ETV Bharat / sports

এগারো বছর পর দলীপে সেরা মধ্যাঞ্চল, অধিনায়ক হিসেবে ফের ট্রফি পাতিদারের

এর আগে 2014-15 মরশুমে শেষবার মধ্যাঞ্চল দলীপ জিতেছিল পীযূষ চাওলার নেতৃত্বে ৷

DULEEP TROPHY
খেতাব হাতে রজত পাতিদার (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : September 15, 2025 at 6:02 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: ইনিংস জয় না-এলেও সহজ জয়ে সপ্তমবারের জন্য দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল মধ্যাঞ্চল ৷ ফাইনালে দক্ষিণাঞ্চলকে ছয় উইকেটে হারাল তাঁরা ৷ চলতি বছর আরসিবি'কে প্রথম আইপিএলের স্বাদ দেওয়ার পর মধ্যাঞ্চলকে দলীপ জেতালেন অধিনায়ক রজত পাতিদার ৷ ব্য়াট হাতে ফাইনালে সামনে থেকে নেতৃত্বও দিলেন ইন্দোর ক্রিকেটার ৷ 11 বছর বাদে ফের দলীপে সেরা হল মধ্যাঞ্চল ৷

প্রথম ইনিংসে রজত পাতিদারের অধিনায়কোচিত শতরানের (101 রান) পাশাপাশি আরও বেশ কিছু পারফরম্যান্স মধ্যাঞ্চলের খেতাবজয়ের পিছনে কাজ করেছে ৷ মিডল-অর্ডার ব্যাটার যশ রাঠোরের কেরিয়ার-বেস্ট 194 রান, সারাংশ জৈনের অলরাউন্ড পারফরম্যান্সে জয় সহজ হয়েছে মধ্যাঞ্চলের ৷ ব্য়াটে-বলে রজত পাতিদার অ্যান্ড কোম্পানির দাপুটে পারফরম্য়ান্সে একসময় ইনিংস জয়ের পথে এগোচ্ছিল মধ্যাঞ্চল ৷ সারাংশ জৈনের পাঁচ এবং কুমার কার্তিকেয়ার চার উইকেটে দক্ষিণাঞ্চলকে 149 রানে গুটিয়ে দেওয়ার পর প্রথম ইনিংসে 511 রান তোলে মধ্যাঞ্চল ৷

362 রানে পিছিয়ে থাকা দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে একসময় 222 রানে ছয় উইকেট হারিয়ে ফেলে ৷ ইনিংস জয়ে রজত পাতিদার অ্যান্ড কোম্পানির খেতাব জয় যখন প্রায় নিশ্চিত তখন দক্ষিণাঞ্চলের হয়ে ঢাল হয়ে দাঁড়ান আন্দ্রে সিদ্ধার্থ এবং অঙ্কিত শর্মা ৷ সপ্তম উইকেটে এই দু'য়ের ব্য়াটে ইনিংস হার এড়ালেও ম্য়াচ বাঁচাতে পারেনি দক্ষিণাঞ্চল ৷ সপ্তম উইকেটে দক্ষিণাঞ্চলের 192 রানের জুটিতে ম্য়াচ গড়ায় পঞ্চমদিনে ৷ সিদ্ধার্থের ব্যাট থেকে আসে 84 রান ৷ এক রানের জন্য শতরান হাতছাড়া করেন অঙ্কিত শর্মা ৷ সপ্তম উইকেটের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে 426 রানে থামে দক্ষিণাঞ্চল ৷

DULEEP TROPHY
খেতাবজয়ী মধ্যাঞ্চল (IANS)

জয়ের জন্য মধ্যাঞ্চলের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 65 রান ৷ সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অবশ্য ব্য়াটিং বিপর্ষয়ের সম্মুখীন হয় রজত পাতিদারের দল ৷ 24 রানে তিন উইকেট খুইয়ে বসে তাঁরা ৷ ওপেনার অক্ষয় ওয়াডকরের সঙ্গে ক্রিজে থিতু হয়ে দলকে জয় এনে দেওয়ার সুযোগ আসে পাতিদারের সামনে ৷ তবে বিপর্যয় সামাল দিলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হন প্রথম ইনিংসের শতরানকারী ৷ 13 রানে অঙ্কিত শর্মার শিকার হন তিনি ৷ এরপর অবশ্য আর উইকেট খোয়াতে হয়নি চ্য়াম্পিয়নদের ৷ 19 রানে অপরাজিত থেকে যান অক্ষয় ৷ 21তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন প্রথম ইনিংসের সর্বাধিক রানস্কোরার যশ রাঠোর ৷

  • সংক্ষিপ্ত স্কোর:
  1. দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- 149/10 (তন্ময় আগরওয়াল 31, সারাংশ জৈন 5/49)
  2. মধ্যাঞ্চল প্রথম ইনিংস- 511/10 (যশ রাঠোর 194, রজত পাতিদার 101, গুরজপনীত সিং 4/124)
  3. দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংস- 426/10 (অঙ্কিত শর্মা 99, কুমার কার্তিকেয়া 4/110)
  4. মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস- 66/4 (অক্ষয় ওয়াডকর 19*)

মধ্যাঞ্চল জয়ী 6 উইকেটে

আরও পড়ুন: