ETV Bharat / lifestyle

আকর্ষণের এক অনবদ্য জায়গা হতে পারে পার্ক স্ট্রিটের এই ঐতিহাসিক বার

পার্ক স্ট্রিটের সবচেয়ে পরিচিত স্থানগুলির মধ্যে একটি ৷ ট্রিনকাস আপনার আকর্ষণের এক অনবদ্য জায়গা হতে পারে ৷ জানালেন মিউজিক্যাল কালেকটিভ ট্যাভানের তালের হেড ৷

trincas
ট্রিনকাসs ট্যাভার্নের তাল (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : April 30, 2025 at 2:09 PM IST

4 Min Read
Choose ETV Bharat

পার্ক স্ট্রিটের সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় জায়গাগুলির একটি ট্রিনকাস । রাস্তার চারপাশে হইহট্টগোল-বিজ্ঞাপণ-গাড়ির আওয়াজের মাঝে, চা ঘর থেকে রেস্তোরাঁয় হয়ে বারে ‘উত্তীর্ণ’ হওয়া ট্রিনকাস যেন অতীতের স্মৃতিচারণ করে ৷ জ্যাজ শিল্পী বেনি রোজারিও এবং তাঁর ছেলেরা থেকে শুরু করে, কিংবদন্তি উষা উত্থুপ । ট্রেডমার্ক কাঞ্জিভরম শাড়ি এবং জাম্বো বিন্দি, এখান থেকেই পথচলা শুরু দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পীর ।

সোনালী যুগ বহুদিন পেরিয়ে এলেও এখনও আকর্ষণ হারিয়ে ফেলেনি এই বার । বিভিন্ন প্রচেষ্টা ও অন্যান্য ধরণের লাইভ মিউজিক সেই আকর্ষণের জায়গা ধরে রেখেছে ৷

সুইজারল্যান্ডের পশ্চিয়াভো শহর থেকে এদেশে আসেন কুইন্টো সিনজিও ট্রিনকা (Quinto Cinzio Trincas) । এখানে এসে 1927 সালে ফ্রিডা জোসেফ ফ্লুরির সঙ্গে একটি টি রুম ও কনফেকশনারি শুরু করেন । তবে 1939 সালে কোনও এক অজানা কারণে তাঁরা আলাদা হয়ে যান । এরপর ট্রিনকাস বর্তমান ঠিকানা অর্থাৎ 17 নম্বর পার্ক স্ট্রিটে ট্রিনকাস টি রুম শুরু করেন । এরপর 1959 এ তিনি নিজের ব্যবসার মালিকানা তুলে দেন ওম পুরি ও এলিস জশুয়ার (Ellis Joshua) হাতে ।

মিউজিক্যাল কালেকটিভ ট্যাভার্নের তালsর হেড দ্বীপ চক্রবর্তী বলেন, "ট্যাভার্ন বিহাইন ট্রিনকাসের এই অনুষ্ঠান শুধুমাত্র বাংলা গানের ৷ এই অনুষ্ঠান 50 বছর ধরে চলে আসছে ৷ যাঁরা এখানে এসেছেন তাঁরা তো অবশ্যই জানেন এখানে ভালোলাগার জায়গা কতটা ? এটাকে সিক্রেট প্লেসও বলা যায় ৷ ট্যাভার্ন এই জায়গাটা 50 বছর ধরেই ছিল ৷ অনেকের মনে হয়েছে বাংলা গানের জন্য কিছু একটু করা প্রয়োজন ৷ ফলে ট্রিনকাসের হলে হিন্দি, বাংলা ও ইংরেজি গানের অনুষ্ঠান হচ্ছে ৷ নির্দিষ্ঠ বাংলা গানের জন্য ট্যাভার্ন এই একটা ফ্লোর করা হয়েছে ৷ যবে থেকে এখানে বাংলা গানের সমাহার বাড়ানো হয়েছে তখন থেকেই অদ্ভুতভাবে একটা সাড়া পাচ্ছি ৷"

তিনি আরও জানান, মানুষ এত বাংলা গানকে ভালোবাসেন ফলে ট্যাভনের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে ৷ প্রতিনিয়ত মানুষ আসছেন এবং এখানকার বাংলা গান শুনতে পছন্দ করছেন ৷ এখানে 7.30 থকে 10.30 পর্যন্ত চলতে থাকে যাঁরা গেস্ট আছেন তাঁরা দাবি করলেন এখানে সর্বক্ষণ বাংলা গানটাই শুনতে চাই ৷ এখন সারাক্ষণ ই বাংলা গান হয় মিউজিক চলুক আর লাইভ চলুক ৷ কিন্তু সন্ধ্যে 7.30 থকে 10.30 পর্যন্ত ট্যাভার্নের তাল যে পারফমেন্স করছে সেখানে যে লাইভ গান সেটা একেবারেই অনবদ্য ব্যাপার ৷ যাঁরা আসছেন রেকোটেড গান শোনাতে একটা অন্যরকম অনুভূতি ৷ কিন্তু যখন লাইভ শো হচ্ছে লাইভ মিউজিশিয়ানরা গান গাইছেন তাঁদের সঙ্গে অডিয়েন্স ও গেস্ট প্রত্যেকে যোগদান করছেন প্রতিদিন ৷"

তিনি বলেন, "ট্রিনকাসের মেইন ফ্লোরে ঊষা উত্থুপ যে শুরু করেছিলেন কাঞ্জিভরম শাড়ি পরে ৷ সেটা একটা লিগেসি ছিল একটা ট্রেন্ড শেট করেছেন ৷ এবার আমরা যেটা শুরু করলাম ট্যাভার্নের তাল এটা শুরু করার আনন্দই আলাদা ৷ ট্যাভার্ন বিহাইন ট্রিনকাসে যে অ্যাম্বিয়েন্স আছে সেটা যাঁরা এসেছেন তাঁরাই বুঝতে পারবেন ৷ তবে মেইন হলের থেকে এখানের অ্যাম্বিয়েন্স সম্পূর্ণ আলাদা ৷ গেটের বাইরে থেকে যে লাইটিং আছে সেখান থেকে শুরু করেছি বিষয়টা সাজিয়ে নিয়ে যাওয়া ৷ অনেকেই বলে থাকেন হারানো দিন ফিরে আসবে না আমরা সেই দিন টাই ফেরানোর চেষ্টা করেছি বাংলা গানের মধ্য দিয়ে ৷ এখানকার সবকিছুই একটা পুরনো দিনের ধাঁচ ৷"

এছাড়াও বলেন, "ট্যাভার্নের তালের লোকজনের মধ্যে অভিজ্ঞ লোকজন রয়েছে আবার নতুন যাঁরা শুরু করছেন তাঁরাও আছেন ৷ সব মিলিয়ে আমরা এই টিম তৈরি করেছি ৷"

ট্রিনকাসের ম্যানেজার আনন্দ পুরি বলেন, "এই অনুষ্ঠান মানুষকে আনন্দ দেবে ৷ কলকাতায় এমন কোনও জায়গা নেই ভালো খাবার খেয়ে একটা সুন্দর পরিবেশে বাংলা গান শুনতে পারবেন ৷ এখানে লোকপ্রিয় বাংলা গান প্লে করা হয় ৷ যেটা মানুষ লাইভ দেখে ফিল করে ৷ এই জিনিসটা আপনাকে অনেক আনন্দ দেবে ৷"

তিনি আরও বলেন "ট্যাভার্নের তালের মহল আলাদা ৷ এর কিছুটা ঐতিহাসিক গুরিত্ব রয়েছে ৷ কারণ আপনি এই ট্যাভার্নে আসলে মনে হবে আপনি 1970 দশকে পৌঁছে গিয়েছেন ৷ এর আরও একটা বিশেষত্ত্ব 50 বছরের সেই একই পুরনো দিনের সাজানো এখনও একই রকম ৷"

  1. নীল গেলাসে সুরেলা তুফান ! পার্ক স্ট্রিটে জমজমাট বর্ষবরণ
  2. জিন্সের ওপরে অ্যাপ্লিক ও হ্যান্ড পেইন্টিং করা মিকি মাউস জিনস এই গরমের হাল ফ্যাশন...' শ্যামসুন্দর বসু
  3. এপ্রিলে জন্মানো মানুষেরা আসলে কেমন ? জানালেন জ্যোতিষী