ETV Bharat / politics

সাইনবোর্ডে বাংলায় লেখা বাধ্যতামূলক, কর্পোরেশনকে সমর্থন করেও ফিরহাদকে কটাক্ষ সজলের

মেয়র ও বিজেপির কাউন্সিলরের তরজায় সরগরম কলকাতা পুরনিগমের অধিবেশন৷

SAJAL GHOSH SLAMS FIRHAD HAKIM
মেয়র ও বিজেপির কাউন্সিলরের তরজা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 10, 2025 at 9:38 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 সেপ্টেম্বর: কলকাতায় সব সাইন বোর্ডে বাংলা ভাষাকে সবার উপর রাখতে হবে। এই মর্মে সম্প্রতি নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরনিগম। এই নির্দেশিকাকে তৃণমূল কংগ্রেসের বাংলা ও বাঙালি নিয়ে আন্দোলনের অন্যতম পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কর্পোরেশনের সেই নির্দেশিকা এবার সমর্থন করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

শুধু সমর্থনই নয়, এই নিয়ে কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশনে প্রস্তাবও আনলেন তিনি। আর সেই প্রস্তাবে বলতে উঠেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন সজল ঘোষ। যদিও অধিবেশন কক্ষেই বিজেপি কাউন্সিলরকে পালটা জবাব দেন মেয়র৷

সাইনবোর্ডে বাংলায় লেখা বাধ্যতামূলক, কর্পোরেশনকে সমর্থন করেও ফিরহাদকে কটাক্ষ সজলের (ইটিভি ভারত)

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বাংলার রাজনৈতিক উত্তাপ বাড়ছে৷ বিশেষ করে ভোটের ময়দানের মূল দুই প্রতিপক্ষ, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্য়ে রাজনৈতিক তরজা লেগেই আছে৷ বিভিন্ন ইস্যুতে এই দুই রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে তোপ দেগেই চলেছে৷

KMC
কলকাতা পুরনিগমের অধিবেশে ভাষণ দিচ্ছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (নিজস্ব ছবি)

গত 21 জুলাই ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলা ও বাঙালি বিরোধী বলে অভিযোগ করেন৷ তার পর থেকেই এই নিয়ে লাগাতার কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ পাশাপাশি এই রাজ্যে বাংলার ভাষা রক্ষায় তৃণমূল যে সক্রিয়, তা বোঝাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে৷ তার মধ্যে অন্যতম কলকাতা পুরনিগমের তরফে নেওয়া সাইন বোর্ড সংক্রান্ত সিদ্ধান্ত৷ যেখানে বাংলা ভাষাকে সবার উপরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷

KMC
কলকাতা পুরনিগমের অধিবেশে ভাষণ দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

কয়েকদিন আগে কর্পোরেশনের তরফে বিষয়টি জানানো হয়েছিল৷ তার পর সম্প্রতি এই নিয়ে নির্দেশিকা জারি হয়েছে৷ বুধবার পুরসভার অধিবেশনে কর্পোরেশনের এই নির্দেশিকাকে সমর্থন করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ৷ তবে এই নিয়ে তিনি কিছু প্রশ্নও তোলেন৷ সজল জানতে চান, ‘‘একটি সাইন বোর্ডে কতটা অংশ নিয়ে বাংলা ভাষায় লেখা হবে, সেটা নির্দিষ্ট নেই। সেটা নির্দিষ্ট করে জানালে ভালো হয়।’’

KMC
কলকাতা পুরনিগমের অধিবেশে ভাষণ দিচ্ছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (নিজস্ব ছবি)

এর পরেই তিনি কটাক্ষ ছুঁড়ে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে৷ একটি অনুষ্ঠানে মেয়রের বক্তব্যকে উল্লেখ করে তিনি বলেন, ‘‘মেয়র সভায় বলছেন, রাজ্যের 50 শতাংশ মানুষ উর্দু বলবেন। তাঁরাই বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন।’’ আর দিনকয়েক আগে তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটি বিক্ষোভ কর্মসূচিতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গ টেনে আনেন সজল৷ তাঁর কটাক্ষ, ‘‘রাজ্যে রবীন্দ্রনাথের ছবি জ্বলছে। যাঁরা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন, তাঁরাই রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিচ্ছেন।’’

KMC
কলকাতা পুরনিগমের অধিবেশে ভাষণ দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

তবে সজলকে জবাব দেন মেয়র ফিরহাদ হাকিমও৷ তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র বা অন্য রাজ্যে মানুষ তাঁদের ভাষায় কথা বলেন, প্রাধান্য দেন। বাংলায় লিখতে বলা হয়েছে বলে অন্য ভাষাকে আমরা ছোট করছি না। পাশাপশি এটা বলা ভালো যে উর্দু ভাষা এই দেশেরই ভাষা। বাংলাও এই দেশেরই ভাষা। আমার পরিবার উর্দু শিখেছে রামকৃষ্ণ মিশন থেকে।’’

আরও পড়ুন -

  1. বাংলায় সাইনবোর্ড না-লিখলে নামিয়ে দেব, হুঁশিয়ারি মেয়র ফিরহাদের
  2. শপিংমলের দোকানেও বাংলা সাইনবোর্ড, না-হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের
  3. সাইনবোর্ডে সর্বাগ্রে বাংলা ভাষা বাধ্যতামূলক, নির্দেশিকা কলকাতা কর্পোরেশনের