ETV Bharat / sports

হাতছাড়া হতে পারে ঝুলনের বিশ্বকাপ রেকর্ড, 'চাকদা এক্সপ্রেসে'র কাঁধে নিঃশ্বাস ফেলছেন এক অজি

কেরিয়ারে ছ'টি বিশ্বকাপ খেলেছেন ভারতের প্রাক্তন পেসার ঝুলন গোস্বামী ৷ তাঁর ঝুলিতে রয়েছে পঞ্চম সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলার নজিরও ৷

JHULAN GOSWAMI
ঝুলন গোস্বামী (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : October 13, 2025 at 3:55 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 13 অক্টোবর: মধ্যগগনে মহিলা ক্রিকেট বিশ্বকাপ ৷ বাইশ গজে জমে উঠেছে আটটি দেশের লড়াই ৷ আর বিশ্বকাপ মানেই নজির ভাঙাগড়া চলবে অহরহ ৷ তা সে ব্য়াটে হোক কিংবা বলে ৷ এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো মহিলাদের ওডিআই বিশ্বকাপে সর্বাধিক রান যেমন রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ব্য়াটার ডেবোরাহ আন হকলে'র ঝুলিতে, তেমন সর্বাধিক উইকেট রয়েছে এক বাঙালির ঝুলিতে ৷ তিনি আর কেউ নন, ঝুলন গোস্বামী ৷

মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটের সর্বাধিক উইকেটশিকারী বিশ্বকাপেও সর্বাধিক উইকেটের নজিরটি নিজের ঝুলিতে রেখেছেন ৷ 2005 থেকে 2022, ভারতের হয়ে ছ'টি বিশ্বকাপে অংশ নিয়েছেন 'চাকদা এক্সপ্রেস' ৷ আর ছ'টি বিশ্বকাপে 34 ম্যাচ খেলে 43 উইকেট রয়েছে ঝুলনের নামের পাশে ৷ যার মধ্যে গত সংস্করণে চারটি উইকেট নিয়েছিলেন তিনি ৷ কিন্তু বিষয় হচ্ছে বঙ্গতনয়ার সেই বিশ্বকাপ রেকর্ড খুব একটা নিরাপদ নয় ৷ যা পরিস্থিতি তাতে চলতি বিশ্বকাপেই ভেঙে যেতে পারে সেই রেকর্ড ৷

  • কে ভাঙতে পারেন ঝুলনের রেকর্ড: বঙ্গতনয়ার বিশ্বকাপে সর্বাধিক উইকেটের নজির ভাঙার দৌড়ে সবচেয়ে কাছাকাছি যিনি তিনি মেগান স্কাট ৷ অস্ট্রেলিয়ার ডানহাতি এই মিডিয়াম পেসার এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের দু'টি ম্য়াচ খেলে তিনটি উইকেট নিয়েছেন ৷ যা বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা নিয়ে গিয়েছে 37-এ ৷ 2013 থেকে চলতি 2025 বিশ্বকাপে এখনও 25টি ম্য়াচ খেলেছেন স্কাট ৷ অর্থাৎ, ঝুলন গোস্বামীর নজির ভাঙতে আর সাতটি উইকেট চাই অজি বোলারের ৷ উল্লেখ্য, রবিবার বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে 37 রানে একটি উইকেট নিয়েছেন 32 বছরের স্কাট ৷
MEGAN SCHUTT CELEBRATES
চলতি বিশ্বকাপে উইকেটের উচ্ছ্বাস স্কাটের (GETTY)
  • দৌড়ে রয়েছেন দুই কিউয়ি পেসারও: মেগান স্কাট সবচেয়ে কাছাকাছি থাকলেও 'চাকদা এক্সপ্রেসে'র রেকর্ড ভেঙে দেওয়ার দৌড়ে রয়েছে মারিজেন কাপ-ও ৷ বিশ্বকাপে 26 ম্য়াচ খেলে এই মুহূর্তে কিউয়ি মিডিয়াম পেসারের উইকেট সংখ্যা 35 ৷ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ম্য়াচ খেলে তিন উইকেট এসেছে তাঁর ঝুলিতে ৷ অর্তাৎ, কাপের কাছেও সুযোগ রয়েছে বিশ্বকাপের বাকি ম্য়াচগুলোয় যতটা বেশি সম্ভব উইকেট তুলে নিয়ে ঝুলনকে ছাপিয়ে যাওয়ার ৷ সেক্ষেত্রে আর ও ন'টি উইকেট নিতে হবে তাঁকে ৷

এছাড়া বিশ্বকাপে 21 ম্যাচে 33 উইকেট রয়েছে আরেক কিউয়ি জোরে বোলার মাউরিন তাহুহুর ঝুলিতে ৷ যিনি চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিন ম্য়াচে সাত উইকেট নিয়ে নিয়েছেন ৷ এখন দেখার ওয়ান-ডে ক্রিকেটের সর্বাধিক উইকেটশিকারীর বিশ্বকাপ নজির অরক্ষিত থাকে কি না চলতি প্রতিযোগিতায় ৷

বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী প্রথম পাঁচ:

  1. ঝুলন গোস্বামী- 43 উইকেট (34 ম্যাচ)
  2. লিনেট ফুলস্টন- 39 উইকেট (20 ম্য়াচ)
  3. ক্যারল হজেস- 37 উইকেট (24 ম্য়াচ)
  4. মেগান স্কাট- 37 উইকেট (25 ম্য়াচ)
  5. ক্লেয়ার টেলর- 36 উইকেট (26 ম্য়াচ)

আরও পড়ুন: