ETV Bharat / lifestyle

মে মাসের শুভ দিন কী ? জেনে নিন রাশি অনুযায়ী

রাশিচক্রের সৌভাগ্যবান দিনগুলি বোঝার মাধ্যমে,আপনার কর্ম, সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ কাজগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন ৷ মে মাসের কোনদিন শুভ জানেলেন জ্যোতিষী রাহুল দে ৷

Astrology Tips
মে মাসের শুভ দিন (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : May 2, 2025 at 11:25 AM IST

3 Min Read
Choose ETV Bharat

মে মাসের শুরুতেই ঘটে গিয়েছে এক মহাজাগতিক ঘটনা । এপ্রিলের শেষ দিন অর্থাৎ 30 তারিখে বৃষরাশিতে ঘটেছে সূর্যগ্রহণ ! ফলে অনেকের জীবনেই ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন । যাঁদের জীবনে উন্নতির পথে ছিল পাহাড়প্রমাণ বড় বাঁধা তা এখন চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে । মে মাসের 10 তারিখে মঙ্গল ফিরে যাবে মিথুন রাশিতে । বৃহস্পতি প্রবেশ করবেন মেষ রাশিতে । ফলে প্রত্যেকটি রাশিই তার ফেলে আসা দিনের থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পদক্ষেপের পরিকল্পনা করবে । বিভিন্ন ধরনের সুযোগ পেতে শুরু করবেন বিভিন্ন রাশির জাতকরা ।

কোনও ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাস থেকে তাঁর ব্যাক্তিত্ব বা ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভ ব। জ্যোতিষশাস্ত্র মতে, কোনও ব্যক্তির জন্মকাল বা জন্ম মাস তাঁর ব্যাক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সহায়ক হয়ে ওঠে । একই ভাবে আপনার রাশি অনুযায়ী কোন দিনে, মাসের কোন বারে বা কোন কোন তারিখে শুভ ফল পাওয়া যায় তা-ও জ্যোতিষশাস্ত্র মতে জেনে নেওয়া সম্ভব ।

Astrologer
জ্যোতিষী রাহুল দে (ETV Bharat)

তবে জ্যোতিষী রাহুল দে'র মত অনুযায়ী, প্রত্যেক মাসেই কোনও না কোনওদিন রাশি অনুযায়ী শুভ ৷ মে মাসে বেশ বৃহস্পতি বুধ সূর্য এবং শুক্রের রাশি পরিবর্তন হবে । এই গ্রহগুলির রাশি পরিবর্তন সমস্ত রাশির জীবনে বিশেষ প্রভাব ফেলবে । জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার জন্য কেমন যাবে জেনে নিন এখান থেকে ।

জ্যোতিষশাস্ত্রে মূল স্থান অধিকার করে আছে 12টি রাশি । প্রত্যেক মানুষ কোনও না কোনও রাশির জাতক । এই রাশি অনুসারে সেই ব্যক্তির ভাগ্য নির্ধারিত হয় । সোম থেকে রবিবার, সপ্তাহের সাত দিন কোনও না কোনও রাশির জন্য বিশেষভাবে শুভ । সোম থেকে রবিবার, সপ্তাহের সাত দিন কোনও না কোনও রাশির জন্য ভালো হিসাবে ধরা হয় । যা জাতক জাতিকাদের ভাগ্যকে আনে আমূল পরিবর্তন ৷ এই মাসের শুভ দিনগুলি কী কী জেনে নিন রাশি অনুযায়ী ৷

মে মাসের শুভ দিন:

মেষ রাশি: 4, 12, 17, 23, 31
বৃষ রাশি: 1, 14, 9, 18, 24

মিথুন রাশি: 5, 11, 22, 15, 30

কর্কট রাশি: 12, 16, 4, 20, 27

সিংহ রাশি: 2, 10, 15, 25, 31

কন্যা রাশি: 1, 7, 13, 24, 30

তুলা রাশি: 4, 11, 15, 24, 30

বৃশ্চিক রাশি: 5, 12, 16, 18, 23

ধনু রাশি: 1, 12, 14, 23, 31

মকর রাশি: 2, 7, 14, 26, 30

কুম্ভ রাশি: 3, 9, 17, 21, 27

মীন রাশি: 5, 8, 16, 24, 28

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

  1. আশীর্বাদ পেতে হনুমান জয়ন্তীতে করুন এই কাজ, সফল হবেন সব কাজে
  2. প্রেমিকা ঠকাচ্ছে কি না বলে দেবে এই লক্ষণগুলি, জেনে নিন চাণক্যর মত
  3. দেওয়াল ঘড়ির আকার ও রং বদলে দিতে পারে আপনার ভাগ্য, জেনে নিন বাস্তুশাস্ত্রের তথ্য
  4. ঘুমাতে যাওয়ার আগে এই একটা শব্দ বললেই হবে অর্থলাভ