ETV Bharat / lifestyle

দোল পূর্ণিমা থেকে এই রাশির জীবনে ব্যাপক পরিবর্তন, তালিকায় কারা ?

আগামী শুক্রবার 14 মার্চ পালিত হবে দোল । এই রাশির জীবনে নতুন যোগ জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

HOLI 2025 News
এই রাশির জীবনে পরিবর্তন (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : March 12, 2025 at 10:49 AM IST

|

Updated : March 12, 2025 at 11:03 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল । এই রঙের উৎসবে আনন্দে মেতে ওঠে প্রায় গোটা দেশ । আগামী 14 মার্চ পালিত হবে দোল উৎসব । জ্যোতিষী রাহুল দে বলেন, "এই বছর দোলের দিনে জ্যোতিষ অনুসারে একটি বিশেষ যোগ গঠিত হবে । 14 মার্চের দোল পূর্ণিমায় এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ । আবার সেই দিনেই কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে সূর্য । এই বিরল যোগাযোগের ফলে জ্যোতিষ গণনার হিসেবে দুর্দান্ত লাভবান হতে চলেছেন চার রাশির জাতক জাতিকারা ।"

এছাড়াও তিনি বলেন, "এই চার রাশির ইনকামের সোর্স বাড়বে, হাতে অর্থ আসবে এবং বহুদিনের আটকে থাকা কাজ সহজ হবে দোল পূর্ণিমা থেকে ৷"

Astrologer Rahul Dey
জ্যোতিষী রাহুল দে (ETV Bharat)

জেনে নিন এই রাশির তালিকায় কারা আছেন ?

বৃষ রাশি: চন্দ্রগ্রহণের দিন সূর্যের গোচরের ফলে শুভসময় আসতে পারে বৃষ রাশির জাতকদের জীবনে । এই দিনের পর থেকে আপনার পেশাগত জীবন থেকে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে । নিজের পছন্দমতো পদোন্নতি পেতে পারেন বৃষ রাশির জাতকদের । এই সময় সব কাজে পরিবারের সমর্থন পাবেন । বড় আর্থিক লাভের সুযোগ পাবেন ।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য দোলের দিন থেকে সৌভাগ্য বয়ে আনবে । এই সপ্তাহে এই রাশির জাতকদের স্বপ্ন পূরণ হওয়ার এক সুবর্ণ সুযোগ । কর্মজীবন এবং ব্যবসায় এই রাশির জাতকরা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন । অফিসে অনুকূলতা বজায় থাকবে । সহকর্মীদের কাছ থেকে এই রাশির জাতকরা সহযোগিতা পাবেন । এই রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন ৷

বৃশ্চিক রাশি: বিভিন্ন গ্রহের যোগাযোগের ফলে দোল পূর্ণিমা থেকে দুর্দান্ত লাভ করতে চলেছেন বৃশ্চিক রাশির জাতকরা । স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এই সময় মিটে যাবে । আইনি কোনও সমস্যা থাকলে জয় পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা । আপনার জীবনের দীর্ঘদিনের কোনও সমস্যার সমাধান হতে পারে । আর্থিক ভাবেও উন্নতি করতে পারবেন । উপার্জনের নতুন পথ খুলে যাবে আপনার সামনে । প্রেম জীবনে সুখ থাকবে । অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন । পার্টনারের সঙ্গে ভালো সময় কাটানোর আরও সুযোগ পেতে পারেন ৷

মীন রাশি: জ্যোতিষীর মতে, দোলের দিন থেকে সুখ ও শান্তি বজায় থাকবে মীন রাশির জাতকদের জীবনে । বুধ, শুক্র ও সূর্যের যুতিতে আপনার সব সমস্যার সমাধান হওয়ার সম্ভবনা রয়েছে । নতুন ব্যবসা শুরু করার সুযোগ পাবেন বব্যবসা থাকলে উন্নতি করতে পারবেন ৷ কোনও বিনিয়োগ করে বড় আর্থিক লাভ করতে পারবেন । পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন । নিজের পছন্দের জায়গায় বেড়াতে যেতে পারবেন । ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে । পরীক্ষায় ভালো ফল করবেন তাঁরা ।

বিশুদ্ধ পঞ্জিকামতে 13 মার্চ, বৃহস্পতিবার থেকেই পড়ছে দোলপূর্ণিমার তিথি । পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 14 মার্চ । বাংলা ক্যালেন্ডার মতে 30 ফাল্গুন, শুক্রবার পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ।

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

Last Updated : March 12, 2025 at 11:03 AM IST