ETV Bharat / sports

মডেল-অভিনেত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি পান্ডিয়া, কে তারকা ক্রিকেটারের নয়া 'গার্লফ্রেন্ড' ?

গতবছর জুলাইয়ে চার বছরের সম্পর্কে ইতি টেনে সার্বিয়ান মডেল নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন বরোদা অলরাউন্ডার ৷

HARDIK PANDYA
হার্দিক পান্ডিয়া (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : October 10, 2025 at 1:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 10 অক্টোবর: একবছরেরও বেশি সময় হয়ে গিয়েছে নাতাসা স্ট্য়ানকোভিচের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন তিনি ৷ পরবর্তীতে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জীবনে আর কেউ এসেছেন, এমন কোনও খবর জোরালো হয়নি ৷ কারণ বরোদা ক্রিকেটার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভার্চুয়াল জগতে এতটাই খোলামেলা যে, কিছু ঘটলে অনুরাগীরা জানবেন না এমন সম্ভাবনা কম ৷ শেষমেশ পান্ডিয়ার জীবনে স্থায়ী কেউ এলেন কি না জানা নেই, তবে এক মডেল-অভিনেত্রীর সঙ্গে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন জাতীয় দলের এই ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার ৷ আর সেই ভিডিয়ো জল্পনা জোরালো করেছে পান্ডিয়ার নয়া সম্পর্ক নিয়ে ৷

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী শুক্রবার সকালে মডেল অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে পান্ডিয়াকে ৷ পাপারাৎজ্জিদের সামনে পড়ে পান্ডিয়াকে খানিকটা অপ্রস্তুত মনে হলেও মাহিকা পুরো বিষয়টা ভালোই সামাল দেন ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল কিছুক্ষণের ভিডিয়ো দেখে এটা নিশ্চিত কোনও গন্তব্যে পাড়ি দিচ্ছেন যুগলে ৷ তবে অনুরাগীদের কৌতূহলী মনে সবচেয়ে বেশি করে যে প্রশ্ন নাড়া দিচ্ছে, তা হল কে পান্ডিয়ার নয়া সঙ্গিনী মাহিকা শর্মা ৷

  • মাহিকা শর্মার পরিচয়: হার্দিক পান্ডিয়ার নয়া গার্লফ্রেন্ড মাহিকা বর্তমানে একজন পেশাদার মডেল ৷ তবে মডেলিংয়ে পা রাখার আগে অর্থনীতিতে উচ্চশিক্ষার ডিগ্রি রয়েছে তাঁর ৷ জন্মসূত্রে দিল্লির এই মডেল মণীশ মালহোত্রা, তরুণ তাহিলিয়ানি-সহ অন্য়ান্য খ্য়াতনামা সব ডিজাইনারদের তৈরি পোশাকে ব়্য়াম্পে হেঁটেছেন ৷ ইনস্টাগ্রামে প্রায় 50 হাজারের কাছাকাছি ফলোয়ার রয়েছে মাহিকার ৷ শুক্রবারের পর সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না ৷
MAHIEKA SHARMA
মাহিকা শর্মা (INSTAGRAM SCREENGRAB)

বিভিন্ন শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিয়োয় কাজ করে কেরিয়ার প্রতিষ্ঠার রাস্তায় হেঁটেছেন মাহিকা ৷ তাঁর সোশাল মিডিয়া বায়ো অনুযায়ী 'আইএফএ মডেল অফ দ্য ইয়ার', 'ইন্ডিয়া'স নেক্সট সুপারমডেল' হিসেবে স্বীকৃতি পেয়েছেন ইতিমধ্যে ৷ তবে পান্ডিয়া এবং মাহিকা তাঁদের সম্পর্ক নিয়ে এখনও মুখ না-খোলায় ধোঁয়াশায় নেটাগরিকরা ৷ কবে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দেবেনে সেলেব জুটি ? অপেক্ষায় অনুরাগীরা ৷

  • অস্ট্রেলিয়া সফরে বিশ্রামে পান্ডিয়া: এশিয়া কাপে সুপার-ফোরের ম্য়াচে পায়ের পেশিতে (হ্য়ামস্ট্রিং) টান ধরায় ফাইনালে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া ৷ চোট সারিয়ে সুস্থ না-হওয়ায় অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন সাদা-বলের সিরিজে খেলা হবে না তাঁর ৷ বরোদা অলরাউন্ডারের পরিবর্তে নীতীশ কুমার রেড্ডি অজি সফরে যাবেন দলের সঙ্গে ৷ শীঘ্রই বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু হওয়ার কথা পান্ডিয়ার ৷

আরও পড়ুন: