিজে এসেছেন কেএল রাহুল ৷ 28 রানে অপরাজিত অক্ষর ৷
চতুর্থ উইকেট হারাল ভারত
39তম ওভারে 48 রানে ফিরলেন শ্রেয়স আইয়ার ৷ স্যান্টনারের বলে এবার দারুণ ক্যাচ তালুবন্দি করলেন রাচিন রবীন্দ্র ৷
38 ওভারে ভারত 183/3
অর্ধশতরানের দোরগোড়ায় শ্রেয়স ৷ 22 রানে ব্য়াট করছেন অক্ষর ৷ দু'য়ের ব্য়াটে জয়ের দিকে এগোচ্ছে ভারত ৷ দরকার আর 69 রান ৷
-
A much needed 50-run partnership comes up between Shreyas Iyer and Axar Patel.
— BCCI (@BCCI) March 9, 2025
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/bIX6S1Q1Z1
জীবন পেলেন শ্রেয়স
44 রানে শ্রেয়স আইয়ারের ক্য়াচ ফেললেন কাইল জেমিসন ৷ যার খেসারত দিতে হতে পারে কিউয়িদের ৷ 37 ওভার শেষে ভারতের রান 176/3 ৷
অ্যাকশনে ফিরলেন পেসার ও'রুরকে
লাগাতার স্পিন আক্রমণের পর দ্বিতীয় স্পেলের জন্য ও'রুরকেকে ডেকে নিলেন স্য়ান্টনার ৷ 35তম ওভারে মাত্র দু'রান এল ভারতের ঝুলিতে ৷ 35 ওভার শেষে তাঁদের রান 161/3 ৷
ভারতের জয়ের জন্য চাই 93 রান
33 রানে ব্য়াটিং করছেন শ্রেয়স ৷ 16 ওভারে জয়ের জন্য 93 রান চাই ভারতের ৷ দরকার বড় আরেকটি পার্টনারশিপ ৷
-
CT 2025. 32.5: Glenn Phillips to Shreyas Iyer 4 runs, India 153/3 https://t.co/uCIvPtzs19 #INDvNZ #ChampionsTrophy #Final
— BCCI (@BCCI) March 9, 2025
দ্বিতীয় বড় পার্টনারশিপের লক্ষ্যে ভারত
শতরানের ওপেনিং পার্টনারশিপের পর দ্রুত তিন উইকেটের পতন ৷ দ্বিতীয় বড় পার্টনারশিপ গড়ে ম্য়াচে জয়ের দিকে এগোনোর লক্ষ্যে ভারত ৷ 114 বলে তাঁদের জয়ের জন্য দরকার 108 রান ৷
20 ওভারে ভারতের জিততে চাই 118 রান
ক্রিজে শ্রেয়স আইয়ারের (18) সঙ্গে অক্ষর প্য়াটেল (2) ৷ ম্য়াচে ফেরার চেষ্টায় ভারত ৷ 20 ওভারে তাঁদের জয়ের জন্য চাই 118 রান ৷
ভারতের তৃতীয় উইকেটের পতন
76 রানে আউট হলেন রোহিত ৷ তিন উইকেট খোয়াল ভারত ৷ 26.1 ওভারে তাঁদের রান 122/3 ৷
-
CT 2025. WICKET! 26.1: Rohit Sharma 76(83) st Tom Latham b Rachin Ravindra, India 122/3 https://t.co/uCIvPtzs19 #INDvNZ #ChampionsTrophy #Final
— BCCI (@BCCI) March 9, 2025
ম্যাচে পুনরায় নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টায় ভারত
জোড়া উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া ৷ তবে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত ৷ সঙ্গী শ্রেয়স ৷ 23 ওভার শেষে ভারত 117/2 ৷ জয়ের জন্য চাই 135 রান ৷
-
Milestone 🚨 - 2500* ODI runs and counting as Captain of #TeamIndia
— BCCI (@BCCI) March 9, 2025
Keep going, Ro 💙
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/N1bTwfPBCa
ফিরলেন কোহলি
এক রানে ফিরলেন কোহলি ৷ 'চেজমাস্টার'কে ফেরালেন ব্রেসওয়েল ৷ দ্রুত জোড়া উইকেট হারিয়ে চাপে ভারত ৷ 20 ওভার শেষে তাঁদের রান 108/2 ৷
দুর্ধর্ষ ক্যাচে গিলকে ফেরালেন ফিলিপস
31 রানে আউট হলেন গিল ৷ স্যান্টনারের বলে শরীর শূন্যে ছুড়ে ক্যাচ নিলেন ফিলিপস ৷ প্রথম উইকেট হারাল ভারত ৷
-
THE GREATEST IN TAKING STUNNERS, GLENN PHILIPS 🥶 pic.twitter.com/SxZFafuGZd
— Johns. (@CricCrazyJohns) March 9, 2025
33 ওভারে জয়ের জন্য ভারতের চাই 152 রান
ওপেনিং জুটিতেই 100 রানে গণ্ডি পার করল ভারত ৷ 17 ওভার শেষে ভারত বিনা উইকেটে 100 ৷
-
Going strong and how 💪💪
— BCCI (@BCCI) March 9, 2025
An opening partnership of 100 runs in the Finals of the Champions Trophy 👏👏
Live - https://t.co/uCIvPtzs19 #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/0XAwKZavBy
15 ওভার শেষে ভারত 93/0
ওপেনিং জুটিতেই একশো রান পার করার পথে ভারত ৷ রোহিতকে যোগ্য সঙ্গত ডেপুটি গিলের ৷ হেনরির অভাব টের পাচ্ছে নিউজিল্যান্ড ?
ওপেনিং জুটিতে রেকর্ড রোহিত-গিলের
13 ওভার শেষে ভারত বিনা উইকেটে 76 ৷ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ এল রোহিত-গিলের জুটিতে
হাফসেঞ্চুরি রোহিতের
বড় মঞ্চে জ্বলে উঠল রোহিতের ব্য়াট ৷ 41 বলে অর্ধশতরান এল অধিনায়কের ব্যাটে ৷ 11 ওভার শেষে ভারত 65/0 ৷
-
FIFTY!
— BCCI (@BCCI) March 9, 2025
A quick-fire half-century for Captain @ImRo45 in the Finals of the Champions Trophy 👏👏
Live - https://t.co/uCIvPtzZQH #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/sJP4ZRhwNH
ওপেনিং জুটিতে হাফসেঞ্চুরি ভারতের
7.2 ওভারে পঞ্চাশ পার ভারতের ৷ দিনের তৃতীয় ছক্কা এল রোহিতের ব্য়াটে ৷ হাফসেঞ্চুরির খুব কাছে অধিনায়ক ৷ আট ওভার শেষে ভারত 59/0 ৷
-
#TeamIndia off to a flying start as Captain @ImRo45 and his deputy @ShubmanGill, bring up a fine 50-run partnership between them 💪💪
— BCCI (@BCCI) March 9, 2025
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/fPUXVS2Pto
রোহিতের ব্য়াটে ছন্দে ফেরার ইঙ্গিত!
ষষ্ঠ ওভারে ন্য়াথন স্মিথকে স্টেপ-আউট করে ছক্কা হাঁকালেন রোহিত ৷ দিনের দ্বিতীয় ছক্কা তাঁর ব্য়াটে ৷ ছয় ওভার শেষে ভারত 39/0
-
CT 2025. 5.3: Nathan Smith to Rohit Sharma 6 runs, India 37/0 https://t.co/uCIvPtzZQH #INDvNZ #ChampionsTrophy #Final
— BCCI (@BCCI) March 9, 2025
252 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দারুণ শুরু ভারতের
মেজাজে রান তাড়া শুরু করলেন রোহিত শর্মা ৷ 16 বলে 20 রানে অপরাজিত তিনি ৷ তিন ওভার শেষে ভারত 25/0
সময়োপযোগী হাফসেঞ্চুরি ব্রেসওয়েলের, আড়াইশো পেরিয়ে থামল কিউয়িরা
মিচেলের পর হাফসেঞ্চুরি এল ব্রেসওয়েলের ব্য়াটে ৷ 40 বলে 53 রান এল তাঁর ব্য়াটে ৷ 50 ওভারে সাত উইকেট হারিয়ে 251 রান তুলল নিউজিল্যান্ড ৷
-
Innings Break!
— BCCI (@BCCI) March 9, 2025
Clinical bowling effort from #TeamIndia bowlers as they restrict New Zealand to a total of 251/7 in the Finals of the Champions Trophy!
Scorecard - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/F4WmHJ4wJR
ব্রেসওয়েল টানছেন কিউয়িদের
ব্রেসওয়েলের ব্য়াটে আড়াইশো ছোয়ার চেষ্টায় নিউজিল্যান্ড ৷ 48 ওভার শেষে তাঁদের রান 227/6 ৷
মিচেলকে ফেরালেন শামি
নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন ৷ ডারিল মিচেলকে ফিরিয়ে চলতি টুর্নামেন্টের নবম উইকেটটি তুলে নিলেন মহম্মদ শামি ৷ রোহিতের হাতে ক্য়াচ দিয়ে মিচেল ফিরলেন 63 রানে (101) ৷ নিউজিল্যান্ড 46 ওভার শেষে 212/6 ৷
-
CT 2025. WICKET! 45.4: Daryl Mitchell 63(101) ct Rohit Sharma b Mohammad Shami, New Zealand 211/6 https://t.co/uCIvPtzZQH #INDvNZ #ChampionsTrophy #Final
— BCCI (@BCCI) March 9, 2025
দু'শো পার করল নিউজিল্যান্ড
45 ওভারে 200 রানের গণ্ডি পেরোল নিউজিল্যান্ড ৷ বাকি পাঁচ ওভারে আড়াইশো ছোঁয়ার লক্ষ্যে মিচেল স্য়ান্টনার অ্যান্ড কোং ৷ 10 ওভার পূর্ণ করলেন বরুণ ৷ 45 রানে নিলেন দু'উইকেট ৷
অর্ধশতরান পূর্ণ করলেন ডারিল মিচেল
হাফসেঞ্চুরি এল ডারিল মিচেলের ৷ তবে তা এল 91 বলে ৷ 42 ওভার শেষে নিউজিল্য়ান্ড 178/5 ৷
-
A fighting innings in Dubai! Daryl Mitchell reaches 50 for the 14th time in ODIs and the third time against India. Watch play LIVE in NZ on @skysportnz 📺 LIVE scoring | https://t.co/RncigaQ2km 📲 #ChampionsTrophy #CricketNation pic.twitter.com/3Wf941z9DZ
— BLACKCAPS (@BLACKCAPS) March 9, 2025
আউট ফিলিপস
গ্লেন ফিলিপসকে 30 রানে ফেরালেন বরুণ চক্রবর্তী ৷ পঞ্চম উইকেট গেল নিউজিল্যান্ডের ৷ 38 ওভার শেষে তাঁদের রান পাঁচ উইকেটে 165 ৷
-
Varun Chakaravarthy, yet again with the breakthrough!
— BCCI (@BCCI) March 9, 2025
Glenn Phillips is bowled out for 34 runs.
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/bBBS2QRqah
মিচেল-ফিলিপসের জুটিতে হাফসেঞ্চুরি
ডারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নিউজিল্যান্ড ৷ জুটিতে হাফসেঞ্চুরি করলেন তাঁরা ৷ 37 ওভার শেষে নিউজিল্য়ান্ডের রান চার উইকেটে 161 ৷ অর্ধশতরানের পথে মিচেল ৷
মিচেলের ক্যাচ ফস্কালেন রোহিত
38 রানে জীবন পেলেন ডারিল মিচেল ৷ অক্ষরের বলে নিউজিল্যান্ড ব্যাটারের ক্য়াচ ফেললেন রোহিত ৷ 35 ওভার শেষে কিউয়িদের রান চার উইকেটে 153 ৷
ম্য়াচে ফেরার চেষ্টায় নিউজিল্যান্ড
পঞ্চম উইকেটে প্রত্যাঘাত ছুড়ে দেওয়ার চেষ্টায় কিউয়িরা ৷ 33 ওভার শেষে চার উইকেটে তাঁদের রান 147 ৷ মিচেল অপরাজিত 36 রানে ৷ ফিলিপস ব্য়াট করছেন 24 রানে ৷
-
Kuldeep Yadav and Varun Chakaravarthy fight back for India as New Zealand lose three big wickets in no time 🔥#ChampionsTrophy #INDvNZ ✍️: https://t.co/SGA6TKUuGX pic.twitter.com/0pSPyBYMWO
— ICC (@ICC) March 9, 2025
শেষ দশ ওভারে নিউজিল্যান্ডের ঝুলিতে মাত্র 34 রান
ভারতের চার স্পিনারের সামনে খানিক অসহায় নিউজিল্যান্ড ব্য়াটাররা ৷ শেষ 10 ওভারে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র মাত্র 34 রান এসেছে তাঁদের ৷ 30 ওভারে কিউয়িদের রান 135/4 ৷
81 বল পর বাউন্ডারি এল নিউজিল্যান্ডের
ক্রিজে থিতু হওয়ার চেষ্টা মিচেলের ৷ কুলদীপকে ছক্কা হাঁকিয়ে বাউন্ডারির খরা কাটালেন ফিলিপস ৷ 27 ওভার শেষে নিউজিল্যান্ড 123/4 ৷
বাউন্ডারির খোঁজে নিউজিল্য়ান্ড
চতুর্দশ ওভারে শেষ বাউন্ডারি এসেছিল নিউজিল্যান্ডের ৷ লাগাতার উইকেট খোয়ানোর পাশাপাশি বাউন্ডারি না-আসায় চাপে কিউয়ি শিবির ৷ 26 ওভার শেষে নিউজিল্যান্ড চার উইকেটে 116 ৷
চতুর্থ উইকেট পেয়ে গেল ভারত
চতুর্থ উইকেট হারাল কিউয়ি শিবির ৷ জাদেজার ঘূর্ণিতে এলবিডব্লিউ ল্য়াথাম ৷ ফিরলেন 14 রানে ৷
-
Ravindra Jadeja picks up his first wicket as Tom Latham is given out LBW!
— BCCI (@BCCI) March 9, 2025
Live - https://t.co/OlunXdyTfP #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/6gWZ07L7cG
একশো পার কিউয়িদের
20 ওভারে একশোর গণ্ডি পেরোল নিউজিল্যান্ড ৷ ভারতের স্পিন আক্রমণের সামনে থিতু হওয়ার চেষ্টায় মিচেল ও ল্য়াথাম ৷ 21 ওভার শেষে নিউজিল্যান্ডের রান তিন উইকেটে 102 ৷
18 ওভার শেষে কিউয়িরা 95/3
শেষ 28 বলে কোনও বাউন্ডারি আসেনি নিউজিল্যান্ড ব্যাটারদের ব্য়াটে ৷ চাপে তাঁরা ৷ 18 ওভার শেষে কিউয়িদের রান তিন উইকেটে 95 ৷
ভালো শুরু করেও চাপে নিউজিল্যান্ড
পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে বেকায়দায় কিউয়িরা ৷ 15 ওভার শেষে তাঁদের রান তিন উইকেটে 83 ৷ ক্রিজে ডারিল মিচেলের সঙ্গে টম ল্য়াথাম ৷
-
.@imkuldeep18 right on the money.
— BCCI (@BCCI) March 9, 2025
Picks up his second wicket as Kane Williamson is caught and bowled for 11 runs 👏👏
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/cddLceHDWz
আবার উইকেট কুলদীপের
রাচিনের পর কুলদীপের ঘূর্ণিতে ফিরলেন উইলিয়ামসন (11) ৷ দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে কিউয়িরা ৷ 13 ওভার শেষে নিউজিল্য়ান্ড তিন উইকেটে 77 ৷
-
Oh Yes!! 🔥🔥
— BCCI (@BCCI) March 9, 2025
Kuldeep Yadav comes into the attack and strikes straight up!
Rachin Ravindra is bowled for 37 runs.
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/OnVggoG8h0
এসেই উইকেট চায়নাম্যান কুলদীপের
দ্রুত দ্বিতীয় উইকেটটিও হারাল 'ব্ল্যাক-ক্যাপস' ৷ প্রথম বলেই রাচিন রবীন্দ্রকে ফেরালেন কুলদীপ ৷ 29 বলে 37 রান করে ফিরলেন বাঁ-হাতি ওপেনার ৷
-
CT 2025. WICKET! 10.1: Rachin Ravindra 37(29) b Kuldeep Yadav, New Zealand 69/2 https://t.co/uCIvPtzZQH #INDvNZ #ChampionsTrophy #Final
— BCCI (@BCCI) March 9, 2025
10 ওভার শেষে কিউয়িরা 69/1
ইয়ং ফিরতে এলেন উইলিয়ামসন ৷ অর্থাৎ, সেমিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া শতরানকারী ব্য়াটার এখন ক্রিজে ৷ নিউজিল্যান্ড 10 ওভারে শেষে 69/1 ৷
ইয়ংকে ফেরালেন বরুণ
শ্রেয়স আইয়ার রাচিন রবীন্দ্রর ক্যাচ ফেললেও উইল ইয়ংকে প্যাভিলিয়নে ফেরালেন বরুণ চক্রবর্তী ৷ কিউয়ি ওপেনার এলবিডব্লিউ হলেন 15 রানে ৷
-
A much needed breakthrough for #TeamIndia.
— BCCI (@BCCI) March 9, 2025
Varun Chakaravarthy strikes as Will Young is out LBW!
Live - https://t.co/OlunXdzr5n #INDvNZ #ChampionsTrophy #Final pic.twitter.com/JJoQdb3N1B
এবার রাচিনের ক্য়াচ ফেললেন শ্রেয়স
অষ্টম ওভারে আবারও জীবন পেলেন রাচিন রবীন্দ্র ৷ বরুণ চক্রবর্তীর বলে বাঁ-হাতি ওপেনারের ক্যাচ ফেললেন শ্রেয়স আইয়ার ৷
জীবন পেলেন রাচিন রবীন্দ্র, সপ্তম ওভার পঞ্চাশ পেরোল কিউয়িরা
সপ্তম ওভারে বল করতে এসে রাচিনের ক্য়াচ তালুবন্দি করতে ব্যর্থ শামি ৷ হাতে চোটও পেলেন তিনি ৷ সাত ওভার শেষে নিউজিল্য়ান্ডের রান কোনও উইকেট না-হারিয়ে 51 ৷
-
CT 2025. 6.6: Mohammad Shami to Will Young 4 runs, New Zealand 51/0 https://t.co/uCIvPtzZQH #INDvNZ #ChampionsTrophy #Final
— BCCI (@BCCI) March 9, 2025
ভালো শুরু নিউজিল্যান্ডের
ফাইনালে দারুণ শুরু দুই কিউয়ি ওপেনারের ৷ ছয় ওভার শেষে তাঁরা বিনা উইকেটে 46 ৷
বরুণ চক্রবর্তীকে ডেকে নিলেন রোহিত
ব্যাটে ঝড় তোলার চেষ্টা রাচিনের ৷ সময় নষ্ট না-করে ষষ্ঠ ওভারে মিস্ট্রি স্পিনার বরুণকে ডেকে নিলেন ভারত অধিনায়ক ৷ গ্রুপ পর্বে স্যান্টনারদের বিরুদ্ধে পাঁচ উইকেট এসেছিল তাঁর ঝুলিতে ৷ পাঁচ ওভার শেষে কিউয়িরা 37/0 ৷
চতুর্থ ওভারে এসে 16 রান খরচ করলেন হার্দিক পান্ডিয়া
দুবাইয়ে মারমুখী কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র ৷ পান্ডিয়ার এক ওভারে হাঁকালেন জোড়া চার ও একটি ছক্কা ৷ চার ওভারে নিউজিল্যান্ড বিনা উইকেটে 26 ৷
দু'ওভার শেষে নিউজিল্যান্ড 6/0
প্রথম ওভারে মাত্র দু'রান দিলেন হার্দিক পান্ডিয়া ৷
ভালো শুরু মহম্মদ শামির
ফাইনালে দারুণ শুরু শামির ৷ প্রথম ওভারে খরচ করলেন চার রান ৷
-
CT 2025. 0.6: Mohammad Shami to Will Young 4 runs, New Zealand 4/0 https://t.co/uCIvPtzZQH #INDvNZ #ChampionsTrophy #Final
— BCCI (@BCCI) March 9, 2025
ম্যাট হেনরির পরিবর্তে কিউয়ি একাদশে ন্য়াথন স্মিথ
একনজরে নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ডারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইলিয়াম ও'রুরকে এবং ন্যাথন স্মিথ ৷
হেনরি না-থাকায় অ্য়াডভান্টেজ ভারত?
একনজরে ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী ৷
কিউয়ি একাদশে নেই হেনরি
চলতি টুর্নামেন্টে 10 উইকেট নেওয়া পেসার ম্য়াট হেনরিকে চোটের কারণে পাচ্ছে না কিউয়ি শিবির ৷ সেমিফাইনালে কাঁধে চোট পেয়েছিলেন তিনি ৷
-
🚨 Toss News 🚨
— BCCI (@BCCI) March 9, 2025
New Zealand have elected to bat against #TeamIndia in the #ChampionsTrophy #Final!
Updates ▶️ https://t.co/uCIvPtzs19#INDvNZ pic.twitter.com/pOpMWIZhpj
ফাইনালেও টস হারলেন রোহিত
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে টস হেরে ফিল্ডিং করছে ভারত ৷ টানা 12টি ওডিআই ম্য়াচে টস হারলেন রোহিত শর্মা ৷
-
𝗟𝗲𝘁’𝘀 𝗚𝗼 #TeamIndia 🇮🇳
— BCCI (@BCCI) March 9, 2025
Updates ▶️ https://t.co/uCIvPtzs19#INDvNZ | #ChampionsTrophy | #Final pic.twitter.com/UM2XPKErFy

