দুরন্ত ইনিংসে আস্থা জোগালেন নয়া ডেপুটি-ক্য়াপ্টেন, সহজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া শুরু ভারতের
ব্যাট হাতে উজ্জ্বল গিল, আইয়ার ৷ প্রথম টি-20'তে ইংল্যান্ডকে দুরমুশ করল কোহলিহীন ভারত ৷ জয় এল চার উইকেটে ৷

Published : February 6, 2025 at 8:44 PM IST
নাগপুর, 6 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা দারুণভাবেই শুরু হল টিম ইন্ডিয়ার ৷ সিরিজের প্রথম ওডিআই ম্য়াচে ইংল্যান্ডকে চার উইকেটে হারাল 'মেন ইন ব্লু' ৷ ইংল্য়ান্ডের ছুড়ে দেওয়া 249 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে মাত্র 38.4 ওভার খরচ করল ভারতীয় দল ৷ 87 রান করে সহঅধিনায়ক পদের শুরুতে আস্থা জোগালেন শুভমন গিল ৷ যা আইসিসি মার্কি ইভেন্টের আগে আশ্বস্ত করবে অনুরাগীদেরও ৷ হাফসেঞ্চুরি করে ভারতের ম্য়াচ জয়ে সাহায্য করলেন শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেলও ৷
তবে সহজ জয়েও কাঁটার মত বিঁধবে অধিনায়ক রোহিত শর্মার ফর্মে না-ফেরা ৷ রানের খরা অব্যাহত রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে মাত্র দু'রানে ফিরলেন ভারত অধিনায়ক ৷ অভিষেকে লম্বা হল না যশস্বী জয়সওয়ালের (15) ইনিংসও ৷ দুই ওপেনার ব্যর্থ হলেও টপ-অর্ডারে বিরাট কোহলির অভাব বুঝতে দিলেন না শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার ৷ 19 রানে জোড়া উইকেট হারানো ভারত প্রত্যাঘাত ছুড়ে দেয় শ্রেয়স আইয়ারের ব্য়াটে ৷ ক্রিজে এসেই ইংরেজ বোলারদের বেধড়ক প্রহার শুরু করেন আইপিএল জয়ী অধিনায়ক ৷
1⃣0⃣0⃣-run stand ✅
— BCCI (@BCCI) February 6, 2025
Shubman Gill 🤝 Axar Patel
Follow The Match ▶️ https://t.co/lWBc7oPRcd#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/ZCvPtEpqqa
30 বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ যদিও এরপর বিশেষ লম্বা হয়নি আইয়ারের ইনিংস ৷ উল্টোদিকে সংযমী গিলের সঙ্গে তৃতীয় উইকেটে 96 রান যোগ করেন তিনি ৷ যা ভারতের জয়ের রাস্তা গড়ে দেয় ৷ 36 বলে তাঁর 59 রানের ইনিংসে ছিল 9টি চার ও জোড়া ছক্কা ৷ আইয়ার ফেরার পর চতুর্থ উইকেটে গিল-অক্ষর জুটি জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় ভারতকে ৷ আইয়ারের মতই আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতরান আসে অক্ষরের ব্য়াটে ৷ কেরিয়ারে 14তম অর্ধশতরান চলে আসে গিলের ব্যাটেও ৷ 107 বলে চতুর্থ উইকেটে যোগ হয় 108 রান ৷ এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে বসে ভারত ৷
For his impressive 8⃣7⃣-run knock in the chase, vice-captain Shubman Gill bags the Player of the Match award! 👍 👍
— BCCI (@BCCI) February 6, 2025
Scorecard ▶️ https://t.co/lWBc7oPRcd#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/7ERlZcopxR
শতরানের কাছে পৌঁছে উইকেট ছুড়ে দিয়ে আসেন সহঅধিনায়ক ৷ 96 বলে ম্যাচের সেরা গিলের 87 রানের ইনিংসে ছিল 14টি চার ৷ শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা ৷ 68 বল বাকি থাকতে 251 রান তুলে সিরিজে 1-0 এগিয়ে যায় ভারত ৷ ন'রানে অপরাজিত থাকেন পান্ডিয়া ৷ জাদেজা অপরাজিত থাকেন 12 রানে ৷

