ETV Bharat / lifestyle

সাবধান ! নখকে সুন্দর দেখাতে মাসের পর মাস নেলপলিশ ব্যবহার করছেন ? ভয়ঙ্কর বিপদের আশঙ্কা

নেলপলিশ নখকে সুন্দর দেখায় ৷ কিন্তু এর ক্রমাগত ব্যবহার ক্ষতির কারণও হতে পারে ।

Lifestyle
নেলপলিশ ব্যবহারের ক্ষতিকারক দিক (Getty Image)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : July 12, 2025 at 12:05 PM IST

3 Min Read
Choose ETV Bharat

লম্বা, পাতলা, পালিশ করা নখ দেখতে সুন্দর হলেও, এটি কি আপনার নখের উপর খারাপ প্রভাব ফেলে না ? নেলপলিশ ছাড়া নখ কি স্বাস্থ্যকর ? বিশেষজ্ঞরা জানান এর উত্তর হ্যাঁ ৷ কিন্তু নখ এভাবে রেখে দেওয়া কি সবসময় সঠিক বিকল্প ? জেনে নিন বিস্তিরিত ৷

নেলপলিশ অনেক ধরণের আছে ৷ বেশিরভাগ মহিলা বাড়িতে নেলপলিশ ব্যবহার করেন যা বেশ কয়েকটি কোটে লাগানো হয় এবং ড্রাই হয় । তারপর এটি অ্যাসিটোনযুক্ত নেলপলিশ রিমুভার দিয়ে সহজেই মুছে ফেলা যায় ৷

nail-polish
নেলপলিশ অনেক ধরণের আছে (Getty Image)

জেলপলিশ: পার্লারের পেশাদাররা জেল নেলপলিশ ব্যবহার করেন । এটি শুকানোর জন্য তাঁরা আপনার হাত LED বা UV আলোর নীচে রাখেন নেল এক্সটেনশেনর জন্য ।

পাউডার ডিপপলিশ: এই ধরণের নেলপলিশ ব্যবহারের জন্য টেকনিশিয়ান প্রথমে আপনার নখের উপর আঠার মতো একটি বন্ডিং পলিশ লাগান এবং তারপর অ্যাক্রিলিক পাউডারে ডুবিয়ে দেন । এটি শক্ত করার জন্য তরল ব্যবহার করা হয় ।

বারবার নেলপলিশ লাগানো কি খারাপ ?

যেহেতু নখের শ্বাস নেওয়ার প্রয়োজন হয় না, তাই মাঝেমধ্যে নেলপলিশ লাগানো স্বাস্থ্যের জন্য খারাপ নয় । কিন্তু সবসময় নেলপলিশ লাগানো নিম্নলিখিতভাবে ক্ষতি করতে পারে:

নখের রঙ হলুদ হতে পারে: জেল নেলপলিশ শুকানোর জন্য ব্যবহৃত ল্যাম্প থেকে অতিবেগুনী রশ্মি নির্গত হয়, যা ত্বকের ক্যানসারের কারণ হতে পারে ।

Side Effects
এইভাবে নেলপলিশের বিপদ থেকে নিরাপদ থাকুন (Getty Image)

নেলপলিশ অপসারণের জন্য রাসায়নিক রিমুভার ব্যবহার করলে নখ শুকিয়ে যায় এবং ভেঙে যায় । নখে ফাটল দেখা দিলে ব্যাকটেরিয়ার আক্রমণের ঝুঁকিও বেড়ে যায় ।

এছাড়াও বিশেষজ্ঞরা জানান, নেলপলিশের রাসায়নিক পদার্থগুলি টলুইন, ফর্মালডিহাইড এবং ডিবিউটাইল থ্যালেটের মতো উপাদানগুলির কারণে প্রজনন সমস্যা থেকে শুরু করে ক্যানসার পর্যন্ত স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে । কার্সিনোজেনের এই গ্রুপটিকে বিষাক্ত বলা হয় । এই রাসায়নিকগুলির ক্রমাগত ব্যবহারের ফলে স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে ৷ যা পরবর্তীতে বড় ধরনের শারীরিক সমস্যা হতে পারে ৷

এই রাসায়নিকগুলি ছাড়াও, আরও অনেক রাসায়নিক রয়েছে যা কেবল নেলপলিশেই পাওয়া যায় না, বরং নেলপলিশ রিমুভার, জেলপলিশ এবং অন্যান্য নখের যত্নের পণ্যগুলির একটি প্রধান উপাদান ৷ যা গুরুতর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ।

nail-polish
অ্যালার্জির সমস্যা (Getty Image)

অ্যালার্জির সমস্যা: কিছুজনের নেলপলিশের নির্দিষ্ট উপাদানের প্রতি অ্যালার্জি হতে পারে ৷ যার ফলে ত্বক বা নখের চারপাশে প্রদাহ বা চুলকানি হতে পারে । এছাড়াও ঘন ঘন নেলপলিশ ব্যবহার করলে নখ শুষ্ক ও ভঙ্গুর হয়ে যেতে পারে, যা নখের স্বাভাবিক গঠনকে দুর্বল করে দেয় ।

এইভাবে নেলপলিশের বিপদ থেকে নিরাপদ থাকুন:

সবসময় কয়েক মাস ধরে নখে নেলপলিশ রাখবেন না । জেল বা পাউডার ডিপপলিশ নিজে নিজে তুলে ফেলার চেষ্টা করবেন না । এটি করলে আপনি নখের ক্ষতি করতে পারে ।

এমন একটি সেলুনে যান যেখানে ইউভি লাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা হয় । এই আলোতে পলিশ দ্রুত শুকিয়ে যায়, তাই আপনাকে অল্প সময়ের জন্য এই আলোর নীচে নখ রাখতে হবে । এতে ক্ষতির সম্ভবনা কম ৷

বিশেষ অনুষ্ঠানে নেলপলিশ ব্যবহার করুন । মাঝখানে নেলপলিশ থেকে আপনার নখকে বিরতি দিন । কম রাসায়নিকযুক্ত নেলপলিশ লাগান । যদি জেলপলিশ ট্রিটমেন্ট করান, তাহলে হাতে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন । এতে ত্বকের ক্যানসার এবং হাতে অকাল বলিরেখা পড়ার ঝুঁকি কমে যাবে ।

https://www.health.harvard.edu/blog/a-look-at-the-effects-of-nail-polish-on-nail-health-and-safety-2019112118231

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

  1. কখন, কীভাবে কতটা সানস্ক্রিন ব্যবহার করা উচিত ? সঠিক উপায় জেনে নিন
  2. এই খাবারগুলি তরুন দেখাতে সাহায্য় করে, কী রাখবেন তালিকায় ?
  3. এই পানীয়গুলি ভিটামিন সি-এর উৎস, রোজ পান করুন